othersBengal

আয়ুষ্মান ভারত কার্ড ২০২৬: কীভাবে পাবেন বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য সুরক্ষা? জেনে নিন সম্পূর্ণ সহজ গাইড

রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ডের উপর জোর। পশ্চিমবঙ্গের নতুন সরকার আসতে না আসতেই বিশেষ জোর এই প্রকল্পে। কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন? আসন বিস্তারিত জেনে নেওয়া যাক

Ayushman Bharat Card

বর্তমানে সব থেকে বহু চর্চিত একটি প্রকল্প হল কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প। কেনই বা না এ প্রকল্প চর্চিত হবে? কারণ কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে বারবার এই প্রকল্পের কথা উল্লেখ করেন। এমনকি ভোর জয়ের পরেও মোদি সরকার সর্বপ্রথম যে কাজটি করবেন তা হল আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা। মন্ত্রিসভা গঠনের পরেই এই প্রকল্পের কাজ শুরু করবে এমনটাই মোদি সরকার সহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ঘোষণা করে জানিয়েছেন। তাই অনেকের মধ্যে এখন প্রশ্ন জাগে কি এই প্রকল্প কিভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়?

আজকের এই প্রতিবেদনে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। কি এই প্রকল্প? কীভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়? অথবা কি কি করলে এই প্রকল্পে আবেদন করা যাবে? ইত্যাদি সম্পর্কে বিস্তারিত

 আয়ুষ্মান ভারত কার্ড কী?

আয়ুষ্মান ভারত কার্ড হল কেন্দ্র সরকারের একটি স্বাস্থ্য বিমা প্রকল্প কার্ড, যার মাধ্যমে একটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন। এই সুবিধা দেশের বিভিন্ন সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে অনায়াসে পাওয়া যায়, যেমন তা স্বাস্থ্য সাথী প্রকল্প।

এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হল—চিকিৎসা সম্পূর্ণ ক্যাশলেস হয়ে থাকে, অর্থাৎ হাসপাতালে ভর্তি হওয়ার সময় আপনার পকেট থেকে এক টাকাও খরচ করতে হবে না।

কেন এই কার্ড এত গুরুত্বপূর্ণ?

আজকের দিনে স্বাস্থ্য খরচ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য বড় সমস্যা হয়ে দাড়িয়েছে। একটি বড় অসুখ পুরো পরিবারের সঞ্চয় শেষ করে দিতে পারে, এমনকি পথে বসিয়। দেয় সেই জায়গায় আয়ুষ্মান ভারত কার্ড একটি সুরক্ষা বলয়ের মতো কাজ করে থাকে।

এই প্রকল্পের মূল লক্ষ্য হল—

  • অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারকে সাহায্য প্রদান করা
  • উন্নত চিকিৎসা সহজলভ্য করে দেওয়া
  • জরুরি পরিস্থিতিতে আর্থিক চাপ আরও কমানো

 কী কী সুবিধা পাবেন?

আয়ুস্মান ভারত কার্ডের সুবিধাগুলি জানলে আপনি বুঝবেন কেন এত মানুষ এখন এটি করতে আগ্রহী হয়ে থাকে—

১. বড় অঙ্কের স্বাস্থ্য কভার

প্রতি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বাবদ খরচের সুবিধা পায়।

২. ক্যাশলেস চিকিৎসা

হাসপাতালে ভর্তি, অপারেশন—সবকিছুই ক্যাশলেসভাবে করা হয়ে থাকে।

৩. সারা দেশে ব্যবহারযোগ্য

ভারতের যেকোনো অনুমোদিত হাসপাতালে এই কার্ড ব্যবহার করা সম্ভব।

৪. পরিবার ভিত্তিক সুবিধা

একটি কার্ডে পরিবারের একাধিক সদস্য সুবিধা নিতে পারবে।

কারা আবেদন করতে পারবেন?

এক্ষেত্রে সবাই এই কার্ডের সুবিধা পান না। নির্দিষ্ট কিছু যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হয়ে থাকে-

যোগ্যতার মূল পয়েন্ট হল:

  • আর্থিকভাবে দুর্বল বা নিম্ন আয়ের পরিবার হতে হবে
  •  সরকারি ডাটাবেসে নাম থাকতে হবে (SECC ডেটা)
  • গ্রামীণ ও শহুরে উভয় এলাকার বাসিন্দারা সুবিধা পাবেন

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়: একই পরিবারের একজন সদস্যই আবেদন করলেও পুরো পরিবার সুবিধা পেতে পারে তাই পরিবারে মাত্র একটি কার্ড করতে পারবেন।

কী কী নথি লাগবে?

আবেদন করার আগে এই ডকুমেন্টগুলো প্রস্তুত রাখতে হবে—

  1.  আধার কার্ড
  2. ভোটার আইডি
  3. ঠিকানার প্রমাণ
  4. মোবাইল নম্বর
  5. পরিবারের সদস্যদের তথ্য

কীভাবে অনলাইনে আবেদন করবেন?

আবেদন প্রক্রিয়াটি এখন অনেক সহজ করা হয়েছে। নিচের ধাপগুলো অনুসরণ করলেই হয়ে যাবে—

 ধাপ ১: অফিসিয়াল পোর্টালে যেতে হবল

সরকারি ওয়েবসাইটে গিয়ে “Ayushman Card Apply” অপশন নির্বাচন করতে হবে।

 ধাপ ২: তথ্য পূরণ করতে হবে

নিজের নাম, মোবাইল নম্বর, পরিবার সংক্রান্ত তথ্য সঠিকভাবে দিতে হবে।

ধাপ ৩: ডকুমেন্ট আপলোড করতে হবে

সব নথি পরিষ্কারভাবে ও সঠিক সাইজে আপলোড করতে হবে।

ধাপ ৪: যাচাইকরণ

এরপর সরকারি দপ্তর আপনার তথ্য যাচাই করবে।

ধাপ ৫: কার্ড ডাউনলোড

এরপর যাচাই সফল হলে আপনি ডিজিটাল কার্ড ডাউনলোড করতে পারবেন।

 কীভাবে চেক করবেন আপনার নাম আছে কিনা?

অনেকেই জানেন না যে তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত আছে কিনা। চেক করার সহজ উপায় দেখুন—

  • অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
  • “Beneficiary Status” অপশন ক্লিক করতে হবে
  • মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে
  • এরপর সঙ্গে সঙ্গে স্ট্যাটাস দেখতে পাবেন

আবেদন করার সময় কী কী মাথায় রাখবেন?

অনেক গুলি আবেদন বাতিল হয় ছোট ভুলের কারণে। তাই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে-

  1. সব তথ্য সঠিকভাবে লিখতে হবে
  2. নাম ও জন্মতারিখ মিলিয়ে নিতে হবে
  3. নথি পরিষ্কার আপলোড করতে হবে
  4. মোবাইল নম্বর সক্রিয় রাখতে হবে

এটি পশ্চিমবঙ্গের মানুষদের জন্য কেন গুরুত্বপূর্ণ?

পশ্চিমবঙ্গে এখনও অনেক পরিবার স্বাস্থ্য খরচের কারণে সমস্যায় পড়ে থাকেন। বিশেষ করে গ্রামীণ এলাকায় এই কার্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এছাড়া রাজনৈতিক পরিবর্তনের পর এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে বিজেপি সরকার। এর ফলে আগামী দিনে আরও বেশি মানুষ এই সুবিধা পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

শেষমেষ কথা বলা যায়, পশ্চিমবঙ্গের যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, তাই এই প্রকল্পের উপর বেশি করে জোর দেওয়া হবে। আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই এই প্রকল্পের সুবিধা নিতে ভুলবেন না। এ প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন।

BD Team

আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে বাংলায় কন্টেন্ট লেখার কাজ করছি। দৈনন্দিন বিভিন্ন খবরের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, ইনকাম, স্কলারশিপ সহ বিভিন্ন ধরনের আর্টিকেল লেখালেখি করছি। তাই আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন।
Back to top button