Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Earning TipsScholarship

স্নাতক হলে মাসে ১৬,০০০ স্টাইপেন্ড – SBI Youth Fellowship প্রোগ্রামে| দেখুন যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে ফেলোশিপের সুযোগ, মাস গেলে স্টাইপেন্ড সহ একাধিক সুবিধা। কীভাবে আবেদন করবেন? দেখুন বিস্তারিত

SBI Youth Fellowship : আপনি কি একজন কলেজ পাস অর্থাৎ স্নাতক ডিগ্রির অধিকারী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুসংবাদ। এবার আপনার যোগ্যতার উপর ভিত্তি করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ইউথ ফিলোসিপ ( SBI Youth Fellowship) নেওয়া হচ্ছে। এখানে আপনি একবার সুযোগ পেলে প্রতি মাসে ১৬০০০ টাকা পর্যন্ত পেতে পারেন এবং সঙ্গে গ্রাম লেভেলে কাজ করানোর সুযোগ। সবকিছু মিলিয়ে বেকারদের জন্য একটি দারুণ সুযোগ নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই অভিনব উদ্যোগ। একদিকে যেমন গ্রাম লেভেলে উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার সুযোগ অন্যদিকে মাসিক স্টাইপেন্ডও পাবেন।

Sbi youth fellowship

আমরা সকলে জানি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো ভারতের সর্বাধিক এবং বৃহৎ সংখ্যক মানুষের নির্ভরযোগ্য একটি ব্যাংক। এবার এই ব্যাংক থেকে নিয়ে আসলো এক দারুন সুসংবাদ। যদি আপনি ভারতের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার নাটক ডিগ্রি থেকে থাকে তাহলে আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। 

 

SBI Youth For India Fellowship কী

ভারতের সর্ববৃহৎ ব্যাংক কর্তৃক এটি একটি প্রোগ্রাম বলা যায়। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো মূলত গ্রাম স্তরে উন্নয়নের কর্মসূচি গ্রহণ করা। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত প্রার্থীদের এখানে ভলেন্টিয়ার হিসেবে উন্নয়ন ও সেবামূলক কাজ শেখানো হয়ে থাকে। একে আমরা সাময়িক ট্রেনিংও বলতে পারি। এই ট্রেনিং চলাকালীন ওই প্রার্থীদের মাসিক স্টাইপ্যান্ট হিসেবে ১৬ হাজার টাকা দেওয়া হবে। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য যুবক-যুবতীদের গ্রাম উন্নয়নমূলক কাজে অংশগ্রহণে উৎসাহিত করা। 

স্নাতক হলে মাসে ১৬,০০০ স্টাইপেন্ড – SBI Youth Fellowship প্রোগ্রামে| দেখুন যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া

কি কি ক্ষেত্রে ফেললোসিপ কাজ করে? 

প্রধানত মোট ১২টি আর্থসামাজিক ক্ষেত্রে এই ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে –

  1. স্বাস্থ্য 
  2. গ্রামীণ জীবিকা 
  3. খাদ্য নিরাপত্তা 
  4. পরিবেশ সুরক্ষা 
  5. শিক্ষা
  6. জল ও সেনিটেশন 
  7. নারী ক্ষমতায়ন 
  8. স্বনির্ভরতা 
  9. সামাজিক উদ্যোগ 
  10. প্রযুক্তি 
  11. বিকল্প শক্তি 
  12. ডিজিটাল লিটারেসি 

 

আবেদনের যোগ্যতা :

  • প্রথমত আপনাকে ভারতের নাগরিক হতে হবে 
  • যেকোনো শাখায় ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ স্নাতক পাস হতে হবে 
  • বয়স থাকতে হবে নূন্যতম ২১ এবং সর্বাধিক ৩২ বছরের মধ্যে 
  • গ্রামীন পরিবেশে নিজেকে অভিযোজন করার ক্ষমতা ও টিম ওয়ার্কের দক্ষতা থাকা আবশ্যক 

আধারের সঙ্গে DBT লিঙ্ক করুন সহজেই, নইলে যুবসাথীর টাকা কেল্লাফতে – দেখুন বিস্তারিত – Aadhaar DBT Payment Active Process

আর্থিক অনুদান ও অন্যান্য সুবিধা সমূহ :

  • ফেলোশিপে নির্বাচিত হলে প্রতি মাসে ১৬০০০ টাকা স্টাই প্যান্ট দেওয়া হয় 
  • যাতায়াত বাবদ ২০০০ টাকা অতিরিক্ত খরচ 
  • ফেলোশিপ সফলভাবে সম্পন্ন করলে এককালীন ৯০ হাজার টাকা প্রদান 
  • প্রতিমাসে প্রজেক্ট সম্পর্কিত বিভিন্ন খরচ বাবদ এক হাজার 
  • স্বাস্থ্য বীমার সুবিধা 
  • ট্রেনিং শেষে এসবিআই ফাউন্ডেশনের তরফ থেকে সার্টিফিকেট প্রদান 

 

আবেদন প্রক্রিয়া :

  • অনলাইনে আবেদন করতে হবে এর জন্য Buddy4study এই ওয়েবসাইটে যেতে হবে 
  • এরপর সংশ্লিষ্ট আবেদন লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে 
  • রেজিস্ট্রেশন সম্পন্ন হলে পুরো ফরম ফিলাপ প্রক্রিয়া লগইন করে শুরু করতে হবে 
  • ফরম পূরন শেষে সাবমিট করতে হবে এবং ফরম ফিলাপ শেষে একটি টেস্ট সম্পূর্ণ করতে হবে 
  • এই টেস্ট দেওয়া সম্পন্ন হলে এপ্লিকেশন ফাইনাল সাবমিট করতে হবে 

 

জরুরী ডকুমেন্টস সমূহ :

  1. প্রার্থীর আধার কার্ড কিংবা ভোটার কার্ড 
  2. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট 
  3. রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি 
  4. বায়োডাটা বা সিভি 
  5. অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে 

 

নিয়োগ প্রক্রিয়া : 

যারা অনলাইনে সফলভাবে আবেদন করবেন তাদের একাডেমিক কোয়ালিফিকেশন ও কাজের অভিজ্ঞতার ওপর নির্ভর করে একটি লিস্ট তৈরি করা হবে। এরপর সেই লিস্ট অনুযায়ী ইন্টারভিউ নেওয়া হবে যেখানে তাকে যথাযথভাবে যাচাই করা হবে। যাচাই করার পর ফাইনাল লিস্ট তৈরি করে এই কাজে নিয়োগ করা হবে। 

 

আবেদনের তারিখ সমূহ :

অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। যদি আপনি যোগ্য হন এবং আগ্রহ হন তাহলে অবশ্যই উপরোক্ত পদ্ধতি অবলম্বন করে আবেদন করে নিতে পারেন। তবে আবেদন করার পূর্বে অবশ্যই এই সংক্রান্ত বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। 

এই প্রতিবেদন কেবলমাত্র অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী রচনা করা হয়েছে। যদি আপনি এই তথ্য সংক্রান্ত আরো বিস্তারিত জানতে চান তাহলে অন্যান্য সহজ অথবা নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইন পোর্টালের মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে প্রোভাইড করে থাকি। যদি আপনি প্রতিনিয়ত এমন খবর পেতে চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করতে পারেন।

আমরা প্রতিনিয়ত বিভিন্ন সোর্স থেকে আপনাদের জন্য বিভিন্ন ধরনের খবর কালেক্ট করে থাকি। এই ধরনের খবর লিখতে গিয়ে কোনরকম ভুল ভ্রান্তি অথবা তথ্য সংক্রান্ত কোনো সমস্যা হলে আমরা ক্ষমাপ্রার্থী। আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদের কাছে স্বচ্ছ ও গুরুত্বপূর্ণ আপডেট পৌঁছে দিতে।

BD Team

আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে বাংলায় কন্টেন্ট লেখার কাজ করছি। দৈনন্দিন বিভিন্ন খবরের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, ইনকাম, স্কলারশিপ সহ বিভিন্ন ধরনের আর্টিকেল লেখালেখি করছি। তাই আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন।

Related Articles

Back to top button