Career

WBPSC-র মাধ্যমে অবশেষে বড় বিজ্ঞপ্তি প্রকাশ। অফিসার হওয়ার সুযোগ হাতছাড়া নয়। দেখুন বিস্তারিত

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর WBPSC-র বড় বিজ্ঞপ্তি প্রকাশ। ২৩ জেলা থেকে অফিসার হওয়ার সুযোগ হাতছাড়া নয়। দেখুন বিস্তারিত


যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এডেন দাঁড়াল দারুণ এক সুসংবাদ। কেননা দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ পেল এল অমূল্য রতন। সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তি ঘিরে রাজ্যের চাকরি মহলে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। কারণ এটাকে অনেকেই শুধু একটি পরীক্ষা নয়, “একাধিক সরকারি চাকরির দরজা” বলে থাকেন।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, প্রথম নজরে অনেকেই এই বিজ্ঞপ্তির গুরুত্ব ধরতেই পারেননি। কিন্তু যখন পোস্টের তালিকা, বেতন, যোগ্যতা, পরীক্ষার ধাপ আর ভবিষ্যৎ ক্যারিয়ারের সুযোগ সামনে এসে গেল, তখন অনেকেই বলছেন—এটা হতে পারে বছরের অন্যতম বড় সুযোগ গুরলিট একরি।

Table of Contents

যারা দীর্ঘদিন ধরে WBCS বা অন্যান্য বড় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারাও এই নোটিশ নিয়ে আলাদা আগ্রহ দেখাতে শুরু করেছেন। কারণ এখানে শুধু একটি পোস্ট নয়, একসঙ্গে বহু দপ্তরে নিয়োগের রাস্তা থাকছে প্রার্থীদরে জন্য।আসুন তাহলে আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক –

WBPSC Miscellaneous Recruitment 2024 কী?

West Bengal Public Service Commission বা WBPSC Miscellaneous Services Recruitment Examination 2024-এর বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে।এটি এমন একটি কম্বাইন্ড রিক্রুটমেন্ট পরীক্ষা হতে চলেছে, যার মাধ্যমে একাধিক সরকারি দপ্তরে চাকরির সুযোগ তৈরি হবে।

কোন কোন পদে নিয়োগ?

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বহু গুরুত্বপূর্ণ পদ রয়েছে, যেমন—

  1. Assistant Child Development Project Officer
  2. Disaster Management Officer
  3. Block Youth Officer
  4. Welfare Officer
  5. Inspector, Backward Classes Welfare
  6. Assistant Programme Officer
  7. Consumer Welfare Officer
  8. Savings Development Officer
  9. Auditor of Co-operative Societies
  10. Revenue Inspector
  11. Assistant Controller of Correctional Services
    সহ আরও একাধিক পদ।

বেতন কত?

এই বিজ্ঞপ্তির আরেকটি বড় আকর্ষণ হল এর বেতন কাঠামো।

Pay Level 10 পদে

₹32,100 – ₹82,900

Pay Level 9 পদে

₹28,900 – ₹74,500

এর সঙ্গে সরকারি ভাতা আলাদা থাকবে।অনেক প্রার্থীর মতে, এটি মিড-লেভেল সরকারি চাকরির এক দারুণ সুযোগ।

আরও পড়ুন : রাজ্যের স্কুল টিচিং ও ননটিচিং গ্রুপ ডি কর্মী নিয়োগ, অষ্টম পাশ থাকলে বিস্তারিত পড়ুন – WB School Staff Job Recruitment 2026

কারা আবেদন করতে পারবেন?

নিচে ধাপে ধাপে যোগ্যতা দেখে নেওয়া যাক

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) পাশ হতে হবে।

অন্যান্য যোগ্যতা

  • বাংলা পড়তে, লিখতে ও বলার দক্ষতা থাকতে হবে
  • (তবে নেপালি মাতৃভাষীদের ক্ষেত্রে আলাদা নিয়ম আছে)

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৪ অনুযায়ী

  • ন্যূনতম ২০ বছর থাকতে হবে
  • সর্বোচ্চ ৩৯ বছর থাকতে

রিজার্ভ প্রার্থীদের বয়সে ছাড়

  • SC/ST: ৫ বছর
  • OBC: ৩ বছর
  • PwBD: ৪৫ বছর পর্যন্ত সুযোগ

বাছায়ের ধাপ কয়টি?

এই বাছাই প্রক্রিয়া তিন ধাপে হবে।

১) Preliminary Exam

Objective Type প্রশ্নপত্র।স্ক্রিনিং টেস্ট।

গুরুত্বপূর্ণ

তবে প্রিলির নম্বর ফাইনাল মেরিটে ধরা হবে না।এটাই অনেকের কাছে বড় রিলিফ হতে পারে।

২) Final Written Exam

Conventional Written।এখানেই আসল প্রতিযোগিতা হবে। তবে প্রিলি পাস করতে হবে।

৩) Personality Test

ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট।ফাইনাল সিলেকশন লিখিত + Personality Test মিলিয়ে ফাইনালি সুযোগ পেতে পারেন।

নেগেটিভ মার্কিং আছে?

হ্যাঁ।প্রিলিমে Negative Marking রয়েছে।এই অংশটাই অনেক প্রার্থী মিস করে থাকেন।যারা প্রস্তুতি নেবেন, তারা অবশ্যই এটা মাথায় রাখবেন।

আনেদন ফি কত?

আবেদন ফি—

সাধারনত ₹160 + সার্ভিস চার্জ।

কারা ফি ছাড় পাবেন?

  1. পশ্চিমবঙ্গের SC/ST ছাড় পাবেন
  2. PwBD (40%+) প্রার্থীরাও পাবেন

অনলাইন আবেদনের তারিখ?

আবেদন শুরু

৩০ এপ্রিল ২০২৬ থেকে

আবেদনের শেষ তারিখ

২০ মে ২০২৬, বিকেল ৩টা পর্যন্ত

আরও পড়ুন :মাসে ১০ হাজার পাবেন! ডিজিটাল ভারত ইন্টার্নশিপে আবেদন করুন, দেখুন বিস্তারিত – Digital India Internship 2026

Edit Window আছে

WBPSC-র এটাই বড় সুবিধা।২২ মে থেকে ২৮ মে পর্যন্ত একবার তথ্য সংশোধনের সুযোগ পেয়ে যাবেন।যদিও অনেক পরীক্ষায় এটা থাকে না।

কত কাটঅফ লাগতে পারে?

অফিশিয়াল কাটঅফ এখনও নেই। তবে বিজ্ঞপ্তিতে Category-wise qualifying marks উল্লেখ রয়েছে। যেমন—

  • UR – 40%
  • OBC – 38%
  • SC – 35%
  • ST – 30%

এগুলো নজরে রাখা খুবই জরুরি।

কেথায় কোথায় পরীক্ষা কেন্দ্র?

পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, বারাসত, বর্ধমান, মেদিনীপুর, মালদা, শিলিগুড়ি সহ একাধিক কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনেক জেলার প্রার্থীদের সুবিধা থাকছে।

কারা অবশ্যই ফর্ম ফিলাপ করবেন?

যদি আপনি—

✔ Graduate যোগ্যতার অধিকারি হন
✔ সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন
✔ WBCS-এর সঙ্গে বিকল্প সুযোগ চান
✔ ভালো গ্রুপ-বি/সি লেভেলের পদ পছন্দ করেন

এই সব কারনে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত।

প্রস্তুতি কোথা থেকে শুরু করবেন?

বিশেষজ্ঞদের মতে—প্রথমে syllabus ঘেটে দেখুন।প্রিলিমে MCQ + নেগেটিভ মার্কিং মাথায় রেখে প্রস্তুতি নেওয়া উচিৎ।তারপর লিখিত পরীক্ষার সিলেবাস দেখুন। অনেকেই আছেন শুধু ফর্ম ফিলাপ করেন কিন্তু প্রস্তুতি নেন না, এটা করা যাবেনা

WBPSC Miscellaneous Recruitment 2024 শুধু একটি চাকরির বিজ্ঞপ্তি নয়।এটি বহু প্রার্থীর কাছে বড় ব্রেকথ্রুর সুযোগও বটে। এর বেতন, পোস্ট, মর্যাদা—সব মিলিয়ে এটি সিরিয়াস প্রার্থীদের নজরে রাখার মতো নোটিশ হতে চলেছে। অনেকে পরে বলবেন—“ফর্মটা যদি ভরতাম…” তাই বলছি সেই আফসোস যেন না থাকে।

বিজ্ঞপ্তি দেখুন

BD Team

আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে বাংলায় কন্টেন্ট লেখার কাজ করছি। দৈনন্দিন বিভিন্ন খবরের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, ইনকাম, স্কলারশিপ সহ বিভিন্ন ধরনের আর্টিকেল লেখালেখি করছি। তাই আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন।

Related Articles

Back to top button