আধারের সঙ্গে DBT লিঙ্ক করুন সহজেই, নইলে যুবসাথীর টাকা কেল্লাফতে – দেখুন বিস্তারিত – Aadhaar DBT Payment Active Process
সরকারি প্রকল্পের টাকা আধারের মাধ্যমে পেতে চান? তাহলে DBT পেমেন্ট পদ্ধতি চালু করুন এক্ষুনি। দেখুন বিস্তারিত
Aadhaar DBT Payment Active Process: অনেকের মধ্যে একটাই প্রশ্ন যুবসাথীর মতো অন্যান্য প্রকল্পের টাকা পেতে DBT লিঙ্ক করা। আমরা সকলে জানি, যুবসাথীর দ্বিতীয় কিস্তির টাকা ক্রেডিট হওয়া নিয়ে এটা স্পষ্ট যে, DBT হিসেবে টাকা ক্রেডিট হচ্ছে। আজকের এই প্রতিবেদনে আমরা জানবো কীভাবে আপনার আধার কার্ডের DBT চালু করা যায়। এর পাশাপাশি ব্যাংক একাউন্টে DBT চালু আছে কিনা তা যাচাই করতে পারবেন। আসুন তাহলে বিস্তারিত জেনেনি-
আধার কার্ডে DBT বা Aadhaar Seeding চালু করার পদ্ধতি
বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা সরাসরি পাওয়ার জন্য আধার সিডিং (Aadhaar Seeding) বা ডিবিটি (DBT) চালু করা বাধ্যতামূলক। আসুন নিচে ধাপে ধাপে বিস্তারিত দেওয়া হল-
অনলাইনের মাধ্যমে আধার সিডিং করার ধাপ (Step-by-Step):
১. NPCI পোর্টাল ভিজিট: প্রথমেই আপনাকে গুগল ক্রোম (Google Chrome) ব্রাউজার খুলতে পারেন এবং সার্চ বারে ‘NPCI’ লিখে সার্চ করতে হবে।
২. অফিসিয়াল ওয়েবসাইট: এরপর ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
৩. কাস্টমার সেকশন: হোমপেজে থাকা ‘Customer Section’-এ ক্লিক করতে হবে।
৪. অপশন নির্বাচন: সেখানে আপনি ‘Aadhaar Seeding/De-seeding’ নামক একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে।
জেনেনি ফর্ম ফিলাপ করার সঠিক নিয়ম:
- আধার নম্বর: আপনার ১২ ডিজিটের আধার নম্বরটি সঠিকভাবে লিখতে হবে ।
- রিকোয়েস্ট টাইপ: এরপর আপনাকে ‘Seeding’ অপশনটি সিলেক্ট করতে হবে।
- ব্যাঙ্ক নির্বাচন: আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাঙ্কের নাম ড্রপডাউন মেনু থেকে খুজে নিতে হবে।
সঠিক ‘Seeding Type’ নির্বাচন করা খুব জরুরি:
- এখানে তিনটি অপশন পাবেন, আপনার প্রয়োজন অনুযায়ী একটি বেছে নিতে হবে:
- Fresh Seeding: যদি আগে আপনার কোনো ব্যাঙ্কের সঙ্গেই আধার লিঙ্ক না থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে ।
- Movement (Same Bank with Another Account): একই ব্যাঙ্কের অন্য কোনো অ্যাকাউন্টে ডিবিটি পরিবর্তন করতে চাইলে এখানে ক্লিক করতে হবে।
- Movement (From One Bank to Another Bank): যদি আপনি আগে অন্য ব্যাঙ্কে টাকা পেতেন কিন্তু এখন নতুন কোনো ব্যাঙ্কে টাকা পেতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে।
চূড়ান্ত ধাপ ও ভেরিফিকেশন:
১. এরপর আপনার অ্যাকাউন্ট নম্বরটি দুইবার সঠিকভাবে ইনপুট করতে হবে।
২.শেষে স্ক্রিনে থাকা ক্যাপচা (Captcha) কোডটি পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
৩. এরপর একটি পেজ আসবে যেখানে ‘Agree and Continue’ বক্সে টিক দিয়ে আধার ওটিপি (OTP)-র মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
তারপর সফলভাবে আবেদন করলে আপনার স্ক্রিনে একটি মেসেজ আসবে— “Aadhaar seeding is in pending status…” এবং সাথে একটি রেফারেন্স নম্বর দেওয়া থাকবে। এর মানে হলো আপনার ডিবিটি লিঙ্ক করার প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে, যা কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে।
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT চালু আছে কিনা কীভাবে বুঝবেন?
আপনার ডিবিটি স্ট্যাটাস চেক করতে একই ওয়েবসাইটে গিয়ে ‘Aadhaar Mapped Status’ চেক করতে পারেন। সেখানে যদি আপনার ব্যাঙ্কের নাম দেখায় এবং স্ট্যাটাস ‘Active’ থাকে, তবে বুঝবেন আপনার ডিবিটি ইতিমধ্যে চালু আছে এবং আপনি যুবসাথী বা অন্যান্য সরকারি প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
এই প্রতিবেদন কেবলমাত্র অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী রচনা করা হয়েছে। যদি আপনি এই তথ্য সংক্রান্ত আরো বিস্তারিত জানতে চান তাহলে অন্যান্য সহজ অথবা নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইন পোর্টালের মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে প্রোভাইড করে থাকি। যদি আপনি প্রতিনিয়ত এমন খবর পেতে চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করতে পারেন।
আমরা প্রতিনিয়ত বিভিন্ন সোর্স থেকে আপনাদের জন্য বিভিন্ন ধরনের খবর কালেক্ট করে থাকি। এই ধরনের খবর লিখতে গিয়ে কোনরকম ভুল ভ্রান্তি অথবা তথ্য সংক্রান্ত কোনো সমস্যা হলে আমরা ক্ষমাপ্রার্থী। আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদের কাছে স্বচ্ছ ও গুরুত্বপূর্ণ আপডেট পৌঁছে দিতে।
Disclaimer : বঙ্গধারার নতুন জার্নিতে আপনাদের স্বাগত জানায়। বঙ্গধারা বহুদিন ধরে সাধারণ মানুষের বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের খবরের দিয়ে আসছি। মাঝখানে সামান্য বিরতি থাকলেও ফের আগের ধাতে এসে গেছি। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন এবং নিয়মিত নিজেকে রাজ্য তথা দেশের নানা গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত করতে না চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করবেন। আমরা আপনাদের জন্য সারাক্ষণ কাজ করছি। এতএত আপনারাও সাহায্য করে যাবে।
আপনি যদি প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল অথবা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন। এতে করে আমরা সহজে আপনার কাছে বিভিন্ন ধরনের আপডেট পৌঁছে দিব।



