Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Career

মাধ্যমিক পাশে এসএসসি নিচ্ছে ফের ৩০০০+ পদে কর্মী, জারি বিজ্ঞপ্তিও – SSC New Vacancy Released 2026

SSC-র মাধ্যমিক প্রচুর শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ। ভারতের নাগরিক হলে করা যাবে আবেদন। রইল বিস্তারিত

SSC New Vacancy Released 2026: আপনি কি দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কি মাধ্যমিক পাস কিংবা তার থেকেও বেশি? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুসংবাদ।কেননা এবার এসএসসির মাধ্যমে বেশ কয়েক হাজার শুন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বেকার ছেলেমেয়েদের জন্য অবশেষে দারুণ এক সুসংবাদ প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন। ছেলে মেয়ে উভয়ই প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এবং বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। আসুন তাহলে এই প্রতিবেদনে আমরা আরও বিস্তারিত জেনে নিই –

SSC New Vacancy Released 2026

বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্য পদ 

কমিশন করতে ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুরো ভারত জুড়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দপ্তরে প্রার্থীদের নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ন্যূনতম মাধ্যমিক পাশ থেকে সর্বাধিক গ্র্যাজুয়েট কিংবা আর ডিপ্লোমা ডিগ্রী পর্যন্ত বিভিন্ন শূন্য পদে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী মোট তিন হাজার তিনটি শূন্যপদ রয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকে বেকার যুবক-যুবতীরা এক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন যদি তাদের উপযুক্ত যোগ্যতা থাকে।

 

যোগ্যতা ও বয়সসীমা :

যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের যোগ্যতা বিভিন্ন পদের জন্য বিভিন্ন থাকতে হবে। প্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্রেজুয়েট কিংবা ডিপ্লোমা ডিগ্রী পর্যন্ত বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন। সাধারণত এক্ষেত্রে আবেদন করতে বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে ৪০ বছরের মধ্যে। এছাড়াও যারা সংরক্ষিত ক্যাটাগরি থেকে আবেদন করবেন তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশ চেক করবেন।

 

বাছাই প্রক্রিয়া কেমন হবে :

যে সমস্ত প্রার্থীরা ক্ষেত্রে যোগ্যতা ভিত্তিতে সফলভাবে নির্দিষ্ট পদে আবেদন জানাবেন সেই পদের নিয়ম অনুসারে তাদের নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষায় সফল হলে প্রার্থীদের স্কিল টেস্ট নেওয়া হবে। তারপর এই পরীক্ষাও সফল হলে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে এবং শেষে মেডিকেল এক্সামিনেশন এর মাধ্যমে প্রার্থীদের ফাইনাল সিলেকশন লিস্ট দেওয়া হবে।

 

আবেদন মূল্য কত :

যে সমস্ত প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে এক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য ধার্য করা হয়েছে। সাধারণ ও ওবিসি ক্যাটাগরির জন্য আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা অনলাইন মাধ্যমে জমা করতে হবে এবং এসসি, এসটি ও মহিলা প্রার্থীদের জন্য কোনোরকম আবেদন মূল্য জমা করতে হবে না। আবেদন মূল্য কেবলমাত্র অনলাইন মাধ্যমে জমা করতে পারবেন।

 

কি কি বিষয়ের উপর কত নম্বরের পরীক্ষা হবে :

মূলত যারা আবেদন করবেন তাদের প্রাথমিকভাবে একটি কম্পিউটার বেস্ট টেস্ট পরীক্ষা দিতে হবে যেখানে চারটি বিষয়ের উপর প্রশ্নপত্র তৈরি করা হবে। প্রথমত জেনারেল ইন্তেলিজেন্স যেখানে ২৫টি প্রশ্ন থাকবে এবং নম্বর থাকবে পঞ্চাশ, ঠিক একই ভাবে জেনারেল আওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইত্যাদি বিষয়ের উপর ২৫টি করে প্রশ্ন থাকবে এবং নম্বর থাকবে পঞ্চাশ করে।

 

আবেদন প্রক্রিয়া :

এসএসসির এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে প্রার্থীদের সর্বপ্রথম স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে –

  • প্রথমত প্রার্থীদের ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন করে নিতে হবে
  • রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পুরো ফর্ম পূরণ প্রক্রিয়া শুরু করতে হবে
  • ফর্ম পূরণ চলাকালীন প্রার্থীদের জরুরি কিছু তথ্য পূরণ করতে হবে এবং সঙ্গে নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে।
  • এরপর ওই প্রার্থীদের ছবি ও সিগনেচার আপলোড করে ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্যও জমা করতে হবে।
  • সবশেষে একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে এবং প্রার্থীদের ভবিষ্যতের জন্য সেই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে।

 

আবেদন করার তারিখ সমূহ :

যে সমস্ত প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীরা ১৩.০৪-২৬ তারিখ থেকে ০৪.০৫.২৬ তারিখ পর্যন্ত অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

 

আবেদন করার পূর্বে অবশ্যই এই সংক্রান্ত অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন। নিচে অফিসিয়াল নোটিশ চেক করার লিংক দেওয়া হল –

অফিসিয়াল নোটিশ : চেক করুন 

 

এই প্রতিবেদন কেবলমাত্র অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী রচনা করা হয়েছে। যদি আপনি এই তথ্য সংক্রান্ত আরো বিস্তারিত জানতে চান তাহলে অন্যান্য সহজ অথবা নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইন পোর্টালের মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে প্রোভাইড করে থাকি। যদি আপনি প্রতিনিয়ত এমন খবর পেতে চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করতে পারেন।

Disclaimer : বঙ্গধারার নতুন জার্নিতে আপনাদের স্বাগত জানায়। বঙ্গধারা বহুদিন ধরে সাধারণ মানুষের বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের খবরের দিয়ে আসছি। মাঝখানে সামান্য বিরতি থাকলেও ফের আগের ধাতে এসে গেছি। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন এবং নিয়মিত নিজেকে রাজ্য তথা দেশের নানা গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত করতে না চান তাহলে আমাদের পেজ রেগুলার ভিজিট করবেন। আমরা আপনাদের জন্য সারাক্ষণ কাজ করছি। এতএত আপনারাও সাহায্য করে যাবে।

BD Team

আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে বাংলায় কন্টেন্ট লেখার কাজ করছি। দৈনন্দিন বিভিন্ন খবরের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, ইনকাম, স্কলারশিপ সহ বিভিন্ন ধরনের আর্টিকেল লেখালেখি করছি। তাই আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন।

Related Articles

Back to top button