PM Awas Yojana Apply 2026: কীভাবে পিএম আবাস যোজনায় আবেদন? কারা কারা যোগ্য? দেখুন বিস্তারিত
প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সুসংবাদ। নতুন সরকার গঠন হতেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তড়িঘড়ি। দেখুন কীভাবে আবেদন করবেন বা কারা যোগ্য? বিস্তারিত

PM Awas Yojana Apply 2026: সকলে জানি কেন্দ্র সরকারের প্রকল্প গুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। দীর্ঘ ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকায় এই প্রকল্পের উপর সেরকম জোর ছিল না। বিশেষ করে রাজ্যের বাংলা আবাস যোজনায় বিকল্প হিসেবে কাজ করতো। কিন্তু এবার রাজ্যে বিজেপি সরকার গঠিত হলেই, কেন্দ্রের আবাস যোজনা প্রকল্প নিয়ে ফের একবার সাধারণ মানুষের প্রবল চাহিদা দেখা দিচ্ছে। আজকের এই প্রতিবেদনে জানবো এই আবাস যোজনায় কিভাবে আবেদন করতে হবে এবং কারা এই সুবিধা ভোগ করতে পারবেন?
প্রধানমন্ত্রী আবাস যোজনা হল এমন একটি প্রকল্প যার মাধ্যমে গ্রাম কিংবা শহর, কাঁচা বাড়িকে পাকা বাড়িতে পরিণত করাই হলো এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের মাধ্যমে উপভোক্তা কে বাড়ি তৈরি করার জন্য কেন্দ্র সরকার কর্তৃক সহায়তা প্রদান করা হয়ে থাকে।বাড়ি তৈরির পাশাপাশি শৌচাগার, জল, ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে।
আর্থিক সাহায্যের পরিমাণ :
প্রধানমন্ত্রী আবাস যোজনা সাধারণত দুটি ভাগে বিভক্ত। তাই এর আর্থিক সাহায্য ভূমি গঠন অনুযায়ী ও আলাদা আলাদা হয়ে থাকে। সাধারণ এলাকার জন্য বা সমতল এলাকার জন্য পাকা বাড়ি তৈরি করতে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়। অন্যদিকে পাহাড়ি এলাকার জন্য ঘর তৈরি করতে ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হয়ে থাকে।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে কি কি যোগ্যতা লাগে –
যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে সুবিধা উপভোগ করতে চান তাদের বেশ কিছু যোগ্যতা থাকতে হয় –
- প্রথমত প্রধানমন্ত্রী আবাস যোজনা পেতে গেলে আপনাকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আর্থিক দিক থেকে দুর্বল, নিম্নবিত্ত অথবা মাঝারি আয়ের নাগরিকরাই এই প্রকল্পের অধীনে আবেদন জানাতে পারবেন এবং সুবিধা উপভোগ করতে পারেন। আবেদন করার পর সরকারি আধিকারীকরা যাচাই করার মধ্যে যদি আপনি যোগ্য হন তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন।
- যদি আপনার আগে থেকে পাকা বাড়ি থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না
কারা এই যোজনার সুধা পাবেন না –
- যদি পরিবারের কোনো সদস্য ও চাকরিজীবী হন তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না
- পরিবারের কারোর যদি গাড়ি বা বাইক থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না
- ৫০ হাজার টাকার বেশি দিনের ক্ষমতা কিষান ক্রেডিট কার্ড থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না
আবেদন কিভাবে করতে হবে :
প্রধানমন্ত্রী আবার যোজনার ক্ষেত্রে দুটি আলাদা আলাদা ধাপ রয়েছে। এমনকি গ্রাম এবং শহরের জন্য এই দুই ধাপে আবেদন করতে হবে।
গ্রামীণ প্রধানমন্ত্রী আবাস যোজনা – এক্ষেত্রে আপনি অনলাইন এবং অফলাইন উভয়ের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। অনলাইন আবেদন করতে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে যদি বর্তমানে আবেদন প্রক্রিয়া চালু থাকে তাহলে আপনি জরুরি তথ্য পূরণ করে আবেদন করে নিতে পারবেন।
অথবা অফলাইনে আবেদন করতে পারবেন আপনার গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন করে অথবা গ্রাম উন্নয়ন আধিকারিক অফিসে গিয়ে যোগাযোগ করে। কিন্তু মনে রাখবেন যখন অফলাইন আবেদন করতে যাবেন ঠিক সে সময় আবেদন গ্রহণ প্রক্রিয়ার চালু থাকতে হবে ।
প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান : শহরের ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন করতে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। ঠিক একইভাবে যদি অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়ার চালু থাকে তাহলে জরুরি তথ্য দিয়ে আবেদন করতে হবে।
অথবা যারা অফলাইনে আবেদন করতে চায় তারা স্থানীয় পৌরসভায়তে গিয়ে যোগাযোগ করতে পারেন। তবে যেহেতু এই প্রকল্পের আবেদন সবসময়ই চালু থাকে না তাই আগে আবেদন গ্রহণ শুরু হয়েছে কিনা সেই বিষয়ে খোঁজখবর নিবেন।
ডিসক্লেইমার : প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সব সময় আবেদন গ্রহণ করা হয় না। তাই আপনি এই পদ্ধতি অবলম্বন করে আবেদন করতে পারবেন ঠিকই কিন্তু সরকার কর্তৃক নির্দেশনা থাকতে হবে। এর জন্য অবশ্যই আধিকারিকদের সঙ্গে কথা বলে নিবেন। যদি সরকারিভাবে আবেদন গ্রহণ করা হয়ে থাকে তাহলে উপরোক্ত পদ্ধতি অবলম্বন করে আবেদন করে নিতে পারেন। অন্যথায় অপেক্ষা করতে পারেন যতদিন না পর্যন্ত আবেদন চালু করা হচ্ছে।
আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন চাকরির খবর, পশ্চিমবঙ্গের খবর, দৈনন্দিন বিভিন্ন সরকারি আপডেট, বিভিন্ন ব্যবসার আইডিয়া সহ আরো অন্যান্য ধরনের খবরা-খবর নিয়ে আসি। আপনি যদি একজন আগ্রহী পাঠক হয়ে থাকেন অথবা আমাদের সঙ্গে জুড়ে থাকতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন। অথবা আপনি রেগুলার আমাদের ওয়েবসাইট ভিজিট করে এই সংক্রান্ত নানা খবর পেতে পারেন।



