রাজ্যে DLSA তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ছেলে বা মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন – WB DLSA Recruitment Notice 2026
রাজ্যে জেলা লিগাল সার্ভিস অথরিটিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। অফলাইনে আবেদন করতে বিস্তারিত পড়ুন
বেকার কর্মপ্রার্থীদের জন্য ফের একবার নয়া সুসংবাদ। রাজ্যের জেলা লিগাল সার্ভিস অথরিটিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনও চাওয়া হয়েছে। ২৩ জেলা থেকে বেকার যুবক যুবতীরা যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাতে পারবেন। মহিলা কিংবা পুরুষ সকলেই যোগ্য হবে। যদি আপনি একজন চাকরি প্রার্থী হন এবং জেলা লিগাল সার্ভিস অথরিটি (DLSA) এই নিয়োগে অংশগ্রহণ করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হল –
প্রথমে আলোচনা করা যাক আবেদন প্রক্রিয়া সম্পর্কে :
মূলত জেলা লিগাল সার্ভিস অথরিটি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা এই নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ করতে চান তাদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে নিচে দেওয়া হল –
- প্রথমত অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে এবং পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে। সব তথ্য ঠিকঠাক ভাবে পড়ার পর অফলাইন আবেদন পত্রের প্রিন্ট আউট কপি বের করতে হবে।
- এই প্রিন্ট আউট কপিতে নিজের জরুরি সমস্ত তথ্য পূরণ করতে হবে
- তথ্য ঠিকঠাক ভাবে পূরণ করার পর সঠিক স্থানে নিজের ছবি বসাতে হবে এবং সই করতে হবে।
- এরপর জরুরি ডকুমেন্টস সমূহের জেরক্স কপি দিয়ে একটি খামে ভরতে হবে।
- শেষে নিদিষ্ট সময়ের মধ্যে নিদিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
জরুরি ডকুমেন্টস সমুহ –
বেশ কয়েকটি ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে। যা নিন্মরূপ আলোচিত –
১. আবেদন পত্রের কপি
২. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
৩. আধার বা ভোটার কার্ড
৪. পাসপোর্ট সাইজের একটা ছবি
৫. অভিজ্ঞতা যদি থাকে
৬. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
প্রতিষ্ঠানের নাম | জেলা লিগাল সার্ভিস অথরিটি (DLSA) |
পদের নাম | হিসাবরক্ষক (Accountant) |
শিক্ষাগত যোগ্যতা | কমার্সে স্নাতক (Graduate) অথবা এমএসি (M.Sc) |
অতিরিক্ত যোগ্যতা | কম্পিউটার জ্ঞান (MS Word, Excel) এবং ট্যালি (Tally) জানা থাকলে অগ্রাধিকার |
বয়সসীমা | ২৪ থেকে ৩৫ বছর |
মাসিক বেতন | ১৫,০০০ টাকা |
আবেদন পদ্ধতি | অফলাইন (আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে) |
বাছাই প্রক্রিয়া | অনলাইন ইন্টারভিউ (SLSA WB দ্বারা পরিচালিত) |
প্রয়োজনীয় নথিপত্র | শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আধার/ভোটার কার্ড, ছবি, অভিজ্ঞতা ও কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে) |
আবেদনের শেষ তারিখ | ৩১ এপ্রিল, ২০২৬ |
পদের নাম ও যোগ্যতা :
এক্ষেত্রে জেলা লিগাল সার্ভিস অথরিটি কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে উল্লেখ রয়েছে হিসাবরক্ষক বা একাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমার্সে গ্রেজুয়েট পাশ বা এমএসি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার কাজের অভিজ্ঞতা বা MS Word বা Excel এর যাবতীয় কাজ সহ ট্যালি জানলে অগ্রাধিকার পাবে। আবেদনকারীদের বয়স থাকতে হবে ২৪-৩৫ বছরের মধ্যে।
মাসিক বেতন : যে এই পদে নিযুক্ত হবে তাকে মাসিক বেতন দেওয়া হবে ১৫,০০০ টাকা।
কীভাবে বাছাই করা হবে –
যারা যোগ্যতার ভিত্তিতে সফলভাবে আবেদন করবেন তাদের নিয়োগ অনলাইন ইন্টারভিউ এর মাধ্যমে। অনলাইন ইন্টারভিউ নেওয়া হবপ SLSA WB দ্বারা। এরপর এক্সিকিউটিভ চেয়ারম্যান দ্বারা এপ্রুভ হলে ফাইনাল লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।
মাধ্যমিক পাশে এসএসসি নিচ্ছে ফের ৩০০০+ পদে কর্মী, জারি বিজ্ঞপ্তিও – SSC New Vacancy Released 2026
আবেদনের শেষ তারিখ :
অফলাইন মাধ্যমে আবেদন গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদন জমা করতে পারবেন ৩১ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
আমরা কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদন রচনা করেছি। আমরা কোনো নিয়োগ সংস্থা নয়। আপনি নিজ দায়িত্বে অফিসিয়াল নোটিশ চেক করে তারপর আবেদন করবেন। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হল –
এই প্রতিবেদন কেবলমাত্র অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী রচনা করা হয়েছে। যদি আপনি এই তথ্য সংক্রান্ত আরো বিস্তারিত জানতে চান তাহলে অন্যান্য সহজ অথবা নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইন পোর্টালের মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে প্রোভাইড করে থাকি। যদি আপনি প্রতিনিয়ত এমন খবর পেতে চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করতে পারেন।
আমরা প্রতিনিয়ত বিভিন্ন সোর্স থেকে আপনাদের জন্য বিভিন্ন ধরনের খবর কালেক্ট করে থাকি। এই ধরনের খবর লিখতে গিয়ে কোনরকম ভুল ভ্রান্তি অথবা তথ্য সংক্রান্ত কোনো সমস্যা হলে আমরা ক্ষমাপ্রার্থী। আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদের কাছে স্বচ্ছ ও গুরুত্বপূর্ণ আপডেট পৌঁছে দিতে।
Disclaimer : বঙ্গধারার নতুন জার্নিতে আপনাদের স্বাগত জানায়। বঙ্গধারা বহুদিন ধরে সাধারণ মানুষের বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের খবরের দিয়ে আসছি। মাঝখানে সামান্য বিরতি থাকলেও ফের আগের ধাতে এসে গেছি। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন এবং নিয়মিত নিজেকে রাজ্য তথা দেশের নানা গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত করতে না চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করবেন। আমরা আপনাদের জন্য সারাক্ষণ কাজ করছি। এতএত আপনারাও সাহায্য করে যাবে।




