Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ResultsBengal

মাধ্যমিক পরীক্ষা ফলাফল ২০২৬! কবে বেরোবে রেজাল্ট? দেখুন বিস্তারিত – WBBSE Madhyamik Result 2026

মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৬। কিভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল চেক করবেন বাড়ি বসেই? আজকের এই প্রতিবেদনে এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হলো -

WBBSE Madhyamik Result 2026: বেশ কিছুদিন হলো মাধ্যমিক পরীক্ষা ২০২৬ শেষ হয়েছে। ছাত্র-ছাত্রীর জীবনে সবথেকে বড় এবং কঠিন পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। প্রথমবারের মতো বোর্ডের আন্ডারে এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে। তাইতো সকলেই পরীক্ষা দেওয়ার পরেই চিন্তিত থাকে কবে নাগাদ এর রেজাল্ট বেরোবে এবং এর ফলাফল কেমনই বা হবে? সবকিছু মিলিয়ে ছাত্রছাত্রী জীবনে এটি একটি বড় অপেক্ষা। রাজ্যের প্রায় লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী পরীক্ষা দেওয়ার পরে এর ফলাফলের অপেক্ষায় রয়েছেন। তাই অনেকের মধ্যে প্রশ্ন কবে নাগাদ বের হতে পারে এর ফলাফল?

WBBSE Madhyamik Result 2026

শুধু তাই নয় পড়ুয়াদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও একটাই প্রশ্ন কবে বেরোবে মাধ্যমিকের ফলাফল? গত ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল এবং সেই পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। আর আমরা সকলেই জানি মাধ্যমিক পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৯০ দিনের মাথায় বেরিয়ে যাই। গতবারের কিছু পরীক্ষার দিকে লক্ষ্য করলে এমনটাই হয়েছে কিন্তু এবারে যেহেতু আসন্ন বিধানসভা নির্বাচন তাই ফল বেরোনো নিয়ে অনেকের মধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিষয় বস্তু

বিস্তারিত তথ্য

পরীক্ষা শুরুর তারিখ

২ ফেব্রুয়ারি, ২০২৬

পরীক্ষা শেষের তারিখ

১২ ফেব্রুয়ারি, ২০২৬

ফলাফল প্রকাশের সম্ভাব্য সময়

মে মাসের মাঝামাঝি (ভোটের ফলাফলের পর)

ফলাফল প্রকাশের আনুমানিক ব্যবধান

পরীক্ষা শেষের প্রায় ৯০ দিন পর

২০২৬ সালে সিলেবাসে বিশেষ পরিবর্তন

বাংলা ও বিজ্ঞানে বদল, কর্ম শিক্ষায় পরিবর্তন এবং মহাভারত অন্তর্ভুক্তকরণ

আমরা সকলে জানি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন এবং তারপরে ৪ মে ভোটের ফলাফল ঘোষণা হতে চলেছে। তাহলে কি ভোটের ফলাফলের পরেই মাধ্যমিকের ফলাফল নাকি তার আগেই? আসুন তাহলে এই সম্পর্কে বিস্তারিত জেনে নি।

 

 বিগত কিছু মাধ্যমিকের ফলাফলের সময়সীমা লক্ষ্য করলে দেখা যায় ৯০ দিন কিংবা তার কাছাকাছি সময়ে বেরিয়ে থাকে তাই এবারও মাধ্যমিকের ফলাফল মে মাসের মাঝামাঝি সময়ে বেরোতে পারে কেননা পরীক্ষা শেষ হয় ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে। ৪ মে ভোটের ফলাফলের পরেই মাধ্যমিক পরীক্ষা ২০২৬ ফলাফল বেরোনোর সময় রয়েছে।

 

 কিভাবে এর ফলাফল চেক করা যাবে –

মাধ্যমিকের ফলাফল গতবছরের মতো একই প্রক্রিয়ায় চেক করতে পারবে পর্ষদ এর রেজাল্ট প্রকাশের লিংক থেকে। এছাড়া আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট( wbresults.nic.in) এর অফিসিয়াল ওয়েবসাইটে অথবা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে দশম শ্রেণীর ফলাফল অপশনে যেতে হবে এবং অবশ্যই আপনাকে সেই নির্দিষ্ট বছর (২০২৬) দেখতে হবে। এর রোল নং ও জন্ম তারিখ ঠিকঠাক ভাবে পূরণ করলে অবশ্যই আপনার সামনে ফলাফল চলে আসবে।

বিষয় বস্তু

বিবরণ

সম্ভাব্য রেজাল্ট প্রকাশের তারিখ

মে ২০২৬ (বিধানসভা নির্বাচনের ফলাফল ৪ মে-র পরবর্তী সময়ে)

অফিসিয়াল ওয়েবসাইট ১

wbresults.nic.in

অফিসিয়াল ওয়েবসাইট ২

wbbse.wb.gov.in

ফলাফল দেখার প্রয়োজনীয় তথ্য

রোল নম্বর (Roll No) এবং জন্ম তারিখ (Date of Birth)

রেজাল্ট চেক করার ধাপ

ওয়েবসাইট ভিজিট > ১০ম শ্রেণীর ফলাফল লিঙ্ক > তথ্য পূরণ > সাবমিট

ইন্টারনেটের পাশাপাশি এসএমএস (SMS)-এর মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট জানা অত্যন্ত সহজ এবং জনপ্রিয় একটি পদ্ধতি। বিশেষ করে যখন রেজাল্ট প্রকাশের পর সার্ভার জ্যামের কারণে ওয়েবসাইট খুলতে দেরি হয়ে থাকে তখন। এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে হলে পরীক্ষার্থীকে ফোনের মেসেজ অপশনে গিয়ে WB10 লিখে একটি স্পেস দিতে হবে, তারপর নিজের রোল নম্বরটি টাইপ করতে হবে (উদাহরণস্বরূপ ধরুন: WB10 123456789)। এই মেসেজটি পর্ষদ নির্ধারিত নির্দিষ্ট নম্বরে (সাধারণত 5676750 বা 56263) পাঠিয়ে দিলেই কিছুক্ষণ পর পূনরায় মেসেজে ছাত্র-ছাত্রীরা তাদের প্রাপ্ত নম্বর এবং গ্রেডসহ বিস্তারিত রেজাল্ট পেয়ে যাবে। এই প্রক্রিয়াটি প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়াদের জন্য অত্যন্ত সহায়ক যদি নেট পরিষেবা ভালো না হয় এবং এতে সময়ও অনেক কম লাগে।

এর পাশাপাশি বাংলা, বিজ্ঞানের সিলেবাসে বেশ কিছু বদল ঘটানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক। এছাড়াও জানা গিয়েছে কর্ম শিক্ষাতেও বেশ কিছু বদল আনা হয়েছে। মাধ্যমিকের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে মহাভারতও।এদিকে যদিও গত বছরে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়েছিল ২ মে ২০২৫ তারিখে তবে এবারে যেহেতু বিধানসভা নির্বাচন ও তার জেরে কিছুটা হলেও বিলম্ব হতে পারে আশঙ্কা করা হচ্ছে।

এই প্রতিবেদন কেবলমাত্র অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী রচনা করা হয়েছে। যদি আপনি এই তথ্য সংক্রান্ত আরো বিস্তারিত জানতে চান তাহলে অন্যান্য সহজ অথবা নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইন পোর্টালের মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে প্রোভাইড করে থাকি। যদি আপনি প্রতিনিয়ত এমন খবর পেতে চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করতে পারেন।

Disclaimer : বঙ্গধারার নতুন জার্নিতে আপনাদের স্বাগত জানায়। বঙ্গধারা বহুদিন ধরে সাধারণ মানুষের বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের খবরের দিয়ে আসছি। মাঝখানে সামান্য বিরতি থাকলেও ফের আগের ধাতে এসে গেছি। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন এবং নিয়মিত নিজেকে রাজ্য তথা দেশের নানা গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত করতে না চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করবেন। আমরা আপনাদের জন্য সারাক্ষণ কাজ করছি। এতএত আপনারাও সাহায্য করে যাবে।

BD Team

আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে বাংলায় কন্টেন্ট লেখার কাজ করছি। দৈনন্দিন বিভিন্ন খবরের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, ইনকাম, স্কলারশিপ সহ বিভিন্ন ধরনের আর্টিকেল লেখালেখি করছি। তাই আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন।

Related Articles

Back to top button