Earning TipsBusiness IdeaTech

গাড়ি কিনতে ছাড় ১-১.৫ লক্ষ। রাজ্য সরকারের এই প্রকল্পের নাম জানেন তো? রইল বিস্তারিত – WB Government Gatidhara Prakalpo Details

রাজ্যবাসীর জন্য দারুণ সুসংবাদ। গাড়ি কিনতে সরকারের বিরাট ছাড়। পুরুষ হলে ১ লক্ষ এবং মহিলাদের জন্য ১.৫ লক্ষ টাকা সঙ্গে লোনের সুবিধাও। দেখুন বিস্তারিত

WB Government Gatidhara Prakalpo Details: আমরা সকলে জানি, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যবে থেকে ক্ষমতায় এসেছেন তখন থেকেই প্রায় প্রকল্পের বন্যা বয়ে যাচ্ছে। রাজ্যের ছেলে-বুড়ো থেকে কন্যা-মহিলা সকলের জন্যই বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের মধ্যে এমন কিছু প্রকল্প রয়েছে যার সুবিধা এখনো পর্যন্ত সাধারণ মানুষের জন্য এক আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। আসুন এই প্রতিবেদনে এমন একটি প্রকল্প সম্পর্কে জেনে নেওয়া যাক।

WB Government Gatidhara Prakalpo Details

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলির মধ্যে রয়েছে অন্যতম প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এবং নতুন করে যুব সাথী প্রকল্প। এছাড়াও রাজ্য সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী স্কলারশিপ, কন্যাশ্রী ও রুপশ্রী, সবুজ সাথী খাদ্য সাথী সহ আরো বহু ধরনের প্রকল্প রয়েছে। এবার এই ধরনের প্রকল্পগুলির মধ্যে রাজ্য সরকার এমন একটি লুকানো প্রকল্প রয়েছে যার নাম গতিধারা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনি যে কোন বাণিজ্যিক গাড়ি কিনলে আপনাকে সরকার কর্তৃক দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। আজকের এই প্রতিবেদনে জানবো কিভাবে এই সুবিধা পাবেন –

 

গতিধারা প্রকল্প কী

রাজ্য সরকার যত সমস্ত প্রকল্প নিয়ে এসেছেন যদিও সব প্রকল্পই জনমুখী তবে এই প্রকল্পও কম নই। নামেই বোঝা যাচ্ছে গতিধারা অর্থাৎ যাতায়াতের উপর নির্ভর করে এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। অনেক বেকার যুবক-যুবতী রয়েছে যারা বাণিজ্যিক যানবাহন নিয়ে জীবিকা নির্বাহ করতে চাই কিন্তু আর্থিক অভাবের কারণে তারা এই কাজে নিযুক্ত হতে পারেনা। থেকে এই সময় রাজ্য সরকারের গতিধারা প্রকল্প মাধ্যমে পুরুষ প্রার্থীরা সর্বাধিক এক লক্ষ টাকা অর্থাৎ ৩০ শতাংশ এবং মহিলা প্রার্থীরার দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

 

এই প্রকল্প সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, খুব স্বল্প স্বার্থে বাকি টাকার লোন সুবিধা করে দেওয়া হয়। এক্ষেত্রে কোন ব্যাংক কর্তৃক লোন অথবা nbfc এর মাধ্যমে লোন দেওয়া হয়ে থাকে। সব মিলিয়ে গ্রামীন অথবা শহর উভয় অঞ্চলের বেকার এবং ব্যবসা করতে আগ্রহী প্রার্থীদের জন্য এটি দারুন সুযোগ হতে চলেছে। এবার আসা যাক এর অন্যান্য বিষয় সম্পর্কে –

অষ্টম পাশে জেলা কোর্টে কাজের সুযোগ! নিজের জেলায় কর্মস্থল হতে পারে! রইল বিস্তারিত – District Judicial Department Job Notice 2026

এই প্রকল্পের সুবিধা পেতে কি কি যোগ্যতা থাকা চাই :

  1. এই প্রকল্পের সুবিধা নিতে গেলে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  2. আবেদনকারী কে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃক নাম নথি ভুক্ত থাকতে হবে
  3. যে ব্যক্তি আবেদন করবেন তার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে
  4. অবশ্যই তাকে ব্যবসার জন্য এই লোন নিতে হবে বা এই সুবিধা পেতে পারেন
  5. পারিবারিক মাসিক আয় ২৫ হাজার টাকার কম হতে হবে
  6. সাধারণত বয়স থাকতে হবে ২০ থেকে ৪৫ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
  7. একটি ভ্যালি ড্রাইভিং লাইসেন্স

 

এই প্রকল্পের সুবিধাসমূহ 

  • প্রথমত প্রার্থীকে ৩০ শতাংশ অর্থাৎ এক লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। মহিলাদের জন্য দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়।
  • বাকি অর্থের লোন স্বল্প শর্তে দেওয়া হয়। ব্যাংক অথবা এমবিএফসি এর মাধ্যমে।
  • গ্রামীণ অথবা শহরের বেকার যুবক-যুবতীদের কর্মমুখী করার সুবিধা
  • বাণিজ্যিক যেকোনো ধরনের গাড়ি যেমন ট্যাক্সি, ট্রাক, অটো কিংবা অন্যান্য বাণিজ্যিক যানবাহন নিতে পারেন

মাধ্যমিক পাশে এসএসসি নিচ্ছে ফের ৩০০০+ পদে কর্মী, জারি বিজ্ঞপ্তিও – SSC New Vacancy Released 2026

কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন? 

এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে সর্বপ্রথম উপরোক্ত যোগ্যতা পূরণ করতে হবে। যদি আপনার ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য ডকুমেন্টস থেকে থাকে তাহলে আপনি এগিয়ে বাংলা এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা মাই স্কিম এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন এর জন্য কোন আবেদন মূল্যও জমা করতে হবে না। তবে আবেদন করার পূর্বে অবশ্যই এই স্কিম সম্পর্কে আরো খুঁটিনাটি জেনে নেওয়া ভালো। আমরা কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদন আপনার কাছে পৌঁছালাম।

 

যদি আপনি এই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে অবশ্যই আগে এর সম্পর্ক আরো বিস্তারিত জেনে নিবেন।

BD Team

আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে বাংলায় কন্টেন্ট লেখার কাজ করছি। দৈনন্দিন বিভিন্ন খবরের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, ইনকাম, স্কলারশিপ সহ বিভিন্ন ধরনের আর্টিকেল লেখালেখি করছি। তাই আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন।

Related Articles

Back to top button