MeitY Internship 2026 : কেন্দ্রীয় সরকারি সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ, মাসিক স্টাইপেন্ড ১০,০০০ টাকা
কেন্দ্রীয় সরকারি সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ, মাস গেলেই পাবেন ১০,০০০ টাকা। কীভাবে আবেদন করবেন, কী যোগ্যতা লাগবে? আসুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ Ministry of Electronics and Information Technology (MeitY) ২০২৬ সালের জন্য নতুন ইন্টার্নশিপ কর্মসূচি শুরু করে ফেলেছে। কেন্দ্রীয় এই সংস্থা মারফত ইন্টার্নশিপে অংশগ্রহণ করতে চান, তাদের জন্য এটি একটি বড় সুযোগ এসে দাড়িয়েছে। বড় কথা হলো, এই ইন্টার্নশিপে নির্বাচিত প্রার্থীরা সরাসরি কেন্দ্রীয় মন্ত্রকের কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং কাজের পাশাপাশি প্রতি মাসে ১০,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন। তাহলে দেরি না করে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক
বর্তমান সময়ে প্রযুক্তি, ডেটা সুরক্ষা, অনলাইন গেমিং, সাইবার আইন এবং ইন্টারনেট রেগুলেশন দ্রুত পরিবর্তনশীল ক্ষেত্রে পরুনত হয়েছে। এর ফলে এই ধরনের সরকারি ইন্টার্নশিপ শুধুমাত্র একটি সার্টিফিকেট নয়, ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য মূল্যবান সার্টিফিকেটে পরিনত হবে।
MeitY কী কাজ করে?
Ministry of Electronics and Information Technology (MeitY) হল ভারতের একটি গুরুত্বপূর্ণ সরকারি মন্ত্রক, যা দেশের তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স, ডিজিটাল গভর্নেন্স এবং ইন্টারনেট সংক্রান্ত নীতি নির্ধারণ মূলক কাজ করে থাকে। এদিকে দেশের ডিজিটাল উন্নয়ন, ই-গভর্নেন্স ব্যবস্থা শক্তিশালী করে গড়ে তোলা, সকল নাগরিকদের ডিজিটাল পরিষেবা দেওয়া এবং প্রযুক্তি শিল্পের প্রসারে এই মন্ত্রকের বড় দায়িত্বে পরিনত হয়েছে ।
অন্যদিকে ডিজিটাল ইন্ডিয়া, সাইবার নিরাপত্তা, অনলাইন প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ, ডেটা নীতি এবং উদীয়মান প্রযুক্তি বিষয়ে এই মন্ত্রক নিয়মিত কাজ করছে।
ইন্টার্নশিপের উদ্দেশ্য কী?
এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মূল লক্ষ্যই হল ছাত্রছাত্রীদের বাস্তব প্রশাসনিক কাজ শেখানোর সঙ্গে যুক্ত করা। এখানে শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তবে নীতি প্রণয়ন, নথি বিশ্লেষণ, গবেষণা, আইনি কাঠামো এবং ডিজিটাল নীতির প্রয়োগ কীভাবে হয়, সবকিছুই হাতে কলমে শিখতে পারবেন পড়ুয়ারা।
এছাড়াও, তাদের অভিজ্ঞ কর্মকর্তা ও মেন্টরের তত্ত্বাবধানে কাজ করার সুযোগও তৈরি হবে। এর ফলে ভবিষ্যতে সরকারি চাকরি, নীতি গবেষণা, কর্পোরেট আইন বা ডিজিটাল ল সেক্টরে কাজ করতে সুবিধাও হয়ে থাকবে।
কোন কোন বিষয়ে ইন্টার্নশিপ দেওয়া হবে?
২০২৬ সালের এই ইন্টার্নশিপে শুধুমাত্র দুটি নির্দিষ্ট বিষয়ে আবেদন নেওয়া হচ্ছে—
১.Public Policy on Internet
ডিজিটাল ইন্ডিয়ায় ইন্টারনেট ব্যবহার, ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন সুরক্ষা, ডেটা ব্যবস্থাপনা, সামাজিক মাধ্যম নীতি ইত্যাদি বিষয়ে কাজ করার সুযোগ হয়ে থাকবে।
Policy on Online Gaming
বর্তমানে অনলাইন গেমিং দ্রুত বেড়েই চলেছে। সেই কারণে অনলাইন গেমিং নিয়ন্ত্রণ, নীতি, আইন, ভোক্তা সুরক্ষা, বয়সভিত্তিক নিরাপত্তা এবং ডিজিটাল অর্থনীতি সম্পর্কিত বিষয়ে গবেষণার সুযোগ থাকবে।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা চাওয়া হ’য়েছপ।
এক্ষেত্রে ভারতের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করতে হবে। এর পাশাপাশি আবেদনকারীকে LLB কোর্সে অধ্যয়নরত হতে হবে।
এছাড়াও শেষ অনুষ্ঠিত ডিগ্রি বা সার্টিফিকেট পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
ইন্টার্নশিপের মেয়াদ কতদিন?
এই কর্মসূচির ন্যূনতম সময়কাল দুই মাস হয়ে থাকে। প্রার্থীর কাজের মান, মন্ত্রকের প্রয়োজন এবং ইন্টার্নের আগ্রহ অনুযায়ী এটি তিন মাস পর্যন্ত বাড়াতে পারে।এছাড়াও আরও ভালো পারফরম্যান্স করলে বেশি সময় কাজ শেখার সুযোগ পাওয়া যেতে পারে।
কোথায় ইন্টার্নশিপ হবে?
এই সকল নির্বাচিত প্রার্থীদের নয়াদিল্লি-তে ইন্টার্নশিপ করতে হবে।
কত টাকা স্টাইপেন্ড মিলবে?
যারা এই ইন্টার্নশিপে নির্বাচিত হবেন তাদের প্রতি মাসে ১০,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
মনে রাখতে হবে, এই টাকা পাওয়ার জন্য সন্তোষজনক কাজ করতে হবে এবং সংশ্লিষ্ট Supervisor বা Mentor-এর সার্টিফিকেশন প্রয়োজন হয়ে থাকে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
নিচে আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়সূচি দেওয়া হল—
| কার্যক্রম | তারিখ |
|---|---|
| আবেদন শুরু হয়েছে | ১০ এপ্রিল ২০২৬ |
| অনলাইন আবেদন শেষ | ২৯ এপ্রিল ২০২৬ |
| আবেদন যাচাই | ৩০ এপ্রিল থেকে ১২ মে ২০২৬ |
| ফল প্রকাশ | ১৯ মে ২০২৬ |
কীভাবে আবেদন করবেন?
সংশ্লিষ্ট ইন্টার্নশিপের জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। অফিসিয়াল আবেদন লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ পূরন করে আবেদন হবে।
সাধারণত আবেদন করার সময় নিচের তথ্য লাগতে পারে—
প্রার্থীর নাম
যোগাযোগের তথ্য
শিক্ষাগত যোগ্যতা
বিশ্ববিদ্যালয়ের নাম
LLB কোর্সের তথ্য
মার্কশিট
পরিচয়পত্র
তবে এই আবেদন করার আগে সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করে জমা দেওয়া উচিত।
শেষে একথা বলাই যায়, আইন বিভাগের ছাত্রছাত্রীদের জন্য MeitY Internship 2026 নিঃসন্দেহে একটি দারুণ সুযোগ হতে চলেছে। মাসে ১০,০০০ টাকা স্টাইপেন্ডের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি অফিসারের সঙ্গে কাজ শেখার সুযোগ খুব বেশি পাওয়া যায় না। বিশেষ করে প্রযুক্তি আইন ও ইন্টারনেট নীতির মতো ভবিষ্যতমুখী ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চাইলে এই সুযোগ হাতছাড়া না করাই ভালো।




