মাসে ১০ হাজার পাবেন! ডিজিটাল ভারত ইন্টার্নশিপে আবেদন করুন, দেখুন বিস্তারিত – Digital India Internship 2026
ডিজিটাল ভারত internship এর মাধ্যমে প্রচুর ছেলেমেয়েকে সুযোগ দিচ্ছে, সুযোগ পেলেই মাসে করকরে ১০ হাজার টাকা সঙ্গে সার্টিফিকেটও। দেখুন বিস্তারিত
Digital India Internship 2026: আমাদের দেশ যে ডিজিটাল তা অনেক আগেই ঘোষণা হয়ে গেছে। ডিজিটাল ভারতে দিনে দিনে ডিজিটাল পরিষেবার চাহিদা বেড়েই চলেছে। একদিকে টেকনোলজির চাহিদা বৃদ্ধি অন্যদিকে ইন্টারনেটের উপর ব্যাপক চাহিদা। সব মিলিয়ে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এ তরফে প্রতিনিয়ত অভিজ্ঞ কর্মীরও দরকার হয়ে থাকে। তাইতো ডিজিটাল ভারতে এমন এক প্রক্রিয়া শুরু করা হয়েছে যেখানে প্রার্থীদের বিনামূল্যে অভিজ্ঞ করে গড়প তোলা হয়।
ডিজিটাল ভারতের তরফে এবার ফের একবার ইন্টার্নশিপ এর সুযোগ পাচ্ছেন দেশের বেকার যুবক-যুবতীরা। এই ইন্টার্নশিপ প্রোগ্রাম এর মাধ্যমে যুবক যুবতীরা প্রথমদিকে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বিভিন্ন অভিজ্ঞ সুপারভাইজার বা মেন্টর এর দ্বারাই। শুধু তাই নয় এই ইন্টার্নশিপ প্রোগ্রাম চলাকালীন মাসিক দশ হাজার টাকার স্টাইপেন্ডও পাবেন তারা। সব মিলিয়ে কোর্স শেষে অভিজ্ঞতার সার্টিফিকেট পাবেন ইর্ন্টাররা। আজকের এ প্রতিবেদনে জানবো কিভাবে এই ইন্টার্নশিপ প্রোগ্রামে নিজেকে যুক্ত করতে পারেন বা কি যোগ্যতা লাগবে?
বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
প্রোগ্রামের নাম | মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (MeitY) ইন্টার্নশিপ |
শিক্ষাগত যোগ্যতা | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০% নম্বর, অথবা সংশ্লিষ্ট সার্টিফিকেট, অথবা LLB (পারসুইং) |
ইন্টার্নশিপের সময়কাল | সাধারণত ২ মাস (পারফরম্যান্স ভালো থাকলে ৩ মাস বা তার বেশিও হতে পারে) |
কর্মস্থল (স্থান) | নিউ দিল্লি |
স্টাইপেন্ড (মাসিক আয়) | ১০,০০০ টাকা |
অতিরিক্ত সুবিধা | অভিজ্ঞ সুপারভাইজার/মেন্টরদের সাথে কাজের সুযোগ এবং শেষে অভিজ্ঞতার সার্টিফিকেট |
আবেদনের মাধ্যম | অনলাইন (অফিসিয়াল ওয়েবসাইটে) |
আবেদন শুরুর তারিখ | ১০ এপ্রিল, ২০২৬ |
আবেদনের শেষ তারিখ | ২৯ এপ্রিল, ২০২৬ |
সিলেকশন প্রক্রিয়ার তারিখ | ৩০ এপ্রিল থেকে ১২ মে, ২০২৬ |
রেজাল্ট প্রকাশের তারিখ | ১৯ মে, ২০২৬ |
যোগ্যতা সমূহ :
যে সমস্ত প্রার্থীরা এই internshi program এ যুক্ত হতে চায় তাদের যেকোনো লিখক নাইস ইউনিভার্সিটি থেকে কমপক্ষে ষাট শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। অথবা সার্টিফিকেট থাকতে হবে এবং এলএলবিতে পারসুইং হিসেবে থাকলেও আবেদন করতে পারবেন।
ইন্টার্নশিপের সময়কাল :
সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক এই internship প্রোগ্রামের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে। সাধারণত দুই মাস এই ইন্টার্নশিপ প্রোগ্রাম চলে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে তিন মাস কিংবা তার বেশিও ইন্টার্নশিপ প্রোগ্রাম চলতে পারে যদি তাদের পারফরম্যান্স ভালো থাকে।
ইন্টার্নশিপের স্থান :
যারা ইন্টার্নশিপ প্রোগ্রামে যুক্ত হতে চাই এবং পরবর্তীতে যদি তারা নিযুক্ত হতে পারে তাহলে তাদের কর্মস্থল হবে নিউ দিল্লি।
সুবিধা সমূহ :
প্রাথমিকভাবে যারা ইন্টার্নশিপ প্রোগ্রামে যুক্ত হবেন তারা অভিজ্ঞ সুপারভাইজার বা মেন্টর দ্বারা পরিচালিত হবেন এবং তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। এর পাশাপাশি প্রতি মাসে স্টাইপেন্ড হিসাবে ১০ হাজার টাকা পেয়ে যাবেন। শেষে তাদের কাজের অভিজ্ঞতার ওপর বা কাজের পারফরমেন্সের উপর একটি সার্টিফিকেট দেওয়া হবে যা তাদের পরবর্তীতে কাজে লাগবে।
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
এই ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু করা হয়েছে দশ এপ্রিল ২০২৬ তারিখ থেকে। যারা এই ইন্টার্নশিপ প্রোগ্রামে নিজেকে সুযোগ করে দিতে চান তারা ২৯ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীদের জন্য সিলেকশন প্রক্রিয়া শুরু করা হবে ৩০ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত। রেজাল্ট প্রকাশ করা হবে ১৯ শে মে।
কিভাবে আবেদন জানাতে হবে :
যে সমস্ত প্রার্থীরা আগ্রহী এবং এক্ষেত্রে উপযুক্ত যোগ্যতার অধিকারী তাদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন মাধ্যমে আবেদন করতে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর জরুরী সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। সবকিছু ঠিকঠাক ভাবে পূরণ করা হলে প্রার্থীকে একবার যাচাই করে নিতে হবে এবং শেষে ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট বের করে নিতে হবে।
প্রার্থীরা অবশ্যই আবেদন করার পূর্বে এই সংক্রান্ত যে অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে সেটি যাচাই করে দেখে নিবেন। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিংক দেওয়া হল।
এই প্রতিবেদন কেবলমাত্র অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী রচনা করা হয়েছে। যদি আপনি এই তথ্য সংক্রান্ত আরো বিস্তারিত জানতে চান তাহলে অন্যান্য সহজ অথবা নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইন পোর্টালের মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে প্রোভাইড করে থাকি। যদি আপনি প্রতিনিয়ত এমন খবর পেতে চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করতে পারেন।
আমরা প্রতিনিয়ত বিভিন্ন সোর্স থেকে আপনাদের জন্য বিভিন্ন ধরনের খবর কালেক্ট করে থাকি। এই ধরনের খবর লিখতে গিয়ে কোনরকম ভুল ভ্রান্তি অথবা তথ্য সংক্রান্ত কোনো সমস্যা হলে আমরা ক্ষমাপ্রার্থী। আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদের কাছে স্বচ্ছ ও গুরুত্বপূর্ণ আপডেট পৌঁছে দিতে।




