আধার সুপারভাইজার হতে চান? উচ্চ মাধ্যমিক পাশ হলে দারুণ সুযোগ – দেখুন বিস্তারিত – Aadhaar Supervisor Criteria 2026
Aadhaar Supervisor Criteria 2026: আধার সুপারভাইজার অপারেটর হতে চান? আপনি কী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ। নতুন করে ফের আধার সুপারভাইজার নেওয়া আবেদন করা যাচ্ছে। বড় কথা হলো এই আবেদন চলবে মে মাসের ২০ তারিখ পর্যন্ত। যাদের দীর্ঘদিনের সপ্ন আধার দপ্তরের মতো বড় বিভাগে কাজ করার তাদের সপ্ন পূরণ করার দারুণ সুযোগ থাকছে। আজকের প্রতিবেদনে এই সংক্রান্ত আরও খুটিনাটি বিস্তারিত জেনে নিব।
আপনি যদি একজন বেকার প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য মাসিক ভালো আয় ও তার সঙ্গে বড় সংস্থায় কাজ করার দারুণ সুযোগ। এবার আপনি ঘরে বসে মাত্র কয়েকটি পদ্ধতির মাধ্যমে অনলাইনের আবেদন করে সুযোগ নিতে পারেন।সামান্য যোগ্যতা থাকলে সুযোগ দেওয়া হচ্ছে। ছেলে ও মেয়ে সকলেই এই সুযোগ নিতে পারবেন। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও এর খালিপদ গুলি দেওয়া আছে।
বিষয়ের নাম | বিস্তারিত তথ্য |
|---|---|
পদের নাম | আধার সুপারভাইজার এবং অপারেটর |
শিক্ষাগত যোগ্যতা সমূহ ( যে কোনো একটি) | ১) উচ্চ মাধ্যমিক পাশ অথবা ২) মাধ্যমিক পাশ ও ২ বছরের আইটিআই (ITI) অথবা ৩) মাধ্যমিক পাশ ও ৩ বছরের পলিটেকনিক ডিপ্লোমা |
বয়সসীমা | সর্বনিম্ন ১৮ বছর (ভারতীয় নাগরিক হতে হবে) |
বেতন | মাসিক ১৫,০০০ থেকে ১৮,০০০ টাকা (রাজ্যভেদে পরিবর্তনশীল) |
আবেদন প্রক্রিয়া | অনলাইন (CSC-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে) |
নির্বাচন প্রক্রিয়া | যোগ্যতা যাচাই, নথিপত্র ভেরিফিকেশন এবং ইন্টারভিউ |
আবেদনের সময়সীমা | ২ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত |
কাজের স্থান | পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য রাজ্য |
আধার সুপারভাইজার কী ?
আমরা সকলে জানি আধার সুপারভাইজার বা অপারেটরের মূল কাজ হলো আধার সংক্রান্ত কাজ করা। বর্তমনে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ ও জরুরি নথিতে পরিনত হয়েছে। তাই আধার সংক্রান্ত কাজও দিনে দিনে বেড়েই চলেছে। এই কারনে আধার দপ্তরে বেশ কিছু আধার সুপারভাইজার ও অপারেটর প্রয়োজন দেখা দিয়েছে। বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবঙ্গেও একাধিক পদে নেওয়া হচ্ছে আধার সুপারভাইজার ও অপারেটর।
আধার সুপারভাইজার হতে কী যোগ্যতা থাকতে হবে?
- প্রথম আপনাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে
- বয়স থাকতে হবে ১৮ বছরের বেশি।
- উচ্চ মাধ্যমিক পাশ অথবা
- মাধ্যমিক পাশ ও ২ বছরের আইটিআই অথবার
- মাধ্যমিক পাশ ও তিন বছরের পলিটেকনিক ডিপ্লোমা
উপরোক্ত তিন যোগ্যতার মধ্যে যে কোনো একটি থাকলে আবেদন করা যাবে।
আধার সুপারভাইজার হলে বেতন কত?
আধার সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে তাদের বেতন দেওয়া হবে রাজ্যের নির্ধারিত নিয়ম কাঠামো অনুযায়ী। আধার সুপারভাইজারের ক্ষেত্রে মিনিমাম ১৫-১৮ হাজার হাতে দেওয়া হতে পারে কিন্তু ডিপেন্ড করবে তার রাজ্যের কাঠামোর উপর। এছাড়াও সিলেক্টেড প্রার্থীরা সরকারি অন্যান্য সুবিধাও পেতে পারেন। এই সংক্রান্ত বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ দেখে নিবেন।
আধার সুপারভাইজার হতে কীভাবে আবেদন করবেন?
সাধারণত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন পদ্ধতি নিচে ধাপে ধাপে দেওয়া হল –
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে -CSC এর অফিসিয়াল ওয়েবসাইট
- এরপর রেজিস্ট্রার করার জন্য সঠিক অপশনে ক্লিক করতে হবে
- নিজের বৈধ মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করতে হবে
- এরপর সমস্ত জরুরি তথ্য পূরণ করতে হবে
- যোগ্যতা সহ অন্যান্য তথ্য আপলোড করতে হবে
- শেষে একবার চেক করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে
কীভাবে সিলেক্ট করা হবে
অনলাইন মাধ্যমে আবেদন করার পর বেশ কয়েকটি পদ্ধতির মাধ্যমে যাচাই করা হবে। নিচে ধাপে ধাপে বিস্তারিত দেওয়া হল –
- যোগ্যতা
- ডকুমেন্টস ভ্যারিফিকেশন
- সমস্ত সার্টিফিকেট
- ইন্টারভিউ
আবেদন করার তারিখ সমূহ :
অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন ২ এপ্রিল থেকে শুরু করে ২০ মে পর্যন্ত। আগ্রহী হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারেন।
আবেদন করার পূর্বে সমস্ত জরুরি তথ্যের খুটিনাটি যাচাই করে নিবেন। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিবেন।
আমরা প্রতিনিয়ত বিভিন্ন সোর্স থেকে আপনাদের জন্য বিভিন্ন ধরনের খবর কালেক্ট করে থাকি। এই ধরনের খবর লিখতে গিয়ে কোনরকম ভুল ভ্রান্তি অথবা তথ্য সংক্রান্ত কোনো সমস্যা হলে আমরা ক্ষমাপ্রার্থী। আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদের কাছে স্বচ্ছ ও গুরুত্বপূর্ণ আপডেট পৌঁছে দিতে।
Disclaimer : বঙ্গধারার নতুন জার্নিতে আপনাদের স্বাগত জানায়। বঙ্গধারা বহুদিন ধরে সাধারণ মানুষের বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের খবরের দিয়ে আসছি। মাঝখানে সামান্য বিরতি থাকলেও ফের আগের ধাতে এসে গেছি। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন এবং নিয়মিত নিজেকে রাজ্য তথা দেশের নানা গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত করতে না চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করবেন। আমরা আপনাদের জন্য সারাক্ষণ কাজ করছি। এতএত আপনারাও সাহায্য করে যাবে।




