Yuba Sathi Big Update : কবে পাবেন এপ্রিল মাসের ১৫০০? এই তারিখ পর্যন্ত অপেক্ষা করুন –
যুব সাথীর এপ্রিল মাসের পেমেন্ট কবে পাওয়া যাবে? অবশেষে জানা গেল সম্ভাব্য তারিখ। এপ্রিল মাসের পেমেন্ট পেতে অপেক্ষা করুন এই তারিখ পর্যন্ত। রইল বিস্তারিত
Yuba Sathi Big Update: রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য সরকার নিয়ে এসেছিল যুব সাথী প্রকল্প। এই যুব সাথী প্রকল্পে ইতিমধ্যে বিপুল সংখ্যক কিছু যুবক যুবতী মার্চ কিংবা এপ্রিল মাসের আর্থিক সাহায্য ইতিমধ্যে পেয়ে গেছেন। আবার আবেদনকারীদের মধ্যে অনেকে রয়েছেন যারা এখনো পর্যন্ত মার্চ মাসেরও সাহায্য পাইনি আবার অনেকে রয়েছেন যারা এপ্রিল মাসের এখনো পর্যন্ত সাহায্য হয়নি, আজকের এই প্রতিবেদন তাদেরই জন্য। আজকে আলোচনা করবো, কবে নাগাদ এপ্রিল মাসের ভাতা পাচ্ছেন এবং কি বিষয় লক্ষ্য রাখতে হবে তা এই প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছি।
আমরা সকলে জানি বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের অন্যতম মাস্টার স্ট্রোক প্রকল্প হল যুব সাথী প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্যই হলো রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে সাহায্য প্রদান করা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামতো এই প্রকল্পে আবেদন শুরু করা হয়, এদিকে খুব কম সময়ে তার ভাতা প্রদানের শুরু করে দেওয়া হয়। তাই মাধ্যমিক পাশ করে রয়েছে এমন ২১ থেকে ৪০ বছর বয়সী আবেদন করেছেন এমন সকল যুবক-যুবতীকে ১৫০০ টাকা করে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে অনেকেই রয়েছে যারা এখনো পর্যন্ত এই সুবিধা পায়নি।
সাধারণত সরকারি পোর্টাল WBIFMS থেকে অনেকে নানা ভুল তথ্যের সম্মুখীনও হচ্ছেন। কোন কোন সময় মোবাইল নম্বর রেজিস্টার নয় – এমন দেখাচ্ছে, আবার কোন কোন সময় ব্যাংক একাউন্টে মিলছে না। অনেক সময় দেখা যাচ্ছে আইএফএসসি কোড ভুল। সব মিলিয়ে এই পোর্টাল থেকে যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে তার উপর নির্ভর করে কোন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তবে এই বিষয়ে বিশেষ ভাবে জানা যায়, এখনো পর্যন্ত যুব সাথী প্রকল্পের স্ট্যাটাস প্রক্রিয়া চালু করা হয়নি। তাই হয়তো এই পোর্টালে নানা রকম ভুল তথ্য দেখাচ্ছে।
সাধারণত লক্ষীর ভান্ডারের মতোই অন্যতম প্রকল্প হল যুব সাথী প্রকল্প। যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রাপ্য আর্থিক সাহায্য WBIFMS পোর্টালে দেখানো হয় না, ঠিক একই রকম ভাবে যুব সাথী প্রকল্পের স্ট্যাটাস এখনো এই পোর্টালে দেখানো হয়নি। সরকারি সূত্রে জানা যায়, এখনো পর্যন্ত ব্লকের লগইন আইডি সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকায়, উপভোক্তাগন এমন সমস্যায় পড়ছে। অন্যদিকে যুব সাথীর সমস্ত রকমের স্ট্যাটাস পেতে জারি করা এক whatsapp নম্বর, এরই মারফত যাবতীয় তথ্য পাওয়া যাচ্ছে।
যুবসাথীর যেকোনো ধরনের স্ট্যাটাস জানতে হলে, সংশ্লিষ্ট নম্বরে ছুটির দিন বাদে বাকি সবদিনে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ডিজিটাল হেল্পলাইন মাধ্যমে সাহায্য পেতে পারেন। এছাড়াও আপনি তাদের নির্দিষ্ট ইমেইল এড্রেস এ যোগাযোগ করতে পারেন।
তবে এত কিছুর মধ্যেই অনেকে ইতিমধ্যে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন। আবার অনেকে এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছেন দ্বিতীয় কিস্তির সাহায্য তারা কবে পাবে। সব মিলিয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে, যদিও পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রথম ধাপে ৭ মার্চ থেকে এই অর্থ প্রদান শুরু করা হয় এবং দ্বিতীয় ধাপে প্রক্রিয়া বর্তমানের চললেও তা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলতে পারে বলে জানা গিয়েছে। abp এক প্রতিবেদন সূত্র জানা যায় ৩০ এপ্রিল ২০২৬ এর মধ্যে সকলেই টাকা পেতে পারে।
Source : ABP News
এই প্রতিবেদন কেবলমাত্র অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী রচনা করা হয়েছে। যদি আপনি এই তথ্য সংক্রান্ত আরো বিস্তারিত জানতে চান তাহলে অন্যান্য সহজ অথবা নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইন পোর্টালের মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে প্রোভাইড করে থাকি। যদি আপনি প্রতিনিয়ত এমন খবর পেতে চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করতে পারেন।
আমরা প্রতিনিয়ত বিভিন্ন সোর্স থেকে আপনাদের জন্য বিভিন্ন ধরনের খবর কালেক্ট করে থাকি। এই ধরনের খবর লিখতে গিয়ে কোনরকম ভুল ভ্রান্তি অথবা তথ্য সংক্রান্ত কোনো সমস্যা হলে আমরা ক্ষমাপ্রার্থী। আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদের কাছে স্বচ্ছ ও গুরুত্বপূর্ণ আপডেট পৌঁছে দিতে।
Disclaimer : বঙ্গধারার নতুন জার্নিতে আপনাদের স্বাগত জানায়। বঙ্গধারা বহুদিন ধরে সাধারণ মানুষের বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের খবরের দিয়ে আসছি। মাঝখানে সামান্য বিরতি থাকলেও ফের আগের ধাতে এসে গেছি। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন এবং নিয়মিত নিজেকে রাজ্য তথা দেশের নানা গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত করতে না চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করবেন। আমরা আপনাদের জন্য সারাক্ষণ কাজ করছি। এতএত আপনারাও সাহায্য করে যাবেন।



