বিশ্বকর্মা যোজনা! ফ্রী প্রশিক্ষণ সঙ্গে দৈনিক দৈনিক ৫০০ টাকা। শেষে ১ লক্ষ – PM Vishwakarma Yojana
প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা, এককালীন ১৫০০০ টাকা সহ ফ্রি প্রশিক্ষণ এবং সঙ্গে দৈনিক ৫০০ স্টাইপেন্ড। সব মিলিয়ে দারুণ এই প্রকল্পের সুবিধা পাবে বঙ্গবাসী

সাধারণত বাংলা মানেই প্রকল্পের বন্যা। কত মুখ্যমন্ত্রী থেকে বর্তমান মুখ্যমন্ত্রী সকলেই এই প্রকল্পের উপর প্রবল ভাবে জোর দিচ্ছেন। তাইতো একে একে পুরনো প্রকল্প থেকে নতুন প্রকল্প সবগুলোই সাধারণ মানুষ জীবন যাপনের উপর বিরাট প্রভাব ফেলেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়ে এসেছিল লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, রুপশ্রী ও যুব সাথীর মতো ও জনমতী প্রকল্প ঠিক অন্যদিকে শুভেন্দু অধিকারীর সরকারও নিয়ে আসতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি ভরসা কার সহ আরো একাধিক প্রকল্প।
আজকে বর্তমান মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী মহাশয়ের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মূলত এই প্রকল্পটি ঘোষণা করা হয়েছিল নির্বাচনের আগে অর্থাৎ ভোট প্রচারের সময়। বর্তমান সরকার গঠন হলে সেই প্রকল্প নিয়ে আবারও নতুন বার্তা শোনা যায় সরকারের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী জানান কেন্দ্রের একাধিক প্রকল্প চালু করতে বদ্ধ পরিকর তারা। আয়ুষ্মান যোজনা, উজ্জ্বলা যোজনা পাশাপাশি বিশ্বকর্মা যোজনা নিয়েও তিনি এদিন বড় ঘোষণা করেন।
বিশ্বকর্মা যোজনা কি :
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান বিশ্বকর্মা যোজনা আমাদের যারা বিশ্বকর্মা আছেন বা হাতের কাজ করেন, বিশেষত তাদের জন্য। অর্থাৎ আমাদের কামার, কুমোর থেকে কুম্ভকর, স্বর্ণকার, মালাকার অথবা তাঁতি কিংবা নাপিত তাদের মধ্যে যারা ৮ লক্ষ ৬৫ হাজারের মতো আবেদন করেছিলেন তাদের জন্যই এই আবেদনগুলিকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। যদিও এর আগের রাজ্য সরকার MSME দপ্তরে পাঠানে দেননি এই সমস্ত আবেদন পত্র গুলি।
Read More : মহিলাদের জন্য ‘মাতৃ শক্তি ভরসা কার্ড’! মাসিক ৩,০০০ দেওয়ার প্রতিশ্রুতি – বাস্তবে কতদূর?
পিএম বিশ্বকর্মা যোজনা মাধ্যমে কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র, মাঝারি এবং কুটিরশিল্প কাজের সঙ্গে যুক্ত সাধারণ মানুষের সাহায্যকারী একটি প্রকল্প। যেখানে জমানত মুক্ত ঋণ, দক্ষতার প্রশিক্ষণ এবং আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম দিয়ে ডিজিটাল লেনদেনের মাধ্যমে ইন্টেন্সিভ এবং মার্কেট লিংকে সাপোর্ট সুবিধা দেওয়া হয়ে থাকে। যাতে তারা তাদের দেশীয় পণ্যকে বিশ্বব্যাপী উন্নত বাজারে প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরতে পারেন।
কবে থেকে চালু এই প্রকল্প :
আমাদের দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত সাধারণ মানুষজন বিভিন্ন ধরনের শিল্পকর্মের সঙ্গে জড়িত রয়েছেন তাদের কর্মপদ্ধতি ও জীবন-যাপনের মানকে উন্নত করার লক্ষ্যে এই প্রকল্প সাধারণ মানুষের জন্য শুরু করা হয় ২০২৩ সালে ১৯ শে সেপ্টেম্বর থেকে। এবার এই প্রকল্প সরকারিভাবে আমাদের রাজ্য শুরু করার পদক্ষেপ নিয়ে ফেললেন নতুন মুখ্যমন্ত্রী
আবেদন করতে কি যোগ্যতা লাগবে :
এই প্রকল্পে মূলত আবেদন করতে কমপক্ষে বয়স থাকতে হবে ১৮ বছর কিংবা তার উর্ধ্বে এবং তাকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। তার পাশাপাশি তাকে ক্ষুদ্র কিংবা মাঝারি শিল্পকর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে।
কি কি সুবিধা পাওয়া যাচ্ছে :
- এই স্কিমে মূলত যে শিল্প কাজের সঙ্গে যুক্ত আছেন তার স্কিল বৃদ্ধি করার জন্য ১৫০০০ টাকা টুল কিট কেনার জন্য দেওয়া হয়ে থাকে।
- কাজের জন্য উন্নত মানে যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়
- নির্দিষ্ট ফিল্ডে আপনার প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই প্রশিক্ষণের পাশাপাশি প্রতিদিন ৫০০ টাকা করে স্টাইপেন্ডও দেওয়া হবে।
- এর পাশাপাশি ডিজিটাল এবং আর্থিক লেনদেন ব্র্যান্ডিং ইত্যাদি নানা বিষয় শেখানো হয়ে থাকবে
- এই প্রশিক্ষণ শেষ হলে ১৮ মাসের জন্য বিনা সুদে এক লক্ষ টাকা ঋণ দেওয়া হবে
কিভাবে আবেদন করবেন :
যদি আপনি উপরোক্ত যোগ্যতাগুলো পূরণ করে থাকেন, তাহলে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
অনলাইনে আবেদন করতে সর্বপ্রথম আপনাকে ভিজিট করতে হবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা পোর্টালে। সেখানে গিয়ে নির্দিষ্ট ফর্মে আপনার যাবতীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। সব ঠিকঠাকভাবে পূরণ করা হয়ে গেলে আপনাকে পরবর্তী পদক্ষেপের জন্য সরকার কর্তৃক যোগাযোগ করা হতে পারে।
তবে মনে রাখবেন এই প্রকল্প মূলত যারা হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যা উপরে উল্লেখ করা হলো কেবল তাদের জন্যই। যদি আপনি এই যোগ্যতা গুলি পূরণ করে থাকেন এবং আপনিও সেই সমস্ত শিল্পর কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সুবিধা নিতে পিছুপা হাঁটবেন না।
Read More : CTET Notification 2026 প্রকাশিত, শুরু অনলাইন আবেদন! জেনে নিন যোগ্যতা, পরীক্ষার তারিখ, ফি ও আবেদন পদ্ধতি
আমরা প্রতিনিয়ত এই পোর্টালের মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরির খবর এমনকি সরকারি প্রকল্প অথবা সরকারের ঘোষিত বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে আপডেট দিয়ে থাকি। যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং এই সমস্ত খবর সবার আগে আপনি পেতে চান তাহলে আমাদের whatsapp চ্যানেল অথবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।
আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের কাছে স্বচ্ছ এবং পরিষ্কারভাবে বিভিন্ন খবরা-খবর পৌঁছে দিতে। নতুন সরকারের বিভিন্ন ধরনের আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভালো লাগলে রেগুলার ভিজিট করতে পারেন।



