চাকরির বাজার দিনে দিনে অবগতির দিকে ধাবিত হচ্ছে। শুধু বেসরকারি নয়, সরকারিও। বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রে তো কথায় নেই। কোথাও ছাঁটাই হচ্ছে, কোথাও হায়ারিং ফ্রিজ, আবার কোথাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের চাকরি কেড়ে নিতে তোড়জোড় শুরু করেছে —দেশজুড়ে এমন আলোচনাই যেন বেশি শোনা যাচ্ছে।
এমন পরিস্থিতিতে অনেক ফ্রেশার ভাবছেন—ডিগ্রি শেষ করে কি সত্যিই সুযোগ রয়েছে? এদিকে অনেকেই ক্যাম্পাস প্লেসমেন্টে সুযোগ পাননি। কেউ অফ-ক্যাম্পাস চাকরির জন্য অপেক্ষায় রয়েছে। কেউ বা প্রতিদিন চাকরির পোর্টালে আবেদন করেও কোনো সাড়া পাচ্ছেন না।
ঠিক এই পরিস্থিতিতে এমন একটি খবর সামনে এসেছে, যা আইটি চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন আশার আলো জাগিয়ে তুলেছে। এর কারণ যেখানে বহু সংস্থা খরচ কমানোর পথে নেমেছে, সেখানে একটি বড় প্রযুক্তি সংস্থা উল্টো বিপুল নিয়োগের ইঙ্গিত দিচ্ছে।সংখ্যাটা এক-দু’হাজার নয়। প্রায় ২০ হাজার নতুন কর্মী নেওয়ার পরিকল্পনা। সবচেয়ে বড় বিষয়—এখানে ফোকাস থাকছে শুধু ফ্রেশারদের উপর।আসুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক।
২০ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা Infosys-র
ভারতের অন্যতম আইটি সংস্থা Infosys চলতি বছরে প্রায় ২০,০০০ কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে বলে রিপোর্টে উঠে এসেছে। বড় কথা হলো, Infosys-এর ফোকাস মূলত Fresher Hiring-এ থাকতে পারে। বর্তমান বাজার পরিস্থিতিতে এটি বড় খবর বলেই মনে করছেন বহু বিশেষজ্ঞরা।
WBPSC-র মাধ্যমে অবশেষে বড় বিজ্ঞপ্তি প্রকাশ। অফিসার হওয়ার সুযোগ হাতছাড়া নয়। দেখুন বিস্তারিত
কেন এত বড় নিয়োগ?
অনেকের প্রশ্ন—ছাঁটাইয়ের সময় নতুন নিয়োগ কেন হতে চলেছে ? এর পেছনে কয়েকটি কারণ সামনে উঠে এসেছে। যেমন-
১) কর্মী ঘাটতি পূরণ
সংস্থার attrition rate বেড়ে গেছে। অর্থাৎ অনেক কর্মী সংস্থা ছেড়ে চলে গেছেন।তাই এই শূন্যস্থান পূরণে নতুন নিয়োগ গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে ।
২) ফ্রেশার ট্যালেন্টে জোর
আইটি সংস্থাগুলি অনেক সময় নতুন গ্র্যাজুয়েটদের ট্রেনিং দিয়ে ভবিষ্যৎ workforce তৈরি করতে বেশি আগ্রহ দেখায়। এখানেও সেই কৌশল তৈরি হয়েছে।
৩) ব্যবসায়িক ফল ভাল
রিপোর্ট অনুযায়ী সংস্থার আয় এবং লাভ প্রত্যাশার চেয়ে অনেক ভালো হয়েছে। তাই এটি hiring confidence বাড়াতেও সাহায্য করে।
কারা সুযোগ পেতে পারেন?
যদিও সংস্থার তরফে বিস্তারিত অফিসিয়াল eligibility এখনও ঘোষণা হয়নি, তবে সাধারণত Infosys-এর fresher recruitment-এ এই ধরনের প্রার্থীরা সুযোগ পেয়ে থাকেন—
সম্ভাব্য যোগ্যতা দেখুন
- B.Tech / BE
- BCA
- MCA
- BSc (IT/CS)
- M.Tech
- কিছু নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটও নির্দিষ্ট রোলে সুযোগ পেতে পারেন তবে অফিসিয়াল নোটিশ প্রকাশ হলে বিস্তারিত জানা যাবে।
কারা বেশি ফোকাসে থাকতে পারেন?
সদ্য পাশ করা ফ্রেশার
বিশেষ করে recent graduates প্রার্থীরা।
ক্যাম্পাস প্লেসমেন্ট প্রার্থী
কলেজ hiring drive প্রার্থীরা।
Off-campus applicants
অনেক সময় direct portal hiring হয়ে থাকল।
কোন কোন প্রোফাইলে সুযোগ আসতে পারে?
যদিও অফিশিয়াল তালিকা এখনও নেই, তবে সাধারণত fresher hiring-এ যা থাকে—
- Software Engineer
- System Engineer
- Programmer Analyst
- Support Roles
- Testing Roles
- Cloud Support
- AI / Data Related Entry Roles
বর্তমানে AI adoption বাড়লেও AI related entry jobs-ও তৈরি হচ্ছে জোর কদমে। এটা খুবই গুরুত্বপূর্ণ।
এখন কী কী বিষয়ে প্রস্তুতি নেবেন?
১) Resume আপডেট করে নিন
ATS-friendly resume বানালে ভালো।
২) Skills ঝালিয়ে নিতে পারেন
ফোকাস করতে হবে—
- Java / Python
- SQL
- DSA
- Aptitude
- Communication
- Basics of AI tools
৩) অফ-ক্যাম্পাস পোর্টাল নজরে রাখতে হবে
Infosys careers page নিয়মিত চেক করতে থাকুন।
৪) Mock Interview দিতে থাকুন
অনেকে written clear করেও interview-তে আটকে যায় তাই প্রস্তুতি চালিয়ে যান।
ফ্রেশারদের জন্য এটা বড় সুযোগ কেন?
বড় বিষয় হলো এখানে অভিজ্ঞতা না থাকলেও সুযোগ তৈরি হচ্ছে। বর্তমানে entry-level jobs নিয়ে প্রতিযোগিতা বেশি বেড়ে গেছে। সেখানে বড় hiring wave মানে সুযোগও বাড়ার সম্ভাবনা বেশি।
কবে শুরু হতে পারে নিয়োগ?
এখন সকলের জন্য এটাই বড় প্রশ্ন। যদি সংস্থার তরফে এখনও নির্দিষ্ট timeline প্রকাশিত হয়নি।তবে অনেকের ধারণা অনুযায়ী—
- Campus cycle
- Off-campus drives
- Phased hiring
এই মডেলে এগোতে পারে বলে অনুমান। তাই দেরি না করে প্রস্তুতি নেওয়ায় বুদ্ধিমানের কাজ এখন।
সুযোগ হাতছাড়া নয় –
যখন চারদিকে বিশেষ করে আইটি বিভাগে AI, automation আর layoffs নিয়ে আলোচনা জোরকদম, তখন ২০ হাজার fresher hiring-এর পরিকল্পনা নিঃসন্দেহে বড় খবর হতে চলেছে। তাই Infosys-এর সম্ভাব্য এই নিয়োগ বহু চাকরিপ্রার্থীর কাছে নতুন আশার বার্তা বয়ে এনেছে। অফিশিয়াল recruitment process শুরু হলে প্রতিযোগিতা তীব্র হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তাই অপেক্ষা না করে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দন , এটাই হবে আপনার স্মার্ট সিদ্ধান্ত।




