BengalCareerEarning Tips

যুবসাথী এপ্রিল পেমেন্ট কবে? নতুন ও পুরোনো পেমেন্ট নিয়ে বিরাট আপডেট – Banglar Yuba Sathi April Allowance 2026

রাজ্যের যুবসাথী প্রকল্পের নয়া আপডেট। এপ্রিল মাসের পেমেন্ট কবে? কবে প্রথম পেমেন্ট? চলুন আজকের প্রতিবেদন দেখে নেওয়া যাক

Banglar Yuba Sathi April Allowance 2026: ২০২৬ সালে চালু হওয়া পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ও বেকার যুবক-যুবতদের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী প্রকল্প হল যুব সাথী প্রকল্প। ২০২৬ সালে বিধানসভা ভোটের পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবক যুবতীদের কথা মাথায় রেখে তাদের মাসিক আর্থিক সাহায্য করার জন্য এই প্রকল্প তৈরি করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো সাধারণ যুবক- যুবতীরা যারা পড়াশোনা করছেন এবং চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই আর্থিক সাহায্য দেওয়া হবে যাতে তারা পরবর্তীতে কর্মসংস্থানে যোগ দিতে পারে এবং খুব সহজেই তাদের বর্তমান খরচ চালাতে পারে।

Banglar Yuba Sathi April Allowance 2026

এই প্রকল্পের অন্যতম আরও একটি লক্ষ্য হলো বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে, তার প্রস্তুতি নিতে বেকার যুবক যুবতীদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক এই সময় যদি তারা আর্থিক সাহায্য পেয়ে থাকে তাহলে পরবর্তীতে খুব সহজেই তারা প্রস্তুতি চালিয়ে যেতে পারবেন এবং খুব সহজেই কর্মসংস্থানে যোগ দিতে পারেন। মোট কথা হল বেকার যুবক যুবতীদের হাতে মাসে ১৫০০ টাকা তুলে দেওয়াই হল এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।

 

যুবসাথীর প্রকল্পের সূচনা 

যুব সাথী প্রকল্প যদিও খুব তড়িঘড়ি সূচনা করা হয় তবে এই প্রকল্পের মাসিক অনুদান আগস্ট মাস থেকে পরবর্তীতে এপ্রিল মাস এবং ভোট ঘোষণার কিছুদিন আগেই সেই তারিখ মার্চ মাসে নিয়ে আসা হয়। অর্থাৎ এ কথা বলা যায় যে মার্চ মাসে তাদের প্রথম পেমেন্ট দেওয়া শুরু হয়। যেহেতু ভোটের ঘন্টা বেজে যায় তাই এ প্রকল্পের কাজ অনেকটাই বাকি থেকে যাই। বেশিরভাগ ক্ষেত্রে যুব সাথীর টাকা বেকার যুবক যুবতীরা পেয়ে গেলেও অনেক ক্ষেত্রেই এখনো পর্যন্ত প্রথম পেমেন্টে তারা পায়নি। কিছু কিছু ক্ষেত্রে অফলাইন ডাটা এন্ট্রি বিলম্ব হওয়ায় এমন হয়েছে বলে জানা গিয়েছে।

বিষয়ের নাম

বিস্তারিত তথ্য

প্রকল্পের নাম

যুব সাথী প্রকল্প (Yuba Sathi Scheme)

ঘোষণা করেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রবর্তনের বছর

২০২৬ (বিধানসভা নির্বাচনের পূর্বে)

সুবিধাভোগী

রাজ্যের বেকার যুবক-যুবতী এবং চাকরিপ্রার্থীরা

আর্থিক সাহায্যের পরিমাণ

প্রতি মাসে ১৫০০ টাকা

প্রকল্পের মূল লক্ষ্য

পড়াশোনা ও চাকরির প্রস্তুতির জন্য আর্থিক সহায়তা প্রদান

আবেদনের মাধ্যম

অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই

প্রথম কিস্তির সময়কাল

মার্চ ২০২৬ (ভোটের আগে শুরু)

পরবর্তী কিস্তি

নতুন সরকার গঠনের পর নিয়মিত হওয়ার সম্ভাবনা

প্রকল্পের মেয়াদ

প্রাথমিকভাবে ৫ বছর (পরবর্তীতে বাড়তে পারে)

অফিসিয়াল আপডেট

সরকারি ওয়েবসাইট বা পোর্টালে নজর রাখতে হবে

তবে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প গুলি একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। প্রথমত আমরা জানতাম ভারতের বিভিন্ন রাজ্যের প্রকল্পগুলির মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্প তাক  লাগিয়ে দিয়েছে । কিন্তু এবার লক্ষীর ভান্ডার এর সমতুল্য আরো এক প্রকল্প যুব সাথী নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক একই রকম হবে লম্বা লাইনে দাঁড়িয়ে বেকার যুবক-যুবতীরা এর ফর্ম জমা করেন। অনেক ক্ষেত্রেই অনলাইন মাধ্যমেও যুবক-যুবতীরা এই ফর্ম ফিলাপ করে থাকেন। অফলাইন এবং অনলাইন উভয়ের মাধ্যমে এর আবেদন গ্রহণ করা হয়ে থাকে।

 

অনলাইন ও অফলাইন আবেদন যুব সাথী প্রকল্প 

যে সমস্ত উপভোক্তারা অনলাইন মাধ্যমে আবেদন করে সেটি সরাসরি যুবসাথীর পোর্টালে গিয়ে জমা হয়ে পড়ে। আর অন্যদিকে যারা অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করে তারা টাকা পাই একটু দেরি করে। যেহেতু অফলাইন মাধ্যমে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন পত্র পুনরায় আবার অনলাইনে ডাটা এন্ট্রি করা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে প্রচুর আবেদন পত্র জমা পড়ায় এর কাজ শেষ করা সম্ভব হয়নি। তার মধ্যেই ভোটের নির্ঘণ্ট বেজে যাওয়ায় এই কাজ এখনো পর্যন্ত বাকি থেকে যাওয়াই স্বাভাবিক।

 

তবে যাই হোক রাজ্য সরকার যে কথা বলে ঠিক সেই কথা মত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। বর্তমানে সব থেকে পাখির চোখ প্রকল্প হল যুব সাথী প্রকল্প ইতিমধ্যে মার্চ মাসের পেমেন্ট অনেকে পেয়ে গেছেন এবং তাদের মাথায় রয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্পের মতো তারা দ্বিতীয় কিস্তি এপ্রিল মাসে পেতে চলেছেন। যদিও এই মুহূর্তে এপ্রিল মাসের দ্বিতীয় কিস্তি নিয়ে কোনো রকম খবর পাওয়া যাচ্ছে না। অন্যদিকে প্রথম কিস্তির টাকা অনেকে পায়নি সেই নিয়েও রাজ্য সরকার বিভিন্ন জনসভায় মুখ খুললেও এখনো পর্যন্ত তার পেমেন্ট সম্পর্কে খবর পাওয়া যায়নি।

 

যুব সাথী নতুন আবেদন? 

অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে নতুন করে এই প্রকল্পে আরও আবেদন করা যাবে কবে থেকে? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত দেওয়া যাচ্ছে না এর কারণ রাজ্য সরকার যে প্রকল্প শুরু করেছে তার প্রথম ধাপেই প্রায় সকলের আবেদন হয়ে গেছে। যদিও অনেকে রয়েছেন যারা এর আবেদন করতে পারেননি তবে সম্ভবত ভোটের পর অর্থাৎ নতুন সরকার গঠন হলেই আবার পুনরায় অনলাইনে বা অফলাইনে মাধ্যমে এর আবেদন নেওয়া হতে পারে।

 

এখনো পর্যন্ত যুব সাথী নিয়ে অনেক কাজ বাকি রয়েছে তো সেই সংক্রান্ত কাজ আগামী দু-তিন মাসের মধ্যে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। নতুন সরকার গদিতে বসলেই সেই সরকার পুনরায় সরকারি বিভিন্ন ধরনের প্রকল্পের কাজ শুরু করবেন এবং তার সঙ্গে শুরু হবে যুব সাথীর কাজও। এবং নতুন সরকার বসলে ঠিক লক্ষীর ভান্ডারের মত প্রতি মাসে বেকার যুবক-যুবতীরা ১৫০০ টাকা করে আগামী পাঁচ বছর পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন।

 

অনেকের মধ্যে এটাও প্রশ্ন রয়েছে যে যুবতী প্রকল্প কি পাঁচ বছর পর বন্ধ হয়ে যাবে? এই নিও এখনো পর্যন্ত কোনরকম স্পষ্ট খবর নেই, তবে আপাতত পাঁচ বছরের জন্য এই প্রকল্প চালু করা হলেও পরবর্তীতে প্রকল্পের মেয়াদ আরো বাড়তে পারে বলে জানা যায়। এই প্রকল্পের পরবর্তী পেমেন্ট অথবা এখনো যারা পেমেন্ট পায়নি, তাদের সকলকে অফিসিয়াল ওয়েবসাইটের চোখ রাখতে বলব অথবা সরকারের ঘোষণার উপর লক্ষ্য রাখতে বলবো। এদিক-ওদিক না দেখে তারা সরকারি আপডেটের অপেক্ষায় থাকতে পারেন অথবা আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন তাহলে আমরা কোন খবর আসলে এর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।

BD Team

আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে বাংলায় কন্টেন্ট লেখার কাজ করছি। দৈনন্দিন বিভিন্ন খবরের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, ইনকাম, স্কলারশিপ সহ বিভিন্ন ধরনের আর্টিকেল লেখালেখি করছি। তাই আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন।

Related Articles

Back to top button