Career

PM Internship Scheme 2026: ১০ম-১২ম পাশ করলেই সুযোগ! মাসে ৯,০০০ হাতে আসবে

কেন্দ্র সরকারের অধীনে পিএম ইন্টার্নশিপ, সুযোগ পেলে কাজের অভিজ্ঞতা সহ মাসিক স্টাইপেন্ড। তাড়াতাড়ি আবেদন করে ফেলুন

চাকরি খুঁজেও বারবার ব্যর্থ হয়েছেন আপনিও ? ফ্রেশার হওয়ায় অভিজ্ঞতা নেই? তাহলে আপনার জন্য বড় সুযোগ নিয়ে এসেছে কেন্দ্র সরকারের এই বিশেষ কর্মসূচী। PM Internship Scheme 2026-এর মাধ্যমে দেশের নামী কোম্পানিগুলিতে কাজ শেখার সুযোগ পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের তরুণ-তরুণীরা। শুধু কাজের অভিজ্ঞতাই নয়, প্রতি মাসে ৯,০০০ মোটা স্টাইপেন্ডও।

PM Internship Scheme 2026

Table of Contents

বড় কথা হলো, বর্তমানে এই স্কিমের জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে। বহু ছাত্রছাত্রী এবং বেকার যুবক-যুবতী ইতিমধ্যেই আবেদন করতে শুরু করে দিয়েছেন। কারণ বর্তমান সময়ে শুধু ডিগ্রি থাকলেই চাকরি পাওয়া কঠিন হয়ে দাড়িয়েছে, যোগ্যতার পাশাপাশি প্রয়োজন বাস্তব অভিজ্ঞতারও। আর ঠিক সেই জায়গাতেই বড় ভূমিকা নিতে পারে কেন্দ্রের এই স্কিম।

কী এই PM Internship Scheme 2026?

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম মূলত এমন একটি কর্মসূচি, যেখানে তরুণ তরুনীদের বিভিন্ন বড় কোম্পানিতে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হয়ে থাকে। এর মাধ্যমে প্রার্থীরা কর্পোরেট জগতের বাস্তব কাজ শেখার সুযোগ পায় সঙ্গে অভিজ্ঞতা অর্জন করে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—
এই ইন্টার্নশিপ চলাকালীন প্রশিক্ষণার্থীদের মাসিক ভালো স্টাইপেন্ড দেওয়া হবে। এর ফলে কাজ শেখার পাশাপাশি আয়ও হবে।

কোন কোন কোম্পানিতে সুযোগ মিলবে?

সরকারি তথ্য অনুযায়ী জানা গিয়েছে, দেশের একাধিক বড় সংস্থা এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে। বর্তমানে রয়েছে—

  1. Hindustan Petroleum
  2. Ashok Leyland
  3. SAIL

এর পাশাপাশি আরও বহু সংস্থায় বিভিন্ন ধরনের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে।

কারা আবেদন করতে পারবেন?

এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল, শুধুমাত্র উচ্চশিক্ষিত নয়, মাত্র ১০ম বা ১২ম পাশ করলেও আবেদন করার সুযোগ পাবেন।

যোগ্যতা:

  •  ভারতীয় নাগরিক হতে হবে
  • বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে থাকতে হবে
  • ১০ম, ১২ম, ITI, Polytechnic Diploma পাশ প্রার্থীরা বিভিন্ন পদ অনুযায়ী আবেদন করতে পারবেন
  • BA, BSc, BCom, BBA, BPharma, BE, BTech পাশ প্রার্থীরাও যোগ্য তবে নিদিষ্ট পদ অনুযায়ী
  • কিছু ক্ষেত্রে MA, MSc, MCom, MTech প্রার্থীরাও আবেদন করতে পারবেন
  • ওপেন ইউনিভার্সিটি বা অনলাইন মোডে পড়াশোনা করলেও এক্ষেত্রে আবেদন করার সুযোগ থাকবে

এই কারণেই স্কিমটি এখন ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে দাড়িয়েছে।

কত টাকা স্টাইপেন্ড মিলবে?

এই স্কিমের অধীনে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৯,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হয়ে থাকে ।

এছাড়া কিছু কোম্পানি আলাদা করে আর্থিক সহায়তাও দিতে পারে। অর্থাৎ অনেক ক্ষেত্রে মাসিক আয় আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

তাই বর্তমানে বেকার অবস্থায় থেকে চাকরির প্রস্তুতি নেওয়া বহু তরুণের কাছে এটি বড় সুযোগ বলে মনে করা হচ্ছে।

কতদিন চলবে ইন্টার্নশিপ?

ইন্টার্নশিপের মেয়াদ সাধারণত—

  • ৬ মাস
    অথবা
  • ৯ মাস

হতে পারে।

তবে এটি নির্ভর করবে সংশ্লিষ্ট কোম্পানির প্রয়োজনের উপর ভিত্তি করে কোনো নিদিষ্ট সময় নেই।

কেন এই স্কিম এত গুরুত্বপূর্ণ?

বর্তমানে চাকরির বাজারে সবচেয়ে বড় সমস্যা হল অভিজ্ঞতার। বহু ছাত্রছাত্রী ডিগ্রি শেষ করার পর বুঝতে পারেন, শুধু পড়াশোনা নয়, বাস্তব কাজের অভিজ্ঞতাও অত্যন্ত জরুরি বর্তমান সময়ে।

এই স্কিমের মাধ্যমে—

  • বড় কোম্পানিতে কাজ শেখার সুযোগ
  • রেজ়িউমে শক্তিশালী অভিজ্ঞতা যুক্ত হয়
  • ভবিষ্যতে চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়
  • কর্পোরেট পরিবেশে কাজের অভিজ্ঞতা পাবেন

তাই বিশেষজ্ঞদের মতে, যারা ক্যারিয়ারের শুরুতে রয়েছেন, তাঁদের জন্য এই ধরনের ইন্টার্নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাড়াবে।

কীভাবে আবেদন করবেন?

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে করতে হবে।

আবেদন করার ধাপ:

১. অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
PM Internship Official Portal

২. “Featured Internship” অপশনে ক্লিক করতে হবে

৩. বিভিন্ন কোম্পানির তালিকা দেখতে পাবেন

৪. পছন্দের ইন্টার্নশিপে “View Details” ক্লিক করতে হবে

৫. এরপর “Apply Now” অপশনে যেতে হবে

৬. নতুন হলে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে

৭. প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে

  1. নাম
  2. শিক্ষাগত যোগ্যতা
  3. বয়স
  4. ঠিকানা
  5. নম্বর

৮. ছবি ও সিগনেচার আপলোড করতে হবে

৯. সব তথ্য মিলিয়ে Final Submit করতে হবে

শেষ তারিখ কবে?

সব কোম্পানির আবেদন শেষের তারিখ এক নয়।

যেমন—

  1. Hindustan Petroleum: ২২ মে পর্যন্ত
  2. Ashok Leyland: ৮ মে পর্যন্ত
  3. SAIL: ২২ মে পর্যন্ত

তাই দেরি না করে দ্রুত আবেদন করেনিন।

পশ্চিমবঙ্গের যুবকদের জন্য বড় সুযোগ

বর্তমান সনয়ে পশ্চিমবঙ্গে চাকরি ও কর্মসংস্থান অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে। বহু শিক্ষিত যুবক-যুবতী দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন কিন্তু হাত ফাকা হয়ে আছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের এই স্কিম বাস্তবে অনেকের জন্য নতুন দরজা খুলে দিতে পারে বলে অনুমান করা হচ্ছে।

বিশেষ করে—

  • সদ্য পাশ করা ছাত্রছাত্রীদের জন্য
  • ফ্রেশার প্রার্থীদের জন্য
  • ITI ও ডিপ্লোমা পাশ যুবকরা সুযোগ পাবেন
  • চাকরির অভিজ্ঞতা নেই এমন তরুণরা

এই স্কিম থেকে সরাসরি উপকৃত হতে পারেন অনেকেই।

 করার আগে কী মাথায় রাখবেন?

  • সব তথ্য সঠিক দিতে হবে
  • শিক্ষাগত নথি প্রস্তুত রাখতে হবে
  • মোবাইল নম্বর সক্রিয় রাখতে হবে
  • ভুয়ো ওয়েবসাইট এড়িয়ে চলতে হবে
  • অফিসিয়াল পোর্টাল থেকেই আবেদন করতে হবে

একথা বলাই যায়, বর্তমান চাকরির বাজারে শুধু ডিগ্রি নয়, কাজের অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে । আর সেই অভিজ্ঞতা অর্জনের জন্য PM Internship Scheme 2026 হতে পারে আপনার দুর্দান্ত সুযোগ।

মাসে ৯,০০০ টাকা স্টাইপেন্ডের পাশাপাশি দেশের বড় বড় কোম্পানিতে কাজ শেখার সুযোগ—দুই মিলিয়ে এটি এখন বহু তরুণ তরুণীদের কাছে বড় ভরসা হয়ে উঠেছে।

BD Team

আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে বাংলায় কন্টেন্ট লেখার কাজ করছি। দৈনন্দিন বিভিন্ন খবরের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, ইনকাম, স্কলারশিপ সহ বিভিন্ন ধরনের আর্টিকেল লেখালেখি করছি। তাই আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন।

Related Articles

Back to top button