কাস্ট সার্টিফিকেট পেতে চান? দেখুন এই নতুন আবেদন পদ্ধতি – WB Cast Certificate Online Apply Process

By Razz

Published on:

আপনি কি কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান? কিভাবে আবেদন করবেন? কি কি শর্ত পূরণ করতে হবে তা জানা নেই? তাহলে আজকের এই প্রতিবেদনে আমরা ২০২৬ সালে কীভাবে কাস্ট সার্টিফিকেটে আবেদন করবেন সেই সম্পর্কে বিস্তারিত আপডেট দিতে যাচ্ছি।

বর্তমানে রাজ্যের বেশ কয়েক ধরনের ক্যাটাগরিতে কাস্ট সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। তপশিলি উপজাতি ও জাতি দের জন্য ST/SC কাস্ট সার্টিফিকেট। প্রতিবন্ধীদের জন্য PH Certificate, সাধারণ গোষ্ঠীর নিদিষ্ট সীমার মধ্যে থাকলে EWS Certificate, এবং অন্যান্য পিছিয়ে পড়াদের জন্য OBC Certificate। WB Cast Certificate Online Apply Process

চাকরি হোক কিংবা যেকোনো প্রতিষ্ঠানে ভর্তি অথবা বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের সুবিধা, সব ক্ষেত্রে অতিরিক্ত ছাড় পেতে নিজের কাজ সার্টিফিকেট প্রয়োজন পড়ে থাকে। এবার অনেকেই এই কাস্ট সার্টিফিকেট পেতে কিভাবে আবেদন করবেন সেটি বুঝতেই পারেন না? চলুন তাবেদাতে জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করবেন –

কাস্ট সার্টিফিকেট নিতে ডকুমেন্টস –

যদি আপনি ২০২৬ সালে নিজের কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান তাহলে বেশ কিছু জরুরি ডকুমেন্ট হাতে রাখতে হবে।

  • আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড (যি থাকে), বয়সের প্রমাণ বা মাধ্যমিক সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি 
  • আবেদনকারীর বাবা ও মায়ের আধার কার্ড ও ভোটার কার্ড, জমির কাগজ, ইনকাম সার্টিফিকেট, বংশ তালিকা, আগে থেকে কারো কাস্ট সার্টিফিকেট থাকলে তার কপি ইত্যাদি 

কাস্ট সার্টিফিকেট পেতে শর্ত সমূহ :

প্রথমত আপনি যে ক্যাটাগরির জন্য কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, তার প্রমাণ পত্র থাকতে হবে। এরপর প্রত্যেক কাস্ট সার্টিফিকেট বানানোর ক্ষেত্রে একটি নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি রয়েছে তা পূরণ করতে হবে। বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে এই শর্ত গুলি আলাদা আলাদা হয়ে থাকে। আপনি যে ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন করবেন সেই সম্পর্কে এবং তার শর্ত সমূহ কে জেনে নিবেন। আপনার নির্দিষ্ট ব্লক অফিস অথবা এসডিও অফিসে গিয়ে এই সমস্ত তথ্য পেয়ে যাবেন।

কাস্ট সার্টিফিকেট আবেদন পদ্ধতি :

কাস্ট সার্টিফিকেট এর জন্য আবেদন করার পূর্বে আপনাকে নিজের কাস্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির জন্য কাস্ট সার্টিফিকেট বানাবেন –

এখানে OBC, SC,ST, PH, EWS প্রভৃতি ক্যাটাগরিতে কাস্ট সার্টিফিকেট বানাতে পারেন।

  1. অনলাইনে আবেদন করার জন্য আপনাকে সর্বপ্রথম কোন সাইবার ক্যাফে অথবা নিজের মোবাইল কিংবা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করতে হবে।
  2. এরপর আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে কার্ড সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল ( Cast Certificate West Bengal)
  3. আপনার সামনে একটি অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে।
  4. সেই ওয়েবসাইটে গিয়ে ডানদিকে তিন ডটে গিয়ে আপনার নির্দিষ্ট অপশনটি খুঁজে নিতে হবে। অর্থাৎ এখানে বিভিন্ন ক্যাটাগরির কাজ সার্টিফিকেট আবেদনের আলাদা আলাদা কলম পেয়ে যাবেন।
  5. সেখানে গিয়ে আপনার নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ OBC, SC,ST, EWS, PH ইত্যাদি যেকোনো একটিতে সিলেক্ট করতে হবে।
  6. এরপর সামনে একটি ফর্ম খুলে যাবে, সেখানে আপনাকে আপনার যাবতীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  7. মনে রাখতে হবে একবার আবেদন পূরণ হয়ে গেলে পুনরায় আর আবেদন করতে পারবেন না। তবে আপনার আবেদন করতে কোন ভুল হলে পরবর্তীতে সংশোধন করতে পারবেন।
  8. আবেদন করার সময় বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড চাইবে যা আগে থেকেই স্ক্যান করে তৈরি রাখবেন।
  9. এরপর শেষে একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করে দিবেন।
  10. শেষে আপনি একটি একনলেজমেন্ট নম্বর পাবেন সেটি প্রিন্ট আউট বের করে রাখবেন।

পরবর্তীতে কি করণীয় :

এরপর আপনাকে আপনার একনলেজমেন্ট নম্বর ও তার সঙ্গে উপরে উল্লিখিত সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি এবং অরিজিনাল সরাসরি অফিসে গিয়ে দেখাতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখবেন বিভিন্ন ব্লক বা পৌরসভার ক্ষেত্রে নির্দিষ্ট দিনে এই ধরনের যাচাই প্রক্রিয়া করা হয়ে থাকে। আপনি আপনার নির্দিষ্ট এলাকার সংশ্লিষ্ট অফিসে গিয়ে আগেভাগে যোগাযোগ করে নেবেন। WB Cast Certificate Online Apply Process

এরপর আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করে ফাইনাল অ্যাপ্রভাল দেওয়া হবে। তবে মনে রাখতে হবে আপনাকে সমস্ত যোগ্যতা পূরণ করতে হবে।

Leave a Comment