Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Career

মাসে ৯,০০০ স্টাইপেন্ড! এবার রাজ্যের জেলায় জেলায় প্রশিক্ষণ কেন্দ্র পিএম ইন্টার্শিপের – PM Internship Program 2026

প্রধানমন্ত্রী ইন্টার্শিপ প্রোগ্রাম আবেদন শুরু। এবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রশিক্ষণ কেন্দ্র। আজকের এই প্রতিবেদনে বিস্তারিত জেনেনি

PM Internship Program 2026: এবার বেকার যুবক-যুবতীদের জন্য ফের একবার প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে সুযোগ দিতে চলেছে। দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে যুবক যুবতীরা প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রামে নিজের জায়গা করে নিতে পারেন। সব থেকে বড় কথা হল এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রামের প্রশিক্ষণ কেন্দ্র দেওয়া হচ্ছে। এবার রাজ্যের বাইরে না গিয়ে আপনার নিজের রাজ্যে বিভিন্ন জেলায় এই প্রশিক্ষণের সুবিধা পাচ্ছেন যুবক-যুবতীরা। আজকের এই প্রতিবেদনে আমরা এই পিএম ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব

PM Internship Program 2026

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম (PM Internship Program) হল এমন একটি প্রোগ্রাম, যেখানে বেকার যুবক-যুবতীদের কাজের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। মূলত বিভিন্ন কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি অনুযায়ী বেকার যুবক যুবতীদের সেই সমস্ত কোম্পানিগুলিতে কাজ করার সুযোগ দেওয়া হয় এমনকি স্টাইপেন্ডও দেওয়া হয়। এক্ষেত্রে বেকার যুবক-যুবতীরা বিভিন্ন বড় কোম্পানিতে কাজের সুযোগ পাই এবং সেখানে নির্দিষ্ট সময়ের প্রশিক্ষণও পায়।শুধু তাই নয় প্রশিক্ষণ শেষে সেই প্রার্থীকে একটি সার্টিফিকেটও দেওয়া হয়। এই সার্টিফিকেট নিয়ে ভবিষ্যতে কাজের অগ্রাধিকার বেড়ে যায়।

প্রাথমিক ইন্টারভিউ কবে শুরু? নির্বাচন কমিশন ও পর্ষদ সভাপতির এগুচ্ছে আপডেট – WBBPE Teachers Interview 2026

ইতিমধ্যে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের তরফে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে এ বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, এই প্রোগ্রামের উদ্দেশ্য হল -প্রার্থীদের বাস্তব ব্যবসায়িক পরিবেশ ও বিভিন্ন পেশার কাজের অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করা। যাতে পড়াশোনা শেষে তারা কর্মমুখী হতে পারে। মূলত দেশের শীর্ষ সংস্থাগুলির থেকেই এই ইন্টার্নশিপ দেওয়া হয়ে থাকে।

 

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম (PM Internship Program) এর মাধ্যমে শুধু উচ্চশিক্ষিতদের সুযোগ দেওয়া হয় না, এক্ষেত্রে দশম থেকে স্নাতকোত্তর সকল স্তরের পড়ুয়াদের সুযোগ দেওয়া হয়ে থাকে। যোগ্যতা অনুযায়ী বিভিন্ন প্রশিক্ষণ করছে তাদের ভর্তি করা হয়। এখানেই থেমে নেই, প্রশিক্ষণ চলাকালীন তাদের মাসিক স্টাইপ পেইন্ট দেওয়া হয়ে থাকে। এই স্টাইপেন্ডেট পরিমাণ ৯০০০ টাকা হয়ে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই internship প্রোগ্রাম চলে থাকে ৬ থেকে ৯ মাস মেয়াদ পর্যন্ত।

Yuba Sathi Big Update : কবে পাবেন এপ্রিল মাসের ১৫০০? এই তারিখ পর্যন্ত অপেক্ষা করুন –

বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যের বহু সংস্থা তরফে ইতিমধ্যে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রামের (PM Internship Program) জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যায়। পশ্চিমবঙ্গের বেশ কয়েক জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সহ আরো কয়েক জেলায় এই প্রশিক্ষণের সুবিধা থাকবে বলে জানা যায়। তবে এক্ষেত্রে আসন সংখ্যা কিন্তু সীমিত। এর মধ্যে নিজের জায়গা করে নিতে হবে।রাইটার্স ইন্ডিয়া ওয়াল্ড কর্পোরেশন লিমিটেডের মত বড় বড় সংস্থাগুলি ইন্টার্নশিপ এর ব্যবস্থা করছে।

 

প্রধানমন্ত্রী ইন্টার সি প্রোগ্রামে নিজেকে অংশগ্রহণ করাতে প্রথমে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করতে https://pminternship.mca.gov.in/login/ ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সর্বপ্রথম নিজের রাজ্যের নাম সহ বিভিন্ন ধরনের জরুরি তথ্য পূরণ করতে হবে। আবেদন করার সময় নিজের প্রশিক্ষণ কেন্দ্রের নাম ও উল্লেখ করতে হবে। সমস্ত কিছু উল্লেখ করার পর ফাইনাল সাবমিট করে নিতে হবে। ভবিষ্যতের জন্য অবশ্যই সেই আবেদন পত্রটি প্রিন্ট আউট বের করে রাখতে পারেন।

 

আমরা কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদন রচনা করেছি। যদি আপনি এই সংক্রান্ত আরো বিস্তারিত জানতে চান, তাহলে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রাম এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারেন।

Source : Check Now

এই প্রতিবেদন কেবলমাত্র অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী রচনা করা হয়েছে। যদি আপনি এই তথ্য সংক্রান্ত আরো বিস্তারিত জানতে চান তাহলে অন্যান্য সহজ অথবা নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইন পোর্টালের মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে প্রোভাইড করে থাকি। যদি আপনি প্রতিনিয়ত এমন খবর পেতে চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করতে পারেন।

আমরা প্রতিনিয়ত বিভিন্ন সোর্স থেকে আপনাদের জন্য বিভিন্ন ধরনের খবর কালেক্ট করে থাকি। এই ধরনের খবর লিখতে গিয়ে কোনরকম ভুল ভ্রান্তি অথবা তথ্য সংক্রান্ত কোনো সমস্যা হলে আমরা ক্ষমাপ্রার্থী। আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো আপনাদের কাছে স্বচ্ছ ও গুরুত্বপূর্ণ আপডেট পৌঁছে দিতে।

Disclaimer : বঙ্গধারার নতুন জার্নিতে আপনাদের স্বাগত জানায়। বঙ্গধারা বহুদিন ধরে সাধারণ মানুষের বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের খবরের দিয়ে আসছি। মাঝখানে সামান্য বিরতি থাকলেও ফের আগের ধাতে এসে গেছি। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন এবং নিয়মিত নিজেকে রাজ্য তথা দেশের নানা গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত করতে না চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করবেন। আমরা আপনাদের জন্য সারাক্ষণ কাজ করছি। এতএত আপনারাও সাহায্য করে যাবেন।

BD Team

আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে বাংলায় কন্টেন্ট লেখার কাজ করছি। দৈনন্দিন বিভিন্ন খবরের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, ইনকাম, স্কলারশিপ সহ বিভিন্ন ধরনের আর্টিকেল লেখালেখি করছি। তাই আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন।

Related Articles

Back to top button