Computer Assistant হতে চান? ব্লক অফিসে কাজের সুযোগ, দেখুন যোগ্যতা – Computer Assistant
কম্পিউটার অ্যাসিস্টেন্ট হতে চান? তাহলে আপনার জন্য দারুণ সুসংবাদ। নিজের রাজ্যের ব্ল ডেভেলপমেন্ট অথরিটিতে কাজের সুযোগ। দেখুন বিস্তারিত
আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটি ভাল চাকরি খুজছেন? আজকে আপনার জন্য রয়েছে একটি সেরা বিকল্প। নিজের ব্লক ডেভেলপমেন্ট অথরিটিতে হতে পারেন কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। কিভাবে হবেন একজন কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট? আজকের এই প্রতিবেদনে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বর্তমান সময়ে একটি ভালো চাকরি কে না চাই। তাইতো আপনার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক ডেভলপমেন্ট অথরিটিতে কিভাবে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হওয়া যায়? বা এর জন্য যোগ্যতা কি থাকতে হবে সেই সম্পর্কে সবিস্তারে জানাচ্ছি।
Computer Assistant হতে চান?
মূলত বেশ কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ মিউনিসিপালিটি সার্ভিস কমিশনের মাধ্যমে একটি নোটিশ জারি করা হয়েছে। এই নোটিশ অনুযায়ী কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হওয়ার আপনার একটি সুযোগ তৈরি হয়েছে। যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং কম্পিউটার এসিস্টেন্ট হওয়ার জন্য উপযুক্ত যোগ্যতার অধিকারী হন তাহলে আপনার জন্য এটি একটি সেরা সুযোগ হতে পারে। সব থেকে বড় কথা হল আপনাকে বাইরে কোথাও না গিয়ে ঘরে বসেই এর আবেদন করতে পারবেন। চলুন তাহলে এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নি।
Computer Assistant হতে সারসংক্ষেপ
বিষয় | বিবরণ |
|---|---|
পদের নাম | কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট (Computer Assistant) |
নিয়োগকারী সংস্থা | পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন (WBMSC) |
শিক্ষাগত যোগ্যতা | যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাস + কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা সার্টিফিকেট |
কাজের জায়গা | নির্দিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অথরিটি (যেমন: বর্ধমান, তারাপীঠ, ফুরফুরা শরীফ ইত্যাদি) |
আবেদন পদ্ধতি | অনলাইন (অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে) |
নিয়োগ পদ্ধতি | লিখিত |
Computer Assistant পদে কাজ কী?
কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে আপনি নিযুক্ত হলে আপনাকে নির্দিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে কাজ করতে হবে। নাম শুনেই বুঝে গেছেন এখানে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কম্পিউটারের কাজের জন্য আপনাকে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ব্লকের উন্নয়ন বিভাগের অফিসে আপনার কাজ করার সুযোগ থাকবে। মহিলা কিংবা পুরুষ সকলেই যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাতে পারবে।
Computer Assistant এর যোগ্যতা :
রাজ্যের মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন কর্তৃক যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তা অনুযায়ী কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হতে গেলে আপনার যোগ্যতা থাকা চাই যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাস। এর পাশাপাশি যেহেতু কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে তাই কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এই সমস্ত ক্রাইটেরিয়া ফোন করলে আপনার কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হওয়ার স্বপ্ন এক ধাপ এগিয়ে যাবে।
Computer Assistant হতে বয়সসীমা
প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট বয়স সীমার মধ্যে হতে হবে। সর্বনিম্ন বয়স থাকতে হবে ১৮ বছর এবং সর্বাধিক ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে যারা বিভিন্ন সংরক্ষিত জাতি থেকে আবেদন করবেন তারা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমার ছাড় পাবেন।
পর্যায় | তারিখ |
|---|---|
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১১ মার্চ, ২০২৬ |
অনলাইন আবেদন শুরু | ১৬ মার্চ, ২০২৬ |
আবেদন |
এবার প্রশ্ন হল কিভাবে আবেদন জানাতে হবে :
যোগ্যতা পূরণ করার পর যদি আপনি কম্পিউটার এসিস্ট্যান্ট হওয়ার জন্য আগ্রহী হন তাহলে আপনাকে অনলাইনে একটি ফরম ফিলাপ করতে হবে।
- অনলাইনে ফরম ফিলাপ করতে WBMSC এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে
- এরপর আপনি দেখে নিতে পারেন সংশ্লিষ্ট অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ
- সব ঠিকঠাক ভাবে পড়ে নিয়ে আপনাকে পরবর্তী প্রক্রিয়ার জন্য রেজিস্ট্রেশন করে নিতে হবে
- নিজের নাম ইমেইল এড্রেস এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনার জন্য একটি রেজিস্ট্রেশন নম্বর জেনারেট হয়ে যাবে
- এরপর লগইন করে পুরো ফর্মটি ফিলাপ করতে হবে যেখানে আপনার পুরো তথ্যগুলি ইনপুট করতে হবে
- এরপর আপনার ফটোগ্রাফ, সিগনেচার এবং অন্যান্য ডকুমেন্টস নির্দেশ মতো আপলোড করতে হবে
- শেষে পদ অনুযায়ী আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করে নিতে হবে
আবেদন মূল্যই বা কত?
কম্পিউটার অ্যাসিস্টেন্ট হতে চাইলে আপনাকে একটি নির্দিষ্ট আবেদন মূল্য জমা করতে হবে। এই আবেদনমূলক আপনার ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা হবে। যদি আপনি জেনারেল ক্যাটাগরি অথবা ওবিসি ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে সর্বমোট ২০০ টাকা আবেদনমূল্য জমা করতে হবে।
অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য মাত্র ৫০ টাকা আবেদনমূল্য জমা করতে হবে।
ক্যাটাগরি / শ্রেণি | আবেদন মূল্য |
|---|---|
জেনারেল (General) ও ওবিসি (OBC) | ২০০ টাকা |
তফসিলি জাতি/উপজাতি ও সংরক্ষিত প্রার্থী | ৫০ |
যে ব্লক ডেভেলপমেন্ট অথোরিটি তে কম্পিউটার এসিস্ট্যান্ট হওয়া যাবে
- বর্ধমান ডেভলপমেন্ট অথরিটি
- জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটি
- শ্রেণীকেতন শান্তিনিকেতন ডেভলপমেন্ট অথরিটি
- গঙ্গাসাগর ডেভলপমেন্ট অথরিটি
- তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি
- বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি
- পাথরচাপুরি ডেভেলপমেন্ট অথরিটি
- ফুরফুরা শরীফ ডেভলপমেন্ট অথরিটি
- তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি
- চ্যাংড়াবান্ধা ডেভেলপমেন্ট অথরিটি
- মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি
- গাজোলডোবা ডেভেলপমেন্ট অথোরিটি
- মাহাবাবি ডেভেলপমেন্ট অথরিটি
কি প্রক্রিয়ার মাধ্যমে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হওয়া যায় –
মূলত যোগ্যতার ভিত্তিতে আপনি সঠিকভাবে আবেদন করতে পারলে আপনাকে প্রথমত লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে পার্সোনালিটি টেস্ট অথবা ইন্টারভিউ এর মাধ্যমে যাচাই করা হতে পারে। তবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য অবশ্যই অফিসিয়াল নোটিশ থেকে ডাউনলোড করে দেখে নিবেন।
স্যালারি কেমন :
কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত হলে আপনার স্যালারি দেওয়া হবে পশ্চিমবঙ্গ মিউনিসিপালিটি সার্ভিস কমিশনে কমিশনের নোটিশ অনুযায়ী।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ :
- অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন এর জন্য বিজ্ঞপ্তি জারি হয় ১১ মার্চ ২০২৬
- অনলাইন আবেদন শুরু করা হয় ১৬ মার্চ ২০২৬
- আবেদন করার শেষ তারিখ ১৭ এপ্রিল ২০২৬
পর্যায় | তারিখ |
|---|---|
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১১ মার্চ, ২০২৬ |
অনলাইন আবেদন শুরু | ১৬ মার্চ, ২০২৬ |
আবেদন করার শেষ তারিখ | ১৭ এপ্রিল, ২০২৬ |
আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ চেক করুন




