CareerBengal

অষ্টম পাশে জেলা কোর্টে কাজের সুযোগ! নিজের জেলায় কর্মস্থল হতে পারে! রইল বিস্তারিত – District Judicial Department Job Notice 2026

জেলার জুডিশিয়াল ডিপার্টমেন্টে কাজের সুযোগ। বাংলা ও ইংরেজি পড়তে জানলেই দারুণ সুযোগ, বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন।

District Judicial Department Job Notice 2026: আপনার শিক্ষাগত যোগ্যতা কি অষ্টম পাস? রাজ্যের অধীনে সরকারি চাকরির সঙ্গে যুক্ত হতে চান? তাহলে আজকে আপনার জন্য রাজ্য সরকারের এক নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। কেননা রাজ্য সরকারের অধীনে অষ্টম পাসে জেলা কোর্টে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী শুধু অষ্টম পাশে বেকার প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এবং একটি সরকারি কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগও পেতে পারেন। আজকের এই প্রতিবেদনে আমরা জানবো কিভাবে জেলা কোর্টের এই অষ্টম শ্রেণী পাশে সরকারি কাজের সঙ্গে যুক্ত হওয়া যায়? অথবা কিভাবে আবেদন করতে হবে বা যোগ্যতা কি লাগবে?

District Judicial Department Job Notice 2026

আমরা ইতিমধ্যে জেনে গেছি অষ্টম শ্রেণী পাশে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা পশ্চিমবঙ্গের অধীনে। পশ্চিমবঙ্গের এক জেলা আদালত বা জুডিশিয়াল ডিপ দপ্তরে এই কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। তাহলে আপনার যদি অষ্টম পাস যোগ্যতা থাকে অথবা আপনি এই পদে আবেদন করতে আগ্রহী হন তাহলে শেষ পর্যন্ত পড়ুন।

 

প্রথমে জেনে নেওয়া যাক শূন্য পদ ও তার সম্পর্কে –

এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে, জেলার জুডিশিয়াল ডিপার্টমেন্টে কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে। অর্থাৎ পার্ট টাইম সুইপারও বলতে পারি। এক্ষেত্রে শুধু অষ্টম শ্রেণী পাসযোগ্যতা থাকলেই আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। তবে এর পাশাপাশি আপনাকে বাংলায় ও ইংরেজিতে পড়ার দক্ষতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে ন্যূনতম ১৮ বছর এবং সর্বাধিক ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্ব সীমার ছাড় পেতে পারেন যদি আপনি কোন রিজার্ভ ক্যাটাগরি থেকে হয়ে থাকেন।

 

প্রশ্ন হলো কিভাবে আবেদন করবেন :

আবেদন করার পূর্বে আপনাকে অফিসিয়াল নোটিশটি ভালো করে চেক করে নিতে হবে। কেননা এর আবেদন গ্রহণ করা হবে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে। প্রথমে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করবেন এবং শেষে আবেদন পত্রটি প্রিন্ট আউট বের করে নিতে হবে। এই আবেদন পত্রটি যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে তোর সঙ্গে যত ধরনের প্রয়োজনে ডকুমেন্টস রয়েছে সেগুলি অ্যাটাচ করে একটি খামের ভিতর ভর্তি হবে। ডকুমেন্টস এবং আবেদন পত্রটি নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের পূর্বে সরাসরি কিংবা অন্যান্য মাধ্যমে জমা করতে পারেন।

 

শূন্যপদ সম্পর্কে আরো খুঁটিনাটি

এই কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে নদীয়া জেলার জুডিশিয়াল ডিপার্টমেন্ট এর তরফে। এবং জানানো হয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং তৎসঙ্গে নদীয়া জেলার রেসিডেন্ট হতে হবে। মোট দুটি শূন্য পদ রয়েছে। এই পদে আবেদন করতে প্রার্থীকে ফিজিক্যালি ফিট এবং বাংলা ও ইংরেজি ভাষা পড়ার যোগ্যতা থাকতে হবে।

 

আবেদনের তারিখ সমূহ :

অফলাইন মাধ্যমে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ২০ এপ্রিল ২০২৬ থেকে এবং অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত।

 

যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তারা অবশ্যই আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ থেকে এই সংক্রান্ত আরো খুঁটিনাটি দেখে নিবেন। আর যারা আবেদনপত্র পেতে চান তারা নিচে অফিসিয়াল নোটিশে পেয়ে যাবেন।

 

অফিসিয়াল নোটিশ চেক করুন 
আবেদন পত্রচেক করুন 

BD Team

আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে বাংলায় কন্টেন্ট লেখার কাজ করছি। দৈনন্দিন বিভিন্ন খবরের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, ইনকাম, স্কলারশিপ সহ বিভিন্ন ধরনের আর্টিকেল লেখালেখি করছি। তাই আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন।

Related Articles

Back to top button