ResultsCareer

গ্রুপ সি ও ডি রেজাল্ট প্রকাশ নিয়ে বিরাট আপডেট! ফলাফলের আগে গুরুত্বপূর্ণ বার্তা দেখুন – WBSSC Group C D Result 2026

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও ডি পদে পরীক্ষা দিয়েছেন? অবশেষে তার অপেক্ষা শেষ হতে চলেছে। ফলাফলের আগে গুরুত্বপূর্ণ বার্তা

১৬ লক্ষের বেশি পরীক্ষার্থী অপেক্ষায় রয়েছে। আপনি হোন অথবা আপনার পরিবারে অন্য কেও, গ্রুপ সি কিংবা গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকলে অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে প্রায় সর্বমোট ৮৪০০ পদে নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। আজকের এই প্রতিবেদনে জানবো কখন বা কবে রেজাল্ট প্রকাশ পাবে? কীভাবেই বা চেক করবেন। চলুন জেনে নি বিস্তারিত 

তবে এই ফলাফল চেক করার পূর্বে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। অনেকে ভাবছেন শুধু রোল নম্বর থাকলেই ফলাফল দেখা সম্ভব। কিন্তু বাস্তবে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে আরও কিছু বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যা আগে থেকে না জানলে সমস্যা হতে পারে। চলুন ধাপে ধাপে জেনেনি

WBSSC Group C D Result 2026

একনজরে WBSSC Group C D Result 2026

বিষয় বস্তু বিস্তারিত তথ্য
নিয়োগকারী সংস্থাWest Bengal School Service Commission
পদের নামGroup C ও Group D
মোট শূন্যপদ8478 টি
পরীক্ষার তারিখ1 ও 8 মার্চ 2026
ফল প্রকাশনিচে আলোচিত
ফল প্রকাশের মাধ্যমঅনলাইনে চেক
মোট  পরীক্ষার্থী সংখ্যা16 লক্ষের বেশি
পরবর্তী ধাপDocument Verification বা ইন্টারভিউ
অফিসিয়াল ওয়েবসাইটwestbengalssc.com

WBSSC Group C D Result কবে প্রকাশ হতে পারে

আমরা সকলে জানি, বর্তমানে আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে, শীঘ্রই নতুন সরকার গদিতে বসতে চলেছে। এই নতুন সরকারও বেকারদের জন্য একমুখ হাসি নিয়ে আসতে চলেছে ।

যেহেতু বর্তমানে কমিশন চুড়ান্ত উত্তর প্রত্র প্রকাশের জন্য কাজ করছে তাই তা শেষ হলেই ভালো খবর আসবে। জানা যায়, আগামি কয়েকদিনের মধ্যে নিজের ফলাফল ওয়েবসাইটে চেক করতে পারবেন

তবে বিশেষজ্ঞদের মতে, এবার এই নিয়োগ পরীক্ষায় অনেক বেশি প্রার্থী হওয়ায় তুলনামূলক শূন্যপদের, কাট-অফ উঁচু থাকতে পারে।

কেন এই রেজাল্ট এত গুরুত্বপূর্ণ

এখানে শুধু পাশ বা ফেল নয়। এই রেজাল্ট থেকেই তৈরি হবে মেধাতালিকা, সেখান থেকেই প্রার্থীদের ডাকা হবে পরবর্তী ধাপের জন্য।

এখানে যাদের নাম থাকবে কেবল তারাই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পাবেন। অনেকেই ভাবেন পাশ করলেই হল, তবে এখানে একটু অন্যরকম।

সম্ভাব্য কাট-অফ নিয়ে কী ইঙ্গিত

আমরা সকলে জানি, এখনো অফিসিয়াল কাট-অফ এখনো প্রকাশ হয়নি, তবে পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিযোগিতা দেখে কিছুটা অনুমান করা হচ্ছে।একবছরে কাট-অফ কিছুটা বাড়তে পারে।

বিশেষ করে

  • Group C-তে প্রতিযোগিতা অনেক বেশি হবে কারন শূন্যপদ কম
  • Group D-তে প্রতিযোগিতা বেশি কারন প্রচুর আবেদন জমা পড়েছে

Answer Key নিয়ে বড় তথ্য

স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে প্রভিশনাল Answer Key প্রকাশ করে দিয়েছে। এতে মূলত আপত্তি জানানোর সময়সীমাও দেওয়া হয়েছিল।

এবার ফাইনাল Answer Key প্রকাশ পাবে এবং তার পরই ফল প্রকাশের রাস্তা একদম পরিষ্কার হবে। অনেক সময় Final Answer Key অনুযায়ী স্কোর বদল হয়ে থাকে। তাই পুরনো স্কোর ধরে নিশ্চিন্ত না থাকাই ভালো। নতুন করে স্কোর চেক করবেন।

রেজাল্ট প্রকাশ হলে কীভাবে দেখবেন

রেজাল্ট চেক করার ধাপ

  • অফিসিয়াল ওয়েবসাইটে ( West bengal ssc) যেতে হবে
  • Group C অথবা Group D Result PDF লিংকে ক্লিক করতে হবে
  •  এরপর PDF ডাউনলোড করতে হবে
  • নিজের Roll Number সার্চ করতে পারেন
  • Qualifying Status মিলিয়ে নিতে হবে
  • PDF সেভ করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য

রেজাল্টে কী কী তথ্য দেওয়া থাকবে

ফলাফলে সাধারণত থাকবে

  • প্রার্থীর নাম
  • তার Roll Number
  • Category উল্লেখ
  • প্রাপ্ত নম্বর
  • Qualifying Status থাকবে
  • Merit Position
  • Cut Off Marks ই্যতাদি

ফলের পর পরবর্তী ধাপ

শুধু রেজাল্ট বেরোলেই নিয়োগ শেষ নয়, এরপর আসল ধাপ। এরপর আসবে Document Verification প্রক্রিয়া। এই ধাপেই বহু প্রার্থী বাদ পড়ে যায়।

যে যে ডকুমেন্টস চাওয়া হয়

  1. মাধ্যমিক সার্টিফিকেট ও মার্কশিট
  2. উচ্চমাধ্যমিক মার্কশিট বা সার্টিফিকেট
  3. Group D এর জন্য প্রয়োজনীয় যোগ্যতার প্রমাণ বা মাধ্যমিক মার্কশিট
  4. জন্মতারিখের প্রমাণপত্র ( এডমিট বা জন্ম সনদ)
  5. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  6. ডোমিসাইল সার্টিফিকেট
  7. আধার বা ফটো আইডি
  8. অ্যাডমিট কার্ড
  9. রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি
  10. প্রয়োজনে Experience Certificate যদি থাকে

বেতন কত হতে পারে

প্রকাশিত তথ্য অনুযায়ী বলা যায়–

Group C
প্রতি মাসে প্রায় ২২,৭০০ থেকে ২৬,০০০ টাকা হবে

Group D
প্রতি মাসে প্রায় ২০,০৫০ টাকা হবে

এর সঙ্গে ভাতা যোগ হলে আরও বেতন বেড়ে যাবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট

সবচেয়ে বড় কথা, মনে রাখা দরকার –রেজাল্টের PDF আলাদা আলাদা প্রকাশ হতে পারে যেমন- Group C ও Group D-এর জন্য। তাই একটি ফলাফল দেখে অন্যটির জন্য অপেক্ষা করবেন না।

এক্ষেত্রে সাধারণত রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে Document Verification নোটিশ এসে থাকে। সেই সমসয় অনেকেই তখন দৌড়ঝাঁপ শুরু করে দেয়। যে সমস্ত প্রার্থী আগে থেকে নথি প্রস্তুত রাখবেন, তারাই এগিয়ে থাকবেন।

BD Team

আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে বাংলায় কন্টেন্ট লেখার কাজ করছি। দৈনন্দিন বিভিন্ন খবরের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, ইনকাম, স্কলারশিপ সহ বিভিন্ন ধরনের আর্টিকেল লেখালেখি করছি। তাই আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন।

Related Articles

Back to top button