মাসিক ৯০০০ ভাতা, বড় কোম্পানিতে প্রশিক্ষণ -তরুণদের জন্য ভালো উদ্যোগ -PM Internship Program 2026

By Razz

Published on:

দেশের তরুণ বেকার যুবক যুবতীদের জন্য ফের একবার সুযোগ। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম (PM Internship Program) এর মাধ্যমে ফের একবার সুযোগ পেতে চলেছেন বহু যুবক যুবতী। দেশের প্রায় ৫০০ এর বেশি সংস্থায়ী ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছেন বেকার যুবক-যুবতীরা। সব থেকে বড় কথা হল বড় সংস্থায় কাজ করার সুযোগের পাশাপাশি প্রতি মাসে স্টাইপেন্ড পেয়ে যাবেন ৯ হাজার টাকা। আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হন তাহলে শেষ পর্যন্ত দেখুন –

 

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম –

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম হল এমন একটি কর্মসূচি যার মাধ্যমে দেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে ভারত সরকারের চুক্তি হয়ে যাই। ভারত সরকার তার ম্যানপাওয়ার গুলিকে সেই সমস্ত কোম্পানিতে কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য সুযোগ করিয়ে দেয়। এই প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের একটি মাসিক ভাতা দেওয়া হয় এখানে কোম্পানি এবং সরকার উভয়ে এই ভাতা প্রদান করে থাকে । 

 

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্দেশ্য :

বর্তমানে বিশ্ব ডিজিটাল যুগে পরিবর্তিত হচ্ছে। ঠিক সেই জায়গায় ভারত ডিজিটাল দুনিয়ায় নিজের স্থান করিয়ে নিতে এমন একটি দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে।কেননা ভারত আর শুধুমাত্র পুঁথিগত শিক্ষার উপর সীমাবদ্ধ থাকতে চাই না, হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা দিয়ে কাজ শেখার উপর জোর দিচ্ছে ভারত সরকার। এর ফলে বাস্তবে অভিজ্ঞতা অর্জন করলে ভবিষ্যতে কর্মমুখী হবেন। 

 

প্রশিক্ষণের পর কি কি পেতে চলেছেন :

প্রথমত এই প্রশিক্ষণ ভালো সরকার এবং দেশের সর্বোচ্চ বৃহৎ কোম্পানি গুলির যৌথ উদ্যোগের মাধ্যমে করা হচ্ছে। এখানে প্রার্থীদের অভিজ্ঞতা অর্জনের সহায়তা করা হয়, কিন্তু তা একদমই বিনামূল্যে নয়। মাসিক ৯০০০ টাকা স্টাইপেন্ড ও সরকারের কিছু সহায়তা দিয়ে এই ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হয়। সবশেষে প্রার্থীকে একটি সার্টিফিকেট দেওয়া হয়। ভবিষ্যতে কর্মসংস্থানের ক্ষেত্রে এটি বড় হাতিয়ার হয়ে যায়। 

 

আবেদন করার শর্ত সমূহ :

  1. আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে 
  2. বয়স থাকতে হবে ২১ থেকে ২৪ বছরের মধ্যে 
  3. প্রার্থী কোন পূর্ণ চাকরি বা রেগুলার করছে ভর্তি হলে অযোগ্য হবে 
  4. প্রার্থী যদি দূর শিক্ষা কিংবা ওপেন লার্নিং অথবা ডিস্টেন্সে পড়াশোনা করেন তবুও আবেদন জানাতে পারবেন। 
  5. পরিবারে কোন স্থায়ী চাকরি থাকলে অযোগ্য হবে 
  6. বার্ষিক আয় পরিবারের মোট আট লক্ষের নিচে থাকতে হবে 
  7. দেশের কিছু উচ্চ প্রতিষ্ঠান বা প্রেমিয়াম লার্নিং প্রতিষ্ঠানগুলি এক্ষেত্রে অযোগ্য হবে। 

 

প্রয়োজনীয় ডকুমেন্টস :

আবেদন করার আগে বেশ কিছু ডকুমেন্টস যা রেডি করে রাখতে হবে –

  • প্রার্থীর ভোটার কার্ড বা আধার কার্ড 
  • জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক এডমিট কার্ড বা সার্টিফিকেট 
  • ইনকাম সার্টিফিকেট 
  • শেষ পরীক্ষার মার্কশিট
  • ব্যাংক একাউন্ট 
  • পাসপোর্ট সাইজের ছবি 

 

কিভাবে আবেদন করবেন :

  1. আবেদন করতে সর্বপ্রথম প্রার্থীকে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম (PM Internship Program) এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে 
  2. এখানে আপনাকে রেজিস্ট্রেশন এবং লগইন করতে হবে। 
  3. এরপর যাবতীয় তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। 
  4. আবেদন শেষ আবেদন পত্রটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে যদি ভবিষ্যতে প্রয়োজন পড়ে। 

 

নির্বাচন প্রক্রিয়া:

এক্ষেত্রে নির্বাচন করা হবে আপনি যেই সেক্টরে বা যেই পদের জন্য internship নিতে চান সেই পদে অন্যান্য যারা আবেদন করেছেন তাদের নিয়ে একটি মেরিট লিস্ট প্রস্তুত করা হবে। যদি আপনার যোগ্যতা এবং অন্যান্য ডিটেলস অনুযায়ী আপনার নাম সেই লিস্টে এগিয়ে থাকে, তাহলে আপনাকে পরবর্তী প্রক্রিয়ার জন্য ডেকে নিতে পারে। 

 

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রামে (PM Internship Program) প্রতিবছর সুযোগ দেওয়া হয়ে থাকে। প্রতিবছরের মত এই বছরও দেওয়া হচ্ছে। তবে এখানে আবেদন করার পূর্বে আপনার যোগ্যতা ও কোম্পানির প্রয়োজনীয়তা দেখে নিবেন। যথাযথ মনে হলে তবেই আবেদন করবেন।

PM Internship Program 

Leave a Comment