Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Career

রেলে গ্রুপ ডি কর্মী হতে চান? দেখুন যোগ্যতা, বেতন, আবেদন ও নিয়োগ পদ্ধতি – Railway Group D Job Criteria 2026

রেলে গ্রুপ ডি চাকরি করতে চান? কীভাবে পাবেন, কী যোগ্যতা থাকতে হবে? কীভাবেই বা আবেদন করতে হবে এবং নিয়োগ করা হবে। রইল বিস্তারিত

Railway Group D Job Criteria 2026: রেলের চাকরি মানে কেন্দ্র সরকারের চাকরি এবং একবার সুযোগ পেলেই প্রচুর বেতন রয়েছে। এই রেলের গ্রুপ-ডি চাকরি পেতে আপনার কি করতে হবে আজকের এই প্রতিবেদনে আলোচনা করব। রেলের গ্রুপ ডি চাকরি চাকরি করতে গেলে আপনাকে বিশেষ যোগ্যতার পাশাপাশি, রেলের গ্রুপ ডি পরীক্ষাও পাঠ করতে হবে। শুধু তাই নয় এই পরীক্ষায় বসতে গেলে আপনার বয়স সীমা সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী হতে হবে। সব মিলিয়ে বেশ কয়েকটি যোগ্যতার ভিত্তিতে রেলের গ্রুপ-ডিকর কর্মী হওয়া যায়। Railway Group D Job Criteria 2026

রেলে গ্রুপ ডি কর্মী হতে চান? দেখুন যোগ্যতা, বেতন, আবেদন ও নিয়োগ পদ্ধতি - Railway Group D Job Criteria 2026

রেলে গ্রুপ ডি পদে চাকরি হলে আপনার দায়িত্ব কী : 

রেলের তরফে গ্রুপ ডি পদে নিযুক্ত হলে আপনার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে থাকতে হতে পারে। রেলের রক্ষণাবেক্ষণ ও দৈনন্দিন পরিচালনা কাজের দায়িত্ব পেতে পারেন। এর মধ্যে প্রধান দায়িত্ব গুলি হল কোচ পরিষ্কার করা, রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণ, সিগন্যালিং বা যান্ত্রিক বিভাগে টেকনিক্যাল সহকারী হিসেবে কাজ করা। এছাড়াও পয়েন্ট ম্যান হিসেবেও কাজের দায়িত্ব দেওয়া হয়ে থাকে।

 

রেলওয়ে গ্রুপ ডি পদে মাসিক বেতন ও অন্যান্য পরিষেবা :

তেলে গ্রুপ ডি পদে যারা নিযুক্ত হয়ে থাকেন সেই সমস্ত প্রার্থীদের পেয়ে লেবেল এক অনুযায়ী বেসিক পে দেওয়া হয় ১৮ হাজার টাকা। এর সঙ্গে ডিএ এবং অন্যান্য সুবিধা গুলি যুক্ত হয়ে তা ২২ থেকে ২৫ হাজার টাকায় দাঁড়ায়। সবকিছু হিসাব করে দেখলে দেখা যায়, ২৮ হাজার টাকা পর্যন্ত মাসে হাতে পেতে পারেন। এর সঙ্গে মেডিকেল সুবিধা,দৈনিক ভাতা, Night Allowance ও বিশেষ ক্ষতিপূরণ সুবিধা দেওয়া হয় ।

 

গ্রুপ ডি পদে যোগ্যতা কি লাগবে :

গ্রুপ ডি চাকরি এতে যোগ্যতা কি থাকতে হয় তা নিন্মরূপ আলোচনা করা হলো –

  • প্রথমত গ্রুপ ডি লেভেলের পরীক্ষায় বসতে গেলে আপনার বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৩ বছর হতে হবে।সংরক্ষিতরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
  • প্রার্থীকে অবশ্যই ভারত নেপাল কিংবা ভুটানের নাগরিক হতে হবে।
  • প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে যেকোনো সরকারি অর্থাৎ রাজ্য কিংবা কেন্দ্র সরকারের প্রদত্ত প্রতিষ্ঠান থেকে। এছাড়াও টেকনিক্যাল বিভাগের গ্রুপ ডি পদে জন্য নির্দিষ্ট ট্রেডে ডিপ্লোমা পাস করতে হবে।
  • অবশ্যই প্রার্থীকে শারীরিক দিক থেকে ফিট থাকতে হবে এবং এর জন্য পরীক্ষায় পাস করতে হবে।

WBSSC নন টিচিং ৮,৪৭৮ পদের রেজাল্ট কবে? ফলাফলের পর কী করনীয়? রইল বিস্তারিত – WBSSC Non Teaching Result 2026

কিভাবে নিয়োগ করা হয় :

  রেলে গ্রুপ ডি চাকরি পেতে আপনাকে বেশ কয়েকটি কাজ করতে হবে –

  • প্রথমত ভ্যাকেন্সি যখন বেরোবে আপনাকে আবেদন করতে হবে
  • আবেদন পূরণ করার পর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে
  • সেই পরীক্ষায় নির্দিষ্ট কাট আসলে বা পাশ করলে তবে পরবর্তী ডাক পাবেন
  • এরপর মেডিকেল টেস্ট নেওয়া হয়
  • সবশেষে অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে সিলেক্ট করা হয়

 

এই পরীক্ষায় পাস করতে কি পড়তে হয় :

যদি আপনি গ্রুপ ডি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান এবং পাশ করতে চান তাহলে বেশ কয়েকটি বিষয় পড়তে হয়।

  1. গণিত
  2. রিজনিং
  3. সাধারণ জ্ঞান
  4. সাম্প্রতিক ঘটনাবলী

 

এই বিষয়গুলি সিলেবাসভিত্তিক পড়ে তারপর কম্পিউটার বেষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এই পরীক্ষায় সফল হলে পরবর্তীতে ফিজিক্যাল টেস্ট ও নথি যাচাই প্রক্রিয়ার মাধ্যমে উত্তীর্ণ হলে শেষে মেধার ভিত্তিতে চাকরির সুযোগ মেলে।

পশ্চিমবঙ্গ সরকার ৫ লক্ষ লোন দিচ্ছেন, গ্যারান্টার সরকার সঙ্গে ভর্তুকিও। সুবিধা পেতে বিস্তারিত পড়ুন – WB Government Loan For Business

আপনি যদি একজন কর্মপ্রাপ্তি বা বেকার প্রার্থী হয়ে থাকেন এবং দীর্ঘদিন ধরে চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির সম্পর্কে আর শেয়ার করে থাকি। যেমন চাকরির ভেকেন্সি, যোগ্যতা, পরীক্ষা, অ্যাডমিট কার্ড ও সিলেবাস ইত্যাদি।

এই প্রতিবেদন কেবলমাত্র অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী রচনা করা হয়েছে। যদি আপনি এই তথ্য সংক্রান্ত আরো বিস্তারিত জানতে চান তাহলে অন্যান্য সহজ অথবা নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইন পোর্টালের মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে প্রোভাইড করে থাকি। যদি আপনি প্রতিনিয়ত এমন খবর পেতে চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করতে পারেন।

আমরা প্রতিনিয়ত বিভিন্ন সোর্স থেকে আপনাদের জন্য বিভিন্ন ধরনের খবর কালেক্ট করে থাকি। এই ধরনের খবর লিখতে গিয়ে কোনরকম ভুল ভ্রান্তি অথবা তথ্য সংক্রান্ত কোনো সমস্যা হলে আমরা ক্ষমাপ্রার্থী। আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদের কাছে স্বচ্ছ ও গুরুত্বপূর্ণ আপডেট পৌঁছে দিতে।

Disclaimer : বঙ্গধারার নতুন জার্নিতে আপনাদের স্বাগত জানায়। বঙ্গধারা বহুদিন ধরে সাধারণ মানুষের বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের খবরের দিয়ে আসছি। মাঝখানে সামান্য বিরতি থাকলেও ফের আগের ধাতে এসে গেছি। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন এবং নিয়মিত নিজেকে রাজ্য তথা দেশের নানা গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত করতে না চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করবেন। আমরা আপনাদের জন্য সারাক্ষণ কাজ করছি। এতএত আপনারাও সাহায্য করে যাবে।

BD Team

আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে বাংলায় কন্টেন্ট লেখার কাজ করছি। দৈনন্দিন বিভিন্ন খবরের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, ইনকাম, স্কলারশিপ সহ বিভিন্ন ধরনের আর্টিকেল লেখালেখি করছি। তাই আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন।

Related Articles

Back to top button