BengalEarning Tips

PM Kishan Yojna : আর্থিক সাহায্য ৬,০০০ থেকে ৯,০০০? কৃষকদের জন্য বড় আপডেট এই মূহুর্তে

কৃষকদের জন্য ফের কী দারুণ উপহার? ৬,০০০ থেকে কী ৯,০০০ হতে চলেছে। নতুন সরকারের একগুচ্ছ উপহারে কী পিএম কিষান? দেখুন বিস্তারিত

Pm kishan allowance

গত ৪ মে ভোট গননা শেষে পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়া শেষ হয়। বাংলার রাজনৈতিক সমীকরণ উল্টে গেছে। এর পাশাপাশি নতুন সরকারের কাছে নতুন করে চর্চায় উঠে এসেছে কৃষকদের আর্থিক সহায়তা নিয়ে — কেন্দ্রের PM কিষান যোজনার টাকা কি সত্যিই এবার বাড়তে চলেছে? বহুদিন ধরেই এই প্রকল্প দেশের কোটি কোটি কৃষকের ভরসা হয়ে দাড়িয়েছে। এখন সেই আর্থিক সাহায্যের পরিমাণ যদি ৬০০০ থেকে বেড়ে ৯০০০ টাকা করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস আরও বাড়বে গ্রামাঞ্চলে। কিন্তু বাস্তবে কী হতে পারে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

বর্তমানে কত টাকা পান কৃষকরা?

এই মুহূর্তে কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kishan Yojna) আওতায় দেশের যোগ্য কৃষকরা বছরে মোট ৬,০০০ টাকা পান তিন কিস্তিতে পেয়ে আসছেন। আমরা সকলে জানি, এই আর্থিক সাহায্য একসঙ্গে দেওয়া হয় না, বরং তিনটি সমান কিস্তিতে (প্রতি কিস্তি ২০০০ টাকা দেওয়া হয়) সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে DBT এর মাধ্যমে। অনেক ছোট ও প্রান্তিক কৃষকের কাছে এই অর্থ চাষের খরচ সামলাতে বড় সহায়তা করে থাকে।

৯০০০ টাকার দাবি কেন উঠছে?

নির্বাচনের আগে রাজনৈতিক বহু মঞ্চ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যদি বিজেপি সরকার গঠিত হয় তাহলে এই আর্থিক সহায়তা বাড়ানো হবে। সেই থেকেই জল্পনা শুরু—৬,০০০ টাকার বদলে বছরে ৯,০০০ টাকা দেওয়া হতে পারে বলে অনেকে অনুমান করছে। এই বাড়তি অর্থ কৃষকদের জন্য বড় স্বস্তি হতে পারে বলে বিশেষজ্ঞদের দাবি, বিশেষ করে যাঁরা ক্রমাগত চাষের খরচ ও বাজার দামের চাপের মধ্যে দওন কাটাচ্ছেন।

ভোটে জয় BJP-র, বিরাট কর্মসংস্থান সহ বেশকিছু ঘোষণা রাজ্যবাসীর জন্য – নরেন্দ্র মোদি

‘ডবল ইঞ্জিন’ মডেল কী বলছে?

তবে এই আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ‘ডবল ইঞ্জিন সরকার’-এর ধারণা নিয়ে। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার থাকলে প্রকল্প বাস্তবায়ন দ্রুত ও সহজ হয় বলে দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলে। অনেকেই মনে করেছেন এই মডেল কার্যকর হলে বাংলার কৃষকদের জন্য ভালোবাসা আসতে পারে ।

মহারাষ্ট্র মডেল নিয়ে জল্পনা

একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে মহারাষ্ট্র সরকার কর্তৃক কৃষকদের জন্য মোট ১২ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। অনেকেই ধরে নেন এটি কেবল ডবল ইঞ্জিন সরকারের কারণেই সম্ভব। একদিকে প্রধানমন্ত্রী কৃষাণ যোজনার মাধ্যমে ৬ হাজার টাকা এবং অন্যদিকে রাজ্যের সরকার আরো অতিরিক্ত ৬০০০ টাকা দিয়ে মোট ১২০০০ টাকা আর্থিক সাহায্য দিয়ে আসছেন। তবে পশ্চিমবঙ্গে কতটা কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয়। কিন্তু এই বার্তাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পরবর্তী কিস্তি কবে আসতে পারে?

এখন কৃষকদের সবচেয়ে বড় অপেক্ষা ২৩তম কিস্তি নিয়ে।যদিও সর্বশেষ কিস্তি মার্চ মাসে দেওয়া হয়েছিল। সেই হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে, এ বছরের জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে পরবর্তী কিস্তি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেক কৃষক ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার অপেক্ষায় বসে রয়েছেন।

সবাই কি টাকা পাবেন? গুরুত্বপূর্ণ সতর্কতা

তবে শুধু সরকার এই প্রকল্প লাভ করলে হবে না আপনাকেও কিছু কাজ করে রাখতে হবে। না হলে আপনার পিএম কিষানের আর্থিক সাহায্য আটকে যেতে পারে। আসুন আমরা সেই সমস্ত বিষয়গুলি দেখে নি

  • অবশ্যই ফার্মার রেজিস্ট্রেশন সম্পূর্ণ থাকতে হবে
  • এই ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক
  • e-KYC আপডেট থাকতে হবে
  • একটি পরিবারে শুধুমাত্র একজন সদস্য এই সুবিধা পেতে পারেন

তবে যদি কোন কৃষক এই উপরোক্ত নিয়মগুলোর মধ্যে কোনটাই পূরণ না করে থাকেন তাহলে তার টাকা আটকে যেতে পারে অথবা এই প্রকল্প থেকে তিনি বাদ পড়তে পারেন।

কীভাবে চেক করবেন নিজের নাম?

বর্তমানে অনেকেই জানেন না, বাড়িতে বসেই খুব সহজে নিজের স্ট্যাটাস কীভাবে চেক করা সম্ভব।
এরজন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Farmers Corner’ অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘Beneficiary Status’ অপশন বেছে নিয়ে মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দিলে নিজের তথ্য পেয়ে যাবেন। কয়েক মিনিটেই বোঝা যাবে আপনি এই প্রকল্পের টাকা পাবেন কি না।

বিধানসভা নির্বাচন তালিকা -২৯৪ জন MLA লিস্ট। কোন আসনে কত ভোট জয়? – WB Election Result MLA List 2026

কৃষকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই পরিবর্তন?

যদিও ৬,০০০ টাকা থেকে ৯,০০০ টাকা—সংখ্যাটা হয়তো খুব বড় মনে না হলেও বাস্তবে এটি অনেক কৃষকদের দৈনন্দিন জীবনযাপনে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সার, বীজ, সেচ—এই সব কৃষি সামগ্রি খরচের মধ্যে সামান্য অতিরিক্ত সাহায্যও বড় ভূমিকা নেয়। তাই এই সম্ভাব্য পরিবর্তন নিয়ে আগ্রহ থাকাটাই স্বাভাবিকভাবেই বেশি।

সবশেষে এটাই বলা যায় যে, কৃষকদের জন্য ছয় থেকে নয় হাজার টাকা হয়ে যাওয়া এটা অবশ্যই ভালো প্রভাব পড়বে। নতুন সরকারের কাছে নতুন আশা রক্ষায় সাধারণ মানুষের সাধারণ লক্ষণ। তাই নতুন সরকার কৃষকদের কথা মাথায় রেখে যদি কৃষকদের এই আর্থিক সুবিধার বৃদ্ধি করে থাকেন তবে অবশ্যই বাংলা সহ অন্যান্য রাজ্যের কৃষকরা উপকৃত হবেন।

BD Team

আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে বাংলায় কন্টেন্ট লেখার কাজ করছি। দৈনন্দিন বিভিন্ন খবরের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, ইনকাম, স্কলারশিপ সহ বিভিন্ন ধরনের আর্টিকেল লেখালেখি করছি। তাই আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন।

Related Articles

Back to top button