শীঘ্রই পুলিশ, পঞ্চায়েত ও স্বাস্থ্য বিভাগে নিয়োগ – বেকার যুবক যুবতীদের জন্য সুসংবাদ – WB Government
রাজ্যের স্বাস্থ্য থেকে পুলিশ ও পঞ্চায়েত দপ্তরে বিপুল সংখ্যক নিয়োগ শীঘ্রই। দেখেনিন বিস্তারিত আপডেট
এবার আছে নতুন সরকার বুঝতে না বুঝতেই নিয়োগের উপর বিশেষভাবে জোর দিতে চলেছি। কেননা গত কয়েকদিন আগে রাজ্যের নবগঠিত পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছিলেন, রাজ্যের পঞ্চায়েত বিভাগে প্রায় সাড়ে ছয় হাজারের বেশি শূন্য পদে নিয়োগ হতে চলেছে। এর পাশাপাশি রাজ্য পুলিশে ২০ হাজার কর্মী নিয়োগের কথা জানানো হয়েছিল সরকারের তরফে। এবার রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য দপ্তরে বিপুল সংখ্যক শূন্য পদ পূরণ হতে চলেছে।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময়কালে বেশ কিছু নিয়োগে দুর্নীতি ধরা পড়ে। যদিও এই দুর্নীতিকে ঘিরে প্রবল উত্তেজনা দেখা দেয় বেকার যুবক যুবতী মহলে। কিন্তু সরকার পরিবর্তন হলে স্বচ্ছতার সঙ্গে ফের নিয়োগের আশ্বাস এই বর্তমান মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে সরকার কর্তৃক বিভিন্ন দপ্তরে নোটিশ জারি করে জানানো হয়েছে, কোন দপ্তরে কত শূন্য পদ আছে তা আগামী তিন জুন তারিখের মধ্যে পেশ করতে।
যদিও এবারে রাজ্য সরকার মোট কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে ক্ষমতায় এসেছে বলে অনেকে মনে করছেন।এই কারনগুলার মধ্যে অন্যতম হলো নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন আনা এবং দ্রুত গতিতে বিভিন্ন দপ্তরের শূন্য পদ গুলি পূরণ করা। রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে স্কুল শিক্ষা দপ্তর কিংবা স্বাস্থ্য বিভাগ অথবা রাজ্য পুলিশ সবকটি বিভাগে নিয়োগে দ্রুতগতি আসলে বেকার যুবক-যুবতী মহলে অবশ্যই খুশির বার্তা বহন করবে।
রাজ্যের শিক্ষা দপ্তর থেকে শুরু করে পৌরসভা নিয়োগ এমনকি স্বাস্থ্য দপ্তর, প্রায় সব ক্ষেত্রেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির বেশ কয়েকটি অভিযোগ দেখা গিয়েছিল। এবার এই নিয়োগ দুর্নীতিকে একেবারে নির্মূল করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের পথে হাঁটতে চলেছেন এই নতুন সরকার বলে অনেকেই ধারণা করছেন। যদিও এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তবে বিভিন্ন দপ্তরের শূন্য পদ চাওয়া বেকার যুবক-যুবতীদের কাছে আশার আলো জাগিয়েছে।
এদিকে রাজ্যের নবগঠিত মুখ্যমন্ত্রী তিনি জানিয়েঢ়েন যে, রাজ্য পুলিশের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রেও বিপুলসংখ্যক শূন্য পদ পূরণ করা হবে এবং এই নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পাদন করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং মুখ্য সচিব বনজ আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত কে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে চিকিৎসক নার্স ও অন্যান্য বিভিন্ন স্টাপ পদে দ্রুত নিয়োগ করা হবে।
এদিন এও জানানো হয় যে নিয়োগ পলিসিতে স্বচ্ছতা এনে দ্রুততার সব নিয়োগ শেষ করা হবে বলে জানানো হয়। এদিন আরো জানানো হয়, কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ প্রকল্প ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে মাত্র ৫৩% নিয়োগ হয়েছে। যা দেখা গিয়েছে জাতীয়করের অনেকটাই নিচে রয়েছে। যেখানে জাতীয় ঘর ৯৮% পৌঁছে গিয়েছে সেখানে রাজ্য অনেকটাই কম বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়।
স্বাস্থ্য দপ্তরে নিয়োগ নিয়ে এদিন জানিয়েছেন যে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চিকিৎসক কিংবা নার্স অথবা অন্যান্য স্টাফ পদের জন্য প্রচুর শূন্যপদ রয়েছে এবং এই শূন্য পদ পুরন করা হবে আগামী তিন মাসের মধ্যে বলে জানানো হয়।মুখ্যমন্ত্রীর মতে বাংলা অনেকটাই পিছিয়ে রয়েছে নিয়োগের দিক থেকে তাই চলতি অর্থ বর্ষে ১০০ শতাংশ লক্ষ্যমাত্রা রেখে নিয়োগের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার।
গত কয়েকদিন আগে শিয়ালদার সরকারি উদ্যোগে আয়োজিত রোজগার মেলায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, গত মুখ্যমন্ত্রী আমলে বেশ কিছু নিয়োগ দুর্নীতিতে গোটা পশ্চিমবঙ্গ দেশের কাছে বদনাম হয়েছে। তাই নতুন সরকার নতুন নিয়োগ নীতি বলবৎ করবে বলে জানান তিনি। সম্ভবত আগামী বাজেট অধিবেশনে বিধানসভায় এই প্রস্তাব পেশ করা হতে পারে বলে জানা যায়।
PM Awas Yojana Apply 2026: কীভাবে পিএম আবাস যোজনায় আবেদন? কারা কারা যোগ্য? দেখুন বিস্তারিত
তবে রাজ্য পুলিশ থেকে শুরু করে রাজ্যের শিক্ষা দপ্তর অথবা রাজ্যের পিএসসি, পঞ্চায়েত দপ্তর সহ অন্যান্য বহু বিভাগে যদি সরকার দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু করে থাকে, তাহলে আগামী প্রজন্মের জন্য বিশেষ করে বেকার যুবক-যুবতীদের জন্য বড় উদ্যোগ হতে চলেছে। তবে দেখা যাক এখনও পর্যন্ত সরকারি ভাবে যদিও কোন রিক্রুটমেন্ট নোটিশ জারি করা হয়নি। আশা করা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই সরকার এই রিক্রুটমেন্ট নিয়ে নতুন কিছু আনতে চলেছে।
যুবশক্তি ভরসা কার্ড :আবেদন, যোগ্যতা, সহায়তা ও অন্য বিস্তারিত তথ্য জেনেনিন
আপনারা যদি রাজ্য সরকারের অধীনে বিভিন্ন ধরনের নিয়োগ এবং তার সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে চান, তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন আমরা সবার আগে চাকরি সম্পর্কীয় বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি। আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন পরবর্তী যেকোনো ধরনের আপডেট সবার আগে পেতে।
আজকের এই প্রতিবেদন কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী রেখা হয়েছে। পরবর্তী আপডেট না আসা পর্যন্ত বা সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো গুজবে কান দেবেন না। কেবল সরকারি ভাবে কোনো আপডেট আসলে তবেই আবেদন করবেন।



