PM Internship এর মাধ্যমে ট্রেনিং, মাসিক স্টাইপেন্ড ৫,০০০ সহ বহু সুবিধাও! কীভাবে? দেখুন বিস্তারিত –
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম এর মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ, ইন্টার্নশিপ চলাকালীন মাসিক পাঁচ হাজার! কীভাবে আবেদন জানাবেন? রইল বিস্তারিত
PM Internship : বেকার যুবক যুবতীদের জন্য ফের এক নতুন সুসংবাদ। বেকার যুবক যুবতীরা যারা কর্মসংস্থানের জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন তাদের জন্য দারুন সুযোগ নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারের তরফে অর্থাৎ প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম। এখানে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের উপযোগী করে তুলতে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তার সঙ্গে দেওয়া হবে মাসিক খরচা বাবদ স্টাইপেন্ড। বেকার যুবক যুবতীরা খুব সহজেই এই সুযোগ নিতে পারেন এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে যাবেন এর মাধ্যমে।
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম এর মাধ্যমে বেকার যুবক যুবতীদের কাজের প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এমনকি সরকার যেহেতু বিভিন্ন প্রাইভেট কোম্পানির সঙ্গে জড়িত রয়েছেন, সেই মোতাবেক প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেই চাকরির উপযোগী করে তোলা হয়। ভবিষ্যতে অর্থাৎ প্রশিক্ষণ শেষে সেই সমস্ত প্রাইভেট কোম্পানিগুলিতে কর্মসংস্থানের ও সুযোগ থেকে থাকে সেই সমস্ত প্রার্থীদের। কেন্দ্র সরকারের তরফে চালু করা এই প্রোগ্রাম বছর বছর বহু প্রার্থীদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে।
ভারত সরকারের এই প্রোগ্রাম নিয়ে আসার পিছনে এক বিরাট লক্ষ্য রয়েছে। ভারত সরকার চায় বেকার যুবক-যুবতীদের দীর্ঘদিনের বেকারত্বের সমস্যা দূর করতে এমনকি তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে। ঠিক এই কারণেই ২০২৩ সালে কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম বা পিএম ইন্টার্নশিপ চালু করা হয়। সাধারণত পুঁথিগত বিদ্যা থাকলেও অনেকের মধ্যে দক্ষতা অর্থাৎ practical কাজের কোন জ্ঞান থাকে না, সেই জায়গায় হাজার হাজার পর থেকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে হল এই প্রোগ্রামের মূল লক্ষ্য।
| PM Internship 2026 | More Details |
| Qualification | Graduate or Post Graduate As per Notification |
| Age Limit | 21-30 (Age Relaxation As per Govt. Rules) |
| Application Process | Online Mode |
| Monthly Stipend | 5 thousands |
| Location | India |
| Category | As Per Qualification |
| Application Date | N/A |
ভারত সরকার মূলত দেশের সর্বোচ্চ স্তরের বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করে এই প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন এবং তাদের জন্য পেট ইন্টার্নশিপ এর ব্যবস্থা করে থাকেন। ইন্টার্নশিপ চলাকালীন যে সমস্ত প্রার্থীরা নিযুক্ত হবেন তাদের মাসিক স্টাইপেন্ড এর ব্যবস্থাও করা হয়ে থাকে। তবে এক্ষেত্রে অবশ্যই সুযোগ পেতে গেলে নির্দিষ্ট কিছু যোগ্যতার মাপকাঠি পূরণ করতে হবে। আজকের এই প্রতিবেদনে সেই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি।
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম এ কি কি সুবিধা পাওয়া যায় –
বেশ কয়েকটি সুবিধা দেওয়া হয় যেগুলি নিম্নরূপ আলোচিত –
- ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৫০০০ টাকা স্পীপ প্যান্ট দেওয়া হয়
- ইন্টার্নশিপের যোগ দেওয়ার সময় এককালীন ৬০০০ টাকা খরচের জন্য দেওয়া হয়
- ইন্টার্নশিপ শেষে প্রার্থীকে একটি সার্টিফিকেট দেওয়া হয় ভবিষ্যতে চাকরির অগ্রাধিকার পাওয়ার জন্য
- এর পাশাপাশি সেই প্রার্থীদের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা ও সুরক্ষা বীমার সুবিধার আওতায়ী থেকে থাকে
এই প্রোগ্রামে আবেদন করতে কি যোগ্যতা লাগে?
- প্রথমত আবেদনকারীদের স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কিংবা স্নাতকোত্তর অথবা ডিপ্লোমা পাস করতে হবে
- প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বাধিক ৩০ বছরের মধ্যে এছাড়াও সংরক্ষিতরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
- ওই প্রার্থীরা কোন সরকারি চাকরিতে নিযুক্ত হলে অথবা অনুরূপ কোন কাজে যুক্ত হলে এই সুযোগ নিতে পারবেন না
ইন্টার্নশিপের সময়সীমা বা কাজের মেয়াদ
এই ইন্টার্নশিপ প্রোগ্রামের যারা নিযুক্ত হবেন সেই সমস্ত প্রার্থীদের এক বছরে জন্য প্রোগ্রামটিতে ট্রেনিং নিতে হবে।এই সময়ে সরকারের সঙ্গে যুক্ত প্রথমসারের বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে ইন্টার্ন হিসাবে কাজ করতে হবে। এই কাজ করার সময় তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে সংশ্লিষ্ট কোম্পানি।
এবার আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে :
যারা এই ইন্টার্নশিপ প্রোগ্রামে যুক্ত হতে চান তাদের জন্য অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। নিচে ধাপে ধাপে অনলাইন আবেদন প্রক্রিয়া দেওয়া হল
- প্রথমত প্রার্থীদের ভিজিট করতে হবে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম এর অফিসিয়াল ওয়েবসাইটে
- এরপর সেখানে গিয়ে নিজের নাম ইমেইল আইডি মোবাইল নম্বর ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে
- নিজের আধার কার্ডের মাধ্যমে ডিজি লকার ব্যবহার করে কেওয়াইসি সম্পন্ন করতে হবে
- তোতা ও অন্যান্য সমস্ত জরুরি তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে
- এরপর সব ঠিকঠাক ভাবে পূরণ করা হলে আপনি নিজের পছন্দমত লোকেশন ও পছন্দমত সেক্টর নিতে পারবেন। তবে মনে রাখতে হবে সর্বোচ্চ পাঁচটি পছন্দ থাকবে আপনার জন্য
- সব ঠিকঠাক হলে শেষে সাবমিট করতে হবে
যারা এই ইন্টার্নশিপ প্রোগ্রামে যুক্ত হতে চান তারা আজ এই প্রোগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারেন। ভারত সরকার কর্তৃক প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে এর আবেদন গ্রহণ করা হয়ে থাকে। তাই আবেদন করার পূর্বে অবশ্যই সেই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিবেন তারপর পরবর্তী পদক্ষেপ নিতে পারেন।



