রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি কিংবা গ্রুপ ডি পদে পরীক্ষা দিয়েছেন? এখন আপনার মনে একটাই প্রশ্ন ঘোরপ্যাঁচ খাচ্ছে, কবে পরীক্ষার ফলাফল? তাহলে আপনার জন্যই এই প্রতিবেদন। রাজ্য সরকারের দীর্ঘ অপেক্ষার পর গ্রুপ সি ও ডি পদে পরীক্ষা এই বছরের মার্চ মাস নাগাদ হয়। এক্ষেত্রে প্রায় ৮ হাজারেরও বেশি পদের জন্য নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় অংশগ্রহণ করে লক্ষ লক্ষ কর্মপ্রার্থী। এবার তার শেষ ধাপের অপেক্ষা। WBSSC Non Teaching Result 2026
রাজ্য সরকারের দীর্ঘদিন পর গ্রুপ সি ও ডি পরীক্ষা হলেও এখনো পর্যন্ত তার ফলাফল বেরোই নি। এদিকে তার আনসার কি আপলোড করে দেওয়া হয়েছে। তবুও সকলে অপেক্ষায় রয়েছে কবে নাগাদ পরীক্ষা চুড়ান্ত রেজাল্ট প্রকাশ হবে। এবার তাদের অপেক্ষার অবসান হতে চলেছে। আজকের এই প্রতিবেদনে আমরা এই সংক্রান্ত বিস্তারিত জানবো। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক –
৮ হাজার পদে লক্ষাধীক আবেদন
রাজ্য সরকারের ৮ হাজারেরও বেশি পদের জন্য পরীক্ষা নেওয়া হয় ১ মার্চ ও ৮ মার্চ ২০২৬ তারিখে। এক্ষেত্রে দুই ধরনের নন টিচিং পদের জন্য পরীক্ষা নেওয়া হয়। গ্রুপ সি পরীক্ষার জন্য যোগ্যতা চাওয়া হয়েছিল মাধ্যমিক পাশ এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য যোগ্যতা চাওয়া হয় অষ্টম পাশ। দুই পদের ক্ষেত্রেই বয়স নূন্যতম ১৮ বছর এবং সর্বাধিক ৪০ বছর। তবে সংরক্ষিত সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পায়।
রেজাল্ট প্রকাশের পর পরবর্তী প্রক্রিয়া কী?
স্কুল সার্ভিস কমিশনের নন টিচিং স্টাফ পদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হলে তাদের পরবর্তীতে নতুন এক সিলেকশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। গ্রুপ ডি পরীক্ষায় কাটঅফ অনুযায়ী ডাক পেলে ইন্টারভিউ এ সরাসরি সুযোগ পাওয়া যাবে এবং গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদের জন্য কাট অফ অনুযায়ী ডাক পেলে কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আর এই শেষ পরীক্ষায় পাশ করলেই সাফল্য। শেষমেষ জীবন সফল হবে।
ফলাফল কোথাও চেক করবেন?
যারা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও ডি পদের জন্য পরীক্ষা দিয়েছেন তারা রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে দেখতে পারেন wbsccs এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
প্রথমে ওয়েবসাইট ভিজিট করতে হবে, এরপর নন টিচিং রেজাল্ট এর অপশনে ক্লিক করতে হবে। রোল নং ও জন্ম তারিখ ইনপুট করে নিজের রেজাল্ট দেখতে পাবেন । তবে রেজাল্ট মানে কাটঅফ না। পরবর্তীতে কাট অফ প্রকাশ করা হবে, সেখানে নিজের কল লেটার পেলে তবে পরবর্তী ধাপে যেতে পারবেন।
কী কাজ বা দায়িত্ব থাকবে?
সেহেতু স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ তাই সকলেই জানে স্কুল বা নন টিচিং এর দায়িত্বের কাজে নিযুক্ত করা হয়। গ্রুপ সি বা ক্লার্ক পদের জন্য সমস্ত ধরনের অফিসিয়াল কাজকর্ম করার দায়িত্ব দেওয়া হয়। মূলত ছাত্র ছাত্রীদের এডমিশন, খাতা মেইনটেইন করা ইত্যাদি। গ্রুপ ডি পদ বা পিয়ন পদের জন্য মূলত স্কুলে চতুর্থ শ্রেণির যে সমস্ত কাজ থাকে তা করতে হয়।
Computer Assistant হতে চান? ব্লক অফিসে কাজের সুযোগ, দেখুন যোগ্যতা – Computer Assistant
রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ:
যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন তাদের দীর্ঘ প্রতিক্ষা অবশেষে শেষ হতে চলেছে। জানা গিয়েছে, আগামী কিছু দিনের মধ্যে নন টিচিং স্টাফ পদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এও জানা যায় এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ নাগার রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে তবে যেহেতু রাজ্যে এপ্রিল ২৩ প্রথম ধাপে ভোট গ্রহণ তাই কিছুটা বিলম্বও হতে পারে। তবে যদি এপ্রিল মাসে ফলাফল না বেরোই তাহলে মে মাসের ২য় সপ্তাহের মধ্যে প্রকাশ হতে পারে।।
বিঃদ্রঃ – এই সংক্রান্ত আরও আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে জেনে নিবেন।
আমরা কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদন রচনা করেছি।
এই প্রতিবেদন কেবলমাত্র অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী রচনা করা হয়েছে। যদি আপনি এই তথ্য সংক্রান্ত আরো বিস্তারিত জানতে চান তাহলে অন্যান্য সহজ অথবা নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইন পোর্টালের মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে প্রোভাইড করে থাকি। যদি আপনি প্রতিনিয়ত এমন খবর পেতে চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করতে পারেন।
Disclaimer : বঙ্গধারার নতুন জার্নিতে আপনাদের স্বাগত জানায়। বঙ্গধারা বহুদিন ধরে সাধারণ মানুষের বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের খবরের দিয়ে আসছি। মাঝখানে সামান্য বিরতি থাকলেও ফের আগের ধাতে এসে গেছি। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন এবং নিয়মিত নিজেকে রাজ্য তথা দেশের নানা গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত করতে না চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করবেন। আমরা আপনাদের জন্য সারাক্ষণ কাজ করছি। এতএত আপনারাও সাহায্য করে যাবে।




