নতুন মূখ্যমন্ত্রী, কী কী নতুন প্রকল্প চালু হতে চলেছে? বাংলাবাসীর জন্য বিরাট উপহার – WB Government New Schemes
নতুন সরকারের হাত ধরে কী কী কেন্দ্রের প্রকল্প আসছে? এক নজরে বিস্তারিত দেখেনিন
দীর্ঘ কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করে অবশেষে বিজেপি তার সরকার করতে সফল হলো। সদ্য বিজেপির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করল মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আজ থেকে শুরু হলো নতুন মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যের পথচলা। যেহেতু রাজ্যে ও বিজেপি সরকার এবং কেন্দ্রীয় বিজেপি সরকার তাই এখন পশ্চিমবঙ্গ রাজ্যটি ডবল ইঞ্জিন সরকার হিসেবে পরিচিতি লাভ করল। যেহেতু দীর্ঘ ১৫ বছর তৃণমূল সরকার থাকার কারণে বেশ কয়েকটি কেন্দ্র সরকারী প্রকল্প এখনো পর্যন্ত রাজ্যে লাগু হয়নি, তাই নতুন সরকার বসতেই কেন্দ্রের বেশ কয়েকটি প্রকল্প চালু হতে চলেছে।

আজকের এই প্রতিবেদনে আমরা জানবো পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর হাত ধরে কেন্দ্র সরকারের কোন গুরুত্বপূর্ণ প্রকল্প গুলি আবার রাজ্যে চালু হতে চলেছে। আসুন ধাপে ধাপে বিস্তারিত জেনে নেওয়া যাক –
আয়ুষ্মান ভারত যোজনা :
কেন্দ্র সরকারের দীর্ঘদিনের স্বপ্ন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত যোজনা চালু করা। এবার নতুন সরকার বসতেই মোদি সরকার চাইছে রাজ্যে আয়ুষ্মান ভারত যোজনা শুরু করতে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গবাসীর স্বাস্থ্য বিষয়ক সহায়তা বা আর্থিক অনুদান দেওয়া। সরকারি হোক কিংবা বেসরকারি হাসপাতালে বিশেষ ভর্তুকের মাধ্যমে চিকিৎসা করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে।
মূলত একটি পরিবারের জন্য একটি কার্ড দেওয়া হয়ে থাকে এবং এই কার্ডের মাধ্যমে ক্যাশলেস ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাওয়া যায়। ফলে দরিদ্র পরিবারের মানুষজনের জন্য এই প্রকল্প অনেকটাই সহায়তা দিতে পারে বলে সাধারণ মানুষের ধারণা।
প্রধানমন্ত্রী আবাস যোজনা :
আমরা সকলে জানি এই রাজ্যে মমতার সরকার থাকায় রাজ্যে আবাস যোজনা সংক্রান্ত নতুন প্রকল্প চালু করা হয়েছিল যার নাম বাংলা আবাস যোজনা। এবার নতুন করে বিজেপি সরকার ক্ষমতায় আসলে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু করতে আগ্রহী। এই প্রকল্পের মাধ্যমে আবার তৈরির জন্য বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে। মূলত গরিব দেশবাসীর জন্য আবাস যোজনা এক নতুন অধ্যায় হতে পারে।
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম একটি প্রকল্প হলো মৎস্য সম্পদ যোজনা। তিনি চাইছেন এবার পশ্চিমবঙ্গে বৃহৎ মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য এই প্রকল্প পূর্ণভাবে বাস্তবায়ন করতে। এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা, বীমা, আধুনিক সরঞ্জাম সহ অন্যান্য ধরনের বিভিন্ন সুবিধা দেওয়া হয়ে থাকে।
জলজীবন মিশন :
কেন্দ্র সরকারের অন্যতম একটি পরিকল্পনা হলো চলো জীবন মিশন। তবে এই কর্মসূচির সবথেকে অগ্রগতি কম পশ্চিমবঙ্গেই। কেননা এক রিপোর্ট থেকে জানা গিয়েছে গ্রামীন এলাকায় এখনো পর্যন্ত পঞ্চাশ শতাংশের বেশি মানুষ নলবাহিত জলের সুবিধা পেয়েছেন এবং বহু মানুষ এখনো পর্যন্ত বঞ্চিত রয়েছেন। যদিও কেন্দ্রের দাবি, কেন্দ্রের দেওয়া বরাদ্দ টাকার মাত্র ৫৩ শতাংশ ব্যবহার করেছে রাজ্য।
প্রধানমন্ত্রী শ্রী স্কুল :
পশ্চিমবঙ্গে পূর্বে স্থগিত থাকা এই কেন্দ্রীয় অর্থায়িত মডেলটি শিক্ষাব্যবস্থায় বা শিক্ষার কাঠামো পরিবর্তন করতে বিশেষভাবে উপযোগী হবে। তাই এই কর্মসূচিটির পশ্চিমবঙ্গের লাগু হলে শিক্ষাব্যবস্থায়ী অনেকটাই অগ্রগতি হবে।
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা :
কেন্দ্রীয় কৃষি বীমা প্রকল্প থেকে রাজ্য এতদিন ধরে নিজেকে সরিয়ে রেখেছিল। এবার নতুন সরকার গড়তেই পশ্চিমবঙ্গের কৃষকদের প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হতে পারে।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা :
এই যোজনার মাধ্যমে রাজ্যের ঐতিহ্যবাহী কারিগর, হস্তশিল্পী প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম ও জামাতবিহীন ঋণ প্রদান করা হয়ে থাকে। এই প্রকল্প চালু হলে রাজ্যের তাঁত শিল্পী, কুমোর, কামার সহ বহু কারিগর উপকৃত হবেন।
মহিলাদের জন্য মাসিক তিন হাজার টাকা :
লক্ষীর ভান্ডার প্রকল্পকে মূলত নতুন নাম দিয়ে মহিলাদের একাউন্টে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাই এই প্রকল্প চালু হলে বাংলা বাঁশি অনেকটাই উপকৃত হবেন।
বেকারদের জন্য প্রকল্প :
মমতা সরকার কয়েক মাস আগে বেকারদের জন্য চালু করেছিল যুব সাথী প্রকল্প। এবার সেই প্রকল্পকে টেক্কা দিতে নতুন এক প্রকল্প আনার প্রতিশ্রুতি দিয়েছিল অনেকেই। যেখানে মার্কেলে তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এই প্রকল্পও চালু হলে অনেকটাই উপকৃত হবেন বেকার যুবক-যুবতীরা।
এছাড়াও কেন্দ্র সরকার এবং তৎসঙ্গে রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রী ভোট প্রচারে এসে কর্মসংস্থানসহ বেকার যুবক যুবতীদের জন্য এককালীন সুবিধা ও বিভিন্ন নতুন নতুন কর্মসূচির ও প্রকল্প নিয়ে আসার কথা বলেন। এখন দেখার বিষয় বাস্তবে কতটা প্রয়োগ হচ্ছে।


