দুই বঙ্গে বজ্রপাত সহ ঝড়বৃষ্টি ধেয়ে আসছে! জেলায় জেলায় সতর্কতা জারি – West Bengal Weather Update Today
পশ্চিমবঙ্গের জেলায় জেলায় জারি হলুদ সতর্কবার্তা, বেশ কয়েক জেলায় বজ্রপাতসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা -দেখুন নিজের জেলার আবহাওয়ার পূর্বাভাস কেমন? আগামী কয়েক দিন কেমন আবহাওয়া বিরাজ করবে? রইল বিস্তারিত
নিজস্ব প্রতিবেদন: বাংলার আবহওয়ায় ফের বিরাট বদল। বাংলা জুড়ে বেশ কিছু জেলায় একটানা বৃষ্টিতে আবহাওয়া মনোরম বিরাজ করলেও, কয়েক জেলায় ঝোড়ো বাতাসের প্রভাব পড়তে চলেছে। এবার শুধু একটানা বৃষ্টি নয় তার সাথে সাথে আবারো শীতের আভাস পাওয়া যাচ্ছে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। চৈত্র মাসে পুনরায় সোয়েটার কিংবা জ্যাকেট ব্যবহার করতে শুরু করছে বাংলাবাসী। তাই বলায় যায় বাংলা আবহাওয়ার বিরাট রদবদল চলছে। এমন আবহার মধ্যে জেলায় জেলায় বিশেষ আশঙ্কা জারি করেছে আবহাওয়ার দপ্তর। আজকের এই প্রতিবেদনে কলকাতা সহ আশেপাশের বিভিন্ন জেলায় অর্থাৎ উত্তর ও দক্ষিণবঙ্গ মিলে জেলায় জেলায় কি আবহাওয়ার আপডেট রয়েছে এবং আগামী কয়েক দিন কেমন যেতে চলেছে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি । West Bengal Weather Update Today
রাজ্যজুরে জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টির আবহাওয়া। শুধু তাই নয় বেশ কিছু জেলায় ঝড়ো বাতাস সহ বৃষ্টি ও বজ্রপাত দেখা দিচ্ছে। চৈত্র মাসে কালবৈশাখীর আভাস দেখা দিচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় দুই বঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। তাই আজকের এই প্রতিবেদনে দুই বঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার পূর্বাভাস কেমন এবং দুই বঙ্গে আগামী কয়েক দিন কি হতে চলেছে? সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন –
প্রথমে আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এদিন বৃষ্টিপাত সহ বজ্রপাতের প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায়। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ পশ্চিম ও পূর্ব মেদিনীপুর। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের আরো কয়েকটি জেলা যেমন কলকাতা হাওড়া এবং নদীয়া জেলায় ঠিক একই ধরনের আবহাওয়া বিরাজ করতে চলেছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর জেরে এই কয়েকটি জেলায় জারি হয়েছে হলুদ সর্তকতা।
আসলে উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ থেকে মনিপুর পর্যন্ত বিহার, উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ পূর্ব অসমের উপর দিয়ে একটি পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। জানা গিয়েছে, এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় কিমি উচ্চতা পর্যন্ত বিস্তার করে রয়েছে। একই সঙ্গে ছত্রিশগড় ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায়ই ১ কিমি উচ্চতায় একটি ঘূর্ণবাত অবস্থান করছে। যার জেড়ে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উপর এমন একটি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন –
এবার উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে জানা যাক এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার এই কয়েক জেলায় জারি হয়েছে হলুদ সতর্ক বার্তা। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ পাশাপাশি উপরোক্ত কয়েকটি জেলায় ৪০ থেকে ৫০ কিমি ঘন্টা বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কর্তৃক।
আগামীকাল দুই বঙ্গে কেমন আবহাওয়া বিরাজ করবে –
আগামীকাল শুক্রবার দুইবঙ্গের প্রাইভেট জেলায় হালকা ও মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা পাশাপাশি ঝাড়গ্রাম জেলায় এর প্রভাব পড়তে পারে। এদিকে উত্তরবঙ্গের বেশ কয়েক জেলা যেমন দার্জিলিং, জলপাইগুর, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এর জেরে হলুদ সতর্কতা জারি হয়েছে।
