বন্ধ হচ্ছে রেশন কার্ড, ঘরে বসে চেক করে নিন কার্ড একটিভ আছে কিনা – Ration Card Status Check

By Razz

Published on:

Ration Card Status Check: আমরা সকলেই জানি রেশন কার্ড শুধুমাত্র একটি রেশন নেওয়ার কার্ড না, এটি একটি পরিচয় পত্রও বটে। তাই সময় সময়ে চেক করে নেওয়া দরকার এই কার্ডটি একটিভ আছে কিনা। বর্তমানে লক্ষ লক্ষ রেশন কার্ড ধীরে ধীরে বন্ধ হতে চলেছে। কিভাবে আপনি চেক করবেন আপনার কার্ড বন্ধ হয়েছে কিনা অথবা বন্ধ হলে আপনার কি করনীয়? আজকের এই প্রতিবেদনে ধাপে ধাপে বিস্তারিত দেখে নেব

বর্তমান আমাদের রাজ্যে বেশ কয়েক ধরনের রেশন কার্ড হোল্ডার রয়েছে। যেখানে প্রায় কয়েক ধরনের ক্যাটাগরিও রয়েছে। জেনারেল,AAY, PHH,SPHH,RKSY ইত্যাদি। তবে আপনি যে ক্যাটাগরিতে হন না কেন আপনার নির্দিষ্ট যোগ্যতা পূরণ না করলে কার্ড কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এছাড়াও বর্তমানে বেশ কয়েকটি কারণে বন্ধ হয়ে যাচ্ছে তা হলো, আধার লিঙ্ক না করা, দীর্ঘদিন ধরে রেশন না তোলা, ইনকাম ট্যাক্স দেওয়া অথবা সরকারি চাকরি করে তার তথ্য আপলোড না দেওয়া ইত্যাদি আরপ কিছু কারণে ডিএক্টিভেট হয়ে যাচ্ছে।

কিভাবে আপনি চেক করবেন আপনার কার্ড একটিভ আছে কিনা –

এজন্য আপনাকে সর্বপ্রথম পশ্চিমবঙ্গ খাদ্য সুরক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে গিয়ে আপনাকে ‘Citizen’ বিভাগে গিয়ে রেশন কার্ড সংক্রান্ত বিভিন্ন কাজ করার অপশন খুঁজে পাবেন। আপনি অনেকভাবেই আপনার কার্ড একটিভ আছে কিনা সেটি চেক করতে পারেন। প্রথমত আপনি যেতে পারেন রেশন কার্ড স্ট্যাটাস, সেখানে কি আপনার যাবতীয় তথ্য যেমন রেশন কার্ড নম্বর অথবা আধার কার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর আপনার সামনে খুলে যাবে আপনার রেশন কার্ডটি।

যদি সব ঠিকঠাকভাবে খুলে যায় এবং আপনার কার্ডের পাশে সবুজ কালার দেখাই তাহলে আপনার কার্ড একটিভ রয়েছে। এছাড়াও যদি আপনার কার্ড আপনি লগইনে করতে না পারেন তাহলে বুঝে নিতে হবে আপনার কার্ড ইতিমধ্যে ডিএক্টিভেট হয়ে গেছে। এখানে আরো কয়েকটি কারণ দেখাবে যে কারণে আপনার কার্ড ডিএক্টিভেট আছে বা আপনার কার্ডে কোন কিছু আপডেট করার প্রয়োজন আছে।

আপনার কার্ডের পাশে যে কারণটি দেখা যাবে সে কারণটি অবিলম্বে সমাধান করতে হবে। যদি আপনি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন অথবা সরকারি চাকরি করে থাকেন তাহলে আপনি আপনার কাছ থেকে জেনারেল এ কনভার্ট করে নিবেন। এই কাজ না করলে অবিলম্বে আপনার এবং আপনার পরিবারের সমস্ত রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে।

এছাড়াও যদি আপনার এখনো পর্যন্ত ই কেওয়াইসি বা আধার লিঙ্ক না করা থাকে তাহলে আপনি অবিলম্বে এই কাজটি সেরে ফেলবেন। এখানে আপনাকে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর থাকতে হবে এবং আধার ওটিপি দিয়ে ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে। এই কাজ করে ফেরার পর আপনার কার্ড এক্টিভেট হয়ে যাবে।

অফলাইনে কোথায় গিয়ে এই কাজ করবেন :

এর জন্য আপনাকে যেতে হবে সরাসরি ফুড সাপ্লাইয়ের অফিসে। সেখানে গিয়ে আপনার রেশন কার্ড এবং আধার কার্ড বিয়ে যাবতীয় তথ্য যাচাই করা হবে এবং যদি কোন সমস্যা থাকে তবে তারা আপনাকে বলে দিবেন। তবে আপনি ঘরে বসে এই কাজ করলে খুব সহজেই করতে পারবেন।

এই সংক্রান্ত আরো বিস্তারিত জানতে হলে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন  food.wb.gov.in

Leave a Comment