Union Bank Of India Apprentice Recruitment 2026 : গ্রেজুয়েট হলে মাসে ২০,০০০ পর্যন্ত স্টাইপেন্ড, দেখুন বিস্তারিত
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে নেওয়া হচ্ছে এপ্রেন্টিস, গ্রেজুয়েট যোগ্যতা ও যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবেন। সঙ্গে পাবেন স্টাইপেন্ডও । রইল বিস্তারিত
আপনি কি ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক? তাহলে আজকের প্রতিবেদনে আপনার জন্য ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এপ্রেন্টিস হওয়ার দারুন সুযোগ নিয়ে এসেছি। বড় কথা হল এক্ষেত্রে বিপুল শূন্য পদে নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের যেকোন প্রান্ত থেকে বেকার যুবক-যুবতীরা আবেদন জানাতে পারবেন। এছাড়াও আরো কিছু শর্ত পূরণ করতে হবে, তা জানার জন্য শেষ পর্যন্ত পড়ুন। Union Bank Of India Apprentice Recruitment 2026

আমরা সকলে জানি এই ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল ভারতের ব্যাংক সংস্থা গুলির মধ্যে অন্যতম একটি। বেশ কিছু সময় পর ফের একবার এই ব্যাংকের তরফে ১৮৬৫ জন এপ্রিলের নিয়োগের জন্য ভেকেন্সি জারি করা হয়েছে। মূলত বেকার ছেলেমেয়েরা এই সুযোগে অংশগ্রহণ করতে পারবেন। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৯ শে এপ্রিল থেকে এবং অনলাইন মাধ্যমে আবেদন করা যাবে ১৯ মে পর্যন্ত।
আপনি যদি এই ব্যাংকের Apprentice হওয়ার জন্য আবেদন জানাতে চান এবং এই নিয়োগ সংক্রান্ত আরো যাবতীয় খুঁটিনাটি জানতে চান তাহলে নিচে ধাপে ধাপে দেখে নিন।
শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত :
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ইতিমধ্যে অফিসিয়ালি নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশন অনুযায়ী ১৮৬৫ জন ৩০ নেওয়ার জন্য আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রার্থীদের অ্যাপ্রেন্টিস এক্ট ১৯৬১ অনুযায়ী এই নিয়োগ সম্পাদন করা হবে। মূলত হিউম্যান রিসোর্স ভর্টিক্যাল, ম্যানপাওয়ার প্ল্যানিং, রিক্রুটমেন্ট ডিভিশন ইত্যাদি ডিপার্টমেন্টে নেওয়া হবে।
এক্ষেত্রে মোট ১৮৬৫ ভেকেন্সিতে যে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা মূলত ভারতের সমস্ত রাজ্যের জন্য। এই শূন্য পদ গুলি বিভিন্ন সংরক্ষিত ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা রয়েছে। তবে প্রার্থীরা যে রাজ্য থেকে আবেদন করবেন সেই রাজ্যে তাদের ট্রেনিং হওয়ার সম্ভাবনাই বেশি। শূন্য পদ গুলি বিভিন্ন রাজ্য বা সেন্টার অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে।
আবেদনের যোগ্যতা
যে সমস্ত প্রার্থীরা এই এপ্রেন্টিস হওয়ার জন্য আবেদন জানাতে চাই তাদের অবশ্যই গ্রাজুয়েট পাশ হতে হবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। তবে ১/৪/২০২৬ তারিখের পূর্বে তাকে গ্রেজুয়েট হতে হবে। এক্ষেত্রে যোগ্যতার আরেকটি মূল বিষয় হলো ১-৪-২০২২ তারিখের পূর্বে কোন গ্রাজুয়েশন মার্কশিট যোগ্য বলে প্রমাণ করবে না। এর পাশাপাশি প্রার্থীকে অবশ্যই ভারত-নেপাল অথবা ভুটান এর স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স ও অন্যান্য যোগ্যতা
যে সমস্ত প্রার্থীরা যেই রাজ্যের অধীনে আবেদন করবেন সেই রাজ্যের বা তার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী লোকাল ভাষা সম্পর্কে দক্ষতা থাকতে হবে। অর্থাৎ পড়া, লেখা এবং বলাতে দক্ষতা থাকতে হবে। যারা এক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের মিনিমাম বয়স হতে হবে ২০ বছর এবং ম্যাক্সিমাম ২৮ বছর। এছাড়াও যারা বিভিন্ন সংরক্ষিত ক্যাটাগরি থেকে আবেদন করবেন তারা সরকারের নিয়ম অনুযায়ী ছাড় পাবে। OBC Creamy Layer ছাড়া।
আবেদন মূল্য ও জমা প্রক্রিয়া
যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে চাই তাদের এখানে অনলাইনে আবেদন করার সময় একটি আবেদন মূল্যও জমা করতে হবে। এই আবেদন মূল্য সম্পূর্ণ নন রিফান্ডেবল হবে। অর্থাৎ একবার আবেদনমূল্য জমা দিলে তা পুনরায় ফেরত পাওয়া যাবে না। তবে আবেদন মূল্য বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা রয়েছে। অফিসিয়াল নোটিশ থেকে প্রত্যেক ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা আবেদন মূল্য দেখে নিতে পারেন।
বাছাই প্রক্রিয়া
যারা এতে অংশগ্রহণ নিতে চায় এবং যোগ্যতা পূরণ করবে তাদের আবেদন করার পর দুটি প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করা হবে। প্রথমত প্রার্থীদের জন্য আয়োজন করা হবে অনলাইন টেস্ট পরীক্ষা। যেখানে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে ৬০ মিনিট। এর পরের ধাপে লোকাল ভাষার প্রফেসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। শেষে দুই পরীক্ষার ওপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে সুযোগ দেওয়া হবে।
মাসিক স্টাইপেন্ড
যে সমস্ত প্রার্থীরা ফাইনাল সিলেকশনের মাধ্যমে নিযুক্ত হবেন তাদের এক্ষেত্রে মাসিক স্টাইপেড দেওয়া হবে। এক্ষেত্রে বিভিন্ন এলাকার অফিস অনুযায়ী স্টাইপেন্ড এর পরিমাণ আলাদা আলাদা। মূলত গ্রামীণ বা ছোট্ট শহর এলাকার জন্য ১৫ হাজার প্রতি মাসে, আরবান এরিয়ার ব্রাঞ্চের জন্য ১৮০০০ এবং মেট্রো শহরের জন্য ২০ হাজার প্রতি মাসে দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া :
যে সমস্ত প্রার্থীরা উপরোক্ত যোগ্যতা পূরণ করবে এবং আবেদন করতে ইচ্ছুক হবে তাদের অনলাইন মাধ্যমে ফরম সাবমিট করতে হবে। অনলাইন আবেদন করতে BFSI SSC এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং পরে লগইন করে পুরো ফর্মটি ফিলাপ করতে হবে। ফরম ফিলাপ শেষ হয়ে গেলে প্রার্থীকে আবেদন পত্রটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে এবং তাকে কোথাও জমা করতে হবে না।
আবেদন করার পূর্বে প্রার্থীরা অবশ্যই আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিশ থেকে দেখে নিতে পারেন। এছাড়াও কোথায় গিয়ে আবেদন করবেন তার লিংকে নিচে দেওয়া হল –
https://unionbankofindia.bank.in/recruitment.aspx
https://unionbankofindia.bank.in/recruitment.aspx
https://beep.bfsissc.com/candidate_register/mkt



