Business IdeaEarning Tips

পশ্চিমবঙ্গ সরকার ৫ লক্ষ লোন দিচ্ছেন, গ্যারান্টার সরকার সঙ্গে ভর্তুকিও। সুবিধা পেতে বিস্তারিত পড়ুন – WB Government Loan For Business

পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছেন ৫ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা, যদি আপনার লোনের প্রয়োজন হয় তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত করুন

WB Government Loan For Business: আমরা শুনে এসেছি, টাকা পয়সার অভাব রাজা বাদশারও ছিল। মানুষের জীবনটাই এমন, কোন সময় পকেট ভর্তি টাকা আবার কোন সময় একটি কয়েনও নেই। তবে আর চিন্তা নেই এবার রাজ্য সরকার আপনাকে নিজে গ্যারান্টার হয়ে পাঁচ লক্ষ পর্যন্ত টাকা লোন দিচ্ছেন। এই পাঁচ লক্ষ টাকার লোন আপনি কিভাবে পাবেন? এর জন্য আপনাকে কিভাবে আবেদন করতে হবে? কি কি কাগজপত্র থাকতে হবে? আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি –

 

রাজ্য সরকারের এই লোন দেওয়ার পিছনে মূল উদ্দেশ্য কি? 

রাজ্য সরকার চাই রাজ্যে যাতে বেকারত্ব না বেড়ে যায় এবং অর্থের অভাবে যেন কেউ কর্মমুখী হওয়া বাধা না হয়। সব মিলিয়ে রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হলো আপনাকে ব্যবসায় আগ্রহী করতে এই ৫ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা দেওয়া হয়ে থাকে।

 

এই লোনের কারা আবেদন করতে পারবেন

  • প্রথমত যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং কমপক্ষে ১০ বছর ধরে বসবাস করে আসছেন
  • আবেদনকারীর বয়স থাকতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে

 

কারা আবেদন করতে পারবেন না :

  1. যারা কোন সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন
  2. অন্য কোন লোন নিয়ে ডিফল্ট করেছেন
  3. আমি স্ত্রীর মধ্যে যে কেউ একজন সুবিধা নিয়েছেন

 

কি কি কাজের জন্য এই লোন পেতে পারেন? 

সাধারণত ব্যবসার জন্য এই লোন দেওয়া হয় আপনি বাজারে চলে এমন সব ধরনের ব্যবসার জন্য এই লোনের টাকা নিতে পারেন। তবে বিভিন্ন ব্যবসা অনুযায়ী লোন এর পরিমাণ আলাদা আলাদা আছে।

 

লোনের টাকার পরিমান কত? 

এক্ষেত্রে সর্বমোট পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয় তার মধ্যে ২৫ হাজার টাকা সরকার কর্তৃক ভর্তুকি দেওয়া হয়।

 

লোনের ধরন ও গ্যারেন্টার :

এই লনের গেলেন তার হিসেবে কভারেজ দিবে ক্রেডিট ক্রেন্তি ট্রাস্ট ফান্ড ফর এমএসইএস। মোট লোনের ৮৫% গ্যারান্টার দিবে তারা। এবং ১৫ শতাংশ কভারেজ দেবে পশ্চিমবঙ্গ সরকার।

 

কোন ব্যাংক থেকে লোন পাওয়া যাবে :

যেকোনো সরকারি ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংক, প্রাইভেট ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক ও অন্যান্য স্মল ফাইন্যান্স ইত্যাদি বিভিন্ন বিভাগ থেকে।

 

লোনের জন্য কিভাবে আবেদন করতে হবে :

  • প্রথমত আপনাকে wbbccs এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে
  • এখানে গিয়ে আপনাকে যাবতীয় তথ্য এবং নির্দেশমতো ডকুমেন্টস আপলোড করতে হবে।
  • কাজের ধরন ও তার প্রজেক্ট রিপোর্ট তৈরি করে জমা করতে হবে। নির্বাচিত ব্যাংকে এই লোন দেওয়া হবে।

 

 কি কি ডকুমেন্টস থাকতে হবে :

  1. প্রাথমিকভাবে একটি পরিচয় পত্র ডকুমেন্টস
  2. আপনার বাসিন্দা প্রমান
  3. বয়সের প্রমাণ
  4. প্যান কার্ড
  5. আধার কার্ড
  6. ব্যাংক একাউন্ট
  7. প্রজেক্ট রিপোর্ট
  8. অন্যান্য

 

এই প্রকল্প মূলত পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প নামে পরিচিত। পশ্চিমবঙ্গ সরকার নিজে ভর্তুকি এবং গ্যারেন্টার দিয়ে এই লোনের সুবিধা করে দেন। সর্বাধিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা দেওয়া হয় তবে ব্যবসার ধরন অনুযায়ী এই টাকা নির্ধারিত হয়ে থাকে। পশ্চিমবঙ্গের বেকারদের জন্য এটি একটি দারুন সুযোগ এবং তাদের উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছে। তাই আপনার যদি এমন কোন লোনের চাহিদা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এর সুবিধা নিতে পারেন।

BD Team

আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে বাংলায় কন্টেন্ট লেখার কাজ করছি। দৈনন্দিন বিভিন্ন খবরের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, ইনকাম, স্কলারশিপ সহ বিভিন্ন ধরনের আর্টিকেল লেখালেখি করছি। তাই আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন।
Back to top button