CTET Notification 2026 প্রকাশিত, শুরু অনলাইন আবেদন! জেনে নিন যোগ্যতা, পরীক্ষার তারিখ, ফি ও আবেদন পদ্ধতি
ফের সেন্ট্রাল টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ। আবেদন করার আগে দেখুন যোগ্যতা, বয়স, আবেদন মূল্য, পরীক্ষা পদ্ধতি ও আবেদন পদ্ধতি সম্পর্কে
দেশজুড়ে লক্ষ লক্ষ হবু শিক্ষক চাকরিপ্রার্থীদের জন্য ফের বড় সুখবর। Central Board of Secondary Education বা CBSE আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল CTET Notification 2026 -র। বড় কথা হলো সেপ্টেম্বর সেশনের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে। যাঁরা কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় বা বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি করতে ইচ্ছুক বা টেট পাশ করে সুযোগ নিতে চাই, তাঁদের জন্য এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তি অনুযায়ী এবারের CTET পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১১ মে থেকে ১০ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি CTET Official Website ওয়েবসাইটে ভিজিট করে।
কী এই CTET পরীক্ষা?
Central Teacher Eligibility Test বা CTET হল একটি জাতীয় স্তরের শিক্ষক হওয়ার যোগ্যতার পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও CBSE অনুমোদিত বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়ে থাকে।
এই সিটেট সাধারণত প্রত্যেক বছর দু’বার অনুষ্ঠিত হয়ে থাকে। Paper I মূলত Class I থেকে V পর্যন্ত শিক্ষকতার জন্য হয়ে থাকে এবং Paper II Class VI থেকে VIII পর্যন্ত শিক্ষকতার জন্য নেওয়া হয়ে থাকে। অনেক প্রার্থী দু’টি পেপারেই অংশগ্রহণ করে থাকেন, যাতে ভবিষ্যতে আরও বেশি চাকরির সুযোগ পাওয়া সম্ভব।
CTET 2026-এর গুরুত্বপূর্ণ তারিখ
এবারের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গুরুত্বপূর্ণ তারিখগুলি নিচে দেওয়া হল—
- Notification প্রকাশ: ১১ মে ২০২৬
- আবেদন শুরু: ১১ মে ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ১০ জুন ২০২৬
- পরীক্ষার তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৬
- Admit Card প্রকাশ: পরীক্ষার ২ দিন আগে
- Result প্রকাশ: অক্টোবর ২০২৬ শেষের দিকে
CBSE মাধ্যমে জানানো হয়েছে, পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে ৫ সেপ্টেম্বরেও পরীক্ষা নেওয়া হতে পারে।
কারা আবেদন করতে পারবেন?
Paper I-এর জন্য যোগ্যতা
যাঁরা প্রাথমিক স্তরের শিক্ষক হতে ইচ্ছুক, তাঁদের উচ্চমাধ্যমিকে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এর পাশাপাশি D.El.Ed, B.El.Ed বা Special Education Diploma থাকতে হবে।
Paper II-এর জন্য যোগ্যতা
Upper Primary স্তরের শিক্ষকতার জন্য Graduation পাশ করতে হবে এবং B.Ed বা সমমানের প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক এখানে।
এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, Final Year-এর ছাত্রছাত্রীরাও এক্ষেত্রে আবেদন করতে পারবেন। অর্থাৎ যাঁদের কোর্স এখনও সম্পূর্ণ হয়নি, তাঁরাও এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।
বয়সসীমা কত?
CTET পরীক্ষার জন্য ন্যূনতম বয়স ১৭ বছর থাকতে হবে। তবে সর্বোচ্চ বয়সের কোনও সীমা নেই। এর ফলে যে কোনও বয়সের প্রার্থী শিক্ষকতার জন্য আবেদন করতে পারবেন।
পরীক্ষার ধরন কেমন?
CTET পরীক্ষা সম্পূর্ণ Offline Mode-এ অনুষ্ঠিত হয়ে থাকে। পরীক্ষায় মোট ১৫০টি MCQ প্রশ্ন থাকে এবং মোট নম্বর ১৫০ থাকে।
পরীক্ষার সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট হয়ে থাকে। সবচেয়ে বড় সুবিধা হল, এই পরীক্ষায় কোনও Negative Marking নেই। অর্থাৎ ভুল উত্তর দিলেও নম্বর কাটা যাবে না।
আবেদন ফি কত?
এক্ষেত্রে General, OBC ও EWS প্রার্থীদের জন্য Paper I-এর আবেদন ফি ₹1000 এবং Paper II-এর জন্য ₹1200 টাকা অনলাইন মাধ্যমে জমা করতে হবে।
অন্যদিকে SC, ST, PwD ও Third Gender প্রার্থীদের জন্য আবেদন ফি যথাক্রমে ₹500 ও ₹600 করা হয়েছে।
কীভাবে আবেদন করবেন?
CTET 2026-এর আবেদন সম্পূর্ণ অনলাইন মাধ্যমে চালু করা হয়েছে। আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে CTET Portal ওয়েবসাইটে যেতে হবে
- “Apply for CTET September 2026” অপশনে ক্লিক করতে হবে
- New Registration করতে হবে
- প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য পূরণ করতে হবে
- ছবি ও সিগনেচার আপলোড করতে হবে
- অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে
- শেষে Confirmation Page ডাউনলোড করে রাখতে হবে
কোন কোন নথি লাগবে?
আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন হয়ে থাকবে। যেমন—
- আধার কার্ড বা বৈধ ID Proof
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- Passport Size Photograph
- Signature
- Category Certificate (যদি প্রযোজ্য হয়)
কেন এত গুরুত্বপূর্ণ CTET?
বর্তমানে শিক্ষকতার চাকরির ক্ষেত্রে CTET একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবে ধরা হয়ে থাকে। বিশেষ করে KVS, NVS, DSSSB, Army Public School সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য CTET পাশ বাধ্যতামূলক করা হয়েছে।
এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হল, CTET Certificate আজীবনের জন্য বৈধ হয়ে যায়। অর্থাৎ একবার পাশ করলেই ভবিষ্যতে বারবার পরীক্ষা দেওয়ার কোন প্রয়োজন হয় না।
এছাড়া বর্তমানে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের শিক্ষক নিয়োগেও CTET পাশ প্রার্থীদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই যাঁরা দীর্ঘদিন ধরে শিক্ষকতার চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এটি অত্যন্ত বড় সুযোগ হবে বলে মনে করা হচ্ছে।



