আধার দপ্তরে ইন্টার্নশিপের সুযোগ। সরকারি অফিসের কাজ শেখার সুযোগ – Aadhaar Department Internship Program 2026
আধার দপ্তরে ইন্টার্নশিপ প্রোগ্রাম, দেশ জুড়ে বেকার যুবক যুবতীদের সরকারি অফিসে কাজ শেখার সুযোগ - কিভাবে আবেদন করবেন কিভাবে সুযোগ পাবেন? রইল বিস্তারিত
Aadhaar Department Internship Program 2026: বর্তমানে রাজ্য হোক অথবা দেশে, বেকার যুবক-যুবতির সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। ঠিক এই সময় বেকার যুবক যুবতীদের জন্য এক দারুণ সুযোগ, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা অর্থাৎ আধার দপ্তর। আমার সকলের জানা, আধার দপ্তর হল ভারতের একটি পরিচয় প্রমাণ প্রস্তুতকারী এক সংস্থা। যেটি ভারতের নাগরিকদের এক বিশেষ কার্ড প্রদান করে থাকেন। বর্তমানে যে কোনো কাজে আধার কার্ড ছাড়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর এই আধার কার্ড দপ্তরে আপনাকে সরকারি ভাবে কাজের সুযোগ দেওয়া হচ্ছে।
আপনি কিংবা আপনার পরিবারের যদি কেউ বেকার প্রার্থী থেকে থাকে এবং তার উপযুক্ত যোগ্যতা থাকে যা নিচে উল্লেখ করা হবে, তাহলে এ সুযোগ হাতছাড়া করবেন না। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সংখ্যায় ইন্টার্ন হিসেবে কাজ করার দারুন সুযোগ থাকছে আপনার হাতে। চলুন তাহলে আজকের এই প্রতিবেদনে আধার দপ্তরে কিভাবে internship এর কাজ করার সুযোগ পাবেন, কিভাবেই বা আপনাকে আবেদন করতে হবে অথবা যোগ্যতাই বা কি লাগবে, তার সম্পর্কে। আগ্রহী হলে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন।
ইন্টার্নশিপ কি :
অনেকের মধ্যে প্রশ্ন internship কি এবং কিভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে কাজের সুযোগ পাওয়া যায়। সর্ব প্রথমে বলা যাক internship হল এমন এক প্রক্রিয়া যেখানে সরকারি বা বেসরকারি অফিসে কর্মী নিয়োগ না করে কিছু বেকার যুবক যুবতী কে কাজ শেখানো হয়ে থাকে অর্থাৎ তাকে হাতে-কলমে কাজের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা হয়ে থাকে। এক্ষেত্রে সরকারি হোক কিংবা বেসরকারি যেকোনো সংস্থায় internship নিয়োগ করে থাকেন । একটি নির্দিষ্ট সময়কালীন এই প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এবং সময় শেষে একটি সার্টিফিকেট দেওয়া হয়। এ সার্টিফিকেট পেলে পরবর্তীতে কাজের সুযোগের ক্ষেত্রে অগ্রাধিকারও মিলে।
শুধু তাই নয়, বেকার যুবক-যুবতী, যারা ইন্টার্নশীপে যুক্ত হয় তাদের ভালো সেক্টরে কাজ করার সুযোগ তো থাকেই এবং এমনও কিছু সংস্থা বা দপ্তর রয়েছে যেখানে internship চলাকালীন মাসিক স্টাইপেন্ডও দেওয়া হয়। তাহলে আপনি যদি এই internship প্রক্রিয়ার জন্য আবেদন করতে চান, এদিকে সরকারি সংস্থা হওয়ায় হাতছাড়া না করাই ভালো।
তাই ইতিমধ্যে আধার দপ্তর কর্তৃক একটি ইন্টার্নশিপ প্রক্রিয়ার জন্য কিছু পড়ুয়াকে আবেদনের জন্য অনুরোধ জানানো হয়েছে। জানানো হয়, ভারতের যেকোনো স্থান থেকে যোগ্যতার ভিত্তিতে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। মূলত স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতার অধিকারী বেকার যুবক-যুবতীরা এখানে সুযোগ নিতে পারবেন এবং প্রশিক্ষণের সুযোগ পেয়ে যাবেন। তাদের ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কাজ শেখানো হবে বিশেষজ্ঞদের দ্বারা। প্রায়ই ২৮ জনকে সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়।
ইতিমধ্যে আঁধার দপ্তর অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে internship নেওয়ার জন্য জানানো হয়েছে। স্নাতক কিংবা স্নাতকোত্তর হতে হবে। ইঞ্জিনিয়ারিং কিংবা বিজ্ঞান অথবা ডিজাইন শাখার বিভিন্ন বিষয়ে ডিগ্রি থাকা প্রয়োজন। এছাড়াও যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর হয়েছেন তারা আধার দপ্তরের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন।
তবে যেহেতু এক্ষেত্রে সীমিত কিছু পদে প্রশিক্ষণ দেওয়া হবে তাই আপনার যোগ্যতা, দক্ষতা ও মেধা বিষয়ের উপর লক্ষ্য রেখে সুযোগ পেতে পারেন। এক্ষেত্রে আধার দপ্তর অথবা ইউআইডিএআই দপ্তর থেকে প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নিবেন। কিভাবে এই প্রশিক্ষণ দেওয়া হবে এবং এই প্রশিক্ষণের জন্য কিভাবে আবেদন করা হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিবেন।
জানানো হয়েছে ইন্টার্নশিপ এর জন্য বাছাই করা ব্যক্তিদের সংস্থার প্রযুক্তি বিভাগে কাজ শেখানো হয়ে থাকবে। তাদের ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপিরিয়েন্স, ইনফরমেশন, আর্কিটেকচার, টাইপোগ্রাফি, কালার থিওরি, ডেটা ইঞ্জিনিয়ারিং পাইথন প্রোগ্রামিং, ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকতে হবে।
আরও জানানো হয় আগ্রহী প্রার্থীরা অনলাইন পোর্টাললর মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন এবং এই আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ই এপ্রিল। প্রার্থীদের মেধা দক্ষতা শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে। এবং এই সংক্রান্ত আরো বিস্তারিত জানতে হলে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন এর জন্য আপনাকে আধার দপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।



