Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Tech

UPI পেমেন্টে নতুন নিয়ম, টাকা পাঠানোর পরও ফেরত পাবেন। কীভাবে? রইল বিস্তারিত – Digital Payment New Rule 2026

ভারতবর্ষের জন্য ডিজিটাল প্রেমেন্ট নিয়ে নয়া আপডেট কেন্দ্রীয় ব্যাংকের, প্রতারণা ও ফুল পেমেন্ট রক্তে নয়া পদক্ষেপ। এক ঘণ্টার মধ্যে ভুল পেমেন্ট পাবেন ফেরত। কিভাবে দেখুন বিস্তারিত

Digital Payment New Rule 2026: বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ায় প্রায় সকলেই ডিজিটাল প্রেমেন্ট এর উপর নির্ভরশীল। কোন কেনাকাটা থেকে শুরু করে নানারকম লেনদেন সবকিছুই এখন ডিজিটাল মাধ্যমে হয়ে থাকে। বলা যায় মানুষ এখন ডিজিটাল মাধ্যম ছাড়া প্রায় অকেজো। বর্তমান সময়ে কাগজের নোট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত হারে কমতে শুরু করেছে। কম সময়ে ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করা অনেকটাই সুরক্ষিত এবং বিশেষ করে খুচরো হিসেব করতে অনেকটাই সুবিধার হয়ে থাকে। তাইতো ভারতের মানুষের অন্যতম নির্ভর এর পেমেন্ট মাধ্যম হলো ইউপিআই।

Digital Payment New Rule 2026

তবে ইউপিআই পেমেন্ট মাধ্যম যতটাই সহজ ততটাই কিন্তু ঝুঁকিপূর্ণ। কেননা এক্ষেত্রে যদি একবার কোন ভুলবশত টাকা অন্য একাউন্টে চলে যায় পুনরায় তা ফেরত পাওয়া দুঃসাধ্য হয়ে উঠে। এর আগে বহু অভিযোগ এমন হয়েছে যে ভুলবশত বা তাৎক্ষণিক কোন পেমেন্ট করতে গিয়ে নানা সমস্যা হয়েছে। এবার আর দেরী নয় এবার গ্রাহকদের জন্য ইউপিআই নিয়ে আসলো নতুন এক আপডেট। এই আপডেটের মাধ্যমে এক গ্রাহকরা অনেকটাই স্বস্তি লাভ করবেন। আজকের এই প্রতিবেদনে ইউপিআই এর নতুন আপডেট সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি।

বিষয়বস্তুবিস্তারিত
UPI পেমেন্ট নতুন আপডেটডিজিটাল প্রতারণা রুখতে নয়া পদক্ষেপের প্রস্তাব কেন্দ্র ব্যাংকের
গোল্ডেন আওয়ারপেমেন্ট করার ১ ঘন্টা সময়কে বলে
পেমেন্ট ফেরত১ ঘন্টার মধ্যে ভুল পেমেন্ট ভেতর পেতে পারেন
বার্তাডিজিটাল পেমেন্ট সুরক্ষিত রাখা

ডিজিটাল জালিয়াতি রুখতে নয়া পদক্ষেপ 

আমরা সকলে জানি ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার অন্যতম প্রধান আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর দ্রুতগতি পেমেন্ট সম্পন্ন হওয়া। ছোটখাটো পেমেন্ট থেকে ব্যবসা-বাণিজ্য সবক্ষেত্রেই প্রায় এর অপরিসীম সুবিধা উপভোগ করেন সাধারণ ভারতবাসী গন। লোনের টাকা থেকে গ্যাসের টাকা অথবা জলের টাকা কিংবা বিভিন্ন ধরনের রিচার্জ হয়ে থাকে এর মাধ্যমেই। কিন্তু এই ডিজিটাল পেমেন্ট যতটাই সহজ ও দ্রুত মাধ্যমে হয়ে থাকে, ততটাই দ্রুতগতিতে ছড়াচ্ছে প্রতারণার ফাদ। সাধারণ মানুষ এখনো পর্যন্ত এই ভাত থেকে পুরোপুরি বের হতে পারেনি।

ডিজিটাল প্রেমেন্ট মাধ্যমকে আরো সুরক্ষিত করতে ইউপিআই নতুন এক আপডেট নিয়ে এসেছে, যেখানে যেকোনো পেমেন্ট এখন অনেকটাই সুরক্ষিত হবে। অনলাইন জালিয়াতি থেকে শুরু করে ভুলবশত পেমেন্ট সব ক্ষেত্রেই অনেকটাই সুরক্ষিত থাকবে সাধারণ গ্রাহকরা। আর বি আই এর তরফে নতুন এক আপডেট আনা হয়েছে যেখানে বলা হয়েছে ১০ হাজার টাকার বেশি লেনদেনে এখন নতুন সুরক্ষা বা নিরাপদ ব্যবস্থা আনার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকে। মূলত ‘অথরাইজড পুশ পেমেন্ট‘ সংক্রান্ত জালিয়াতি রুখতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা যায়।

ডিজিটাল পেমেন্ট নিয়ে RBI-র বক্তব্য 

RBI অনুযায়ী এই প্রস্তাবে রয়েছে, যদি কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে সরাসরি ১০ হাজার টাকা পেমেন্ট পাঠান তাহলে সেই টাকা সঙ্গে সঙ্গেই গ্রাহকের একাউন্টে পৌঁছাবেনা। টাকাটি প্রেরকের একাউন্ট থেকে কেটে নেওয়া হবে ঠিকই কিন্তু ব্যাংক সেটি এক ঘন্টা ধরে নিজের কাছেই রাখবে। এই এক ঘণ্টার মধ্যে যদি ভুলবশত এই পেমেন্ট হয় তাহলে প্রেরক সেই পেমেন্ট বাতিলও করতে পারেন। এক ঘন্টা পেরিয়ে গেলে সেই পেমেন্ট গ্রাহকের একাউন্টে চলে যাবে।

এই আপডেট এর মূল কারণ হলো অনেক সময় বুড়ো একাউন্টে টাকা চলে যাওয়া অথবা জালিয়াতের শিকার হওয়া। যদি কোন ব্যক্তি এমন ফাঁদে পড়ে থাকেন তাহলে তার পেমেন্ট এর সময় থেকে এক ঘন্টা পর্যন্ত পেমেন্ট সংক্রান্ত যেকোনো ধরনের অভিযোগ জানালে সেই পেমেন্ট পুনরায় ফেরত পেতে পারেন। যদি সেটি ঠিক জায়গায় হয়ে থাকে তাহলে একঘন্টা পরে গ্রাহকের একাউন্টে সেই টাকা ক্রেডিট হয়ে যাবে।

Fraud UPI Payment থেকে বাচুন

এর মূল কারণ হলো বর্তমানে ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে কাজে লাগিয়ে ডিজিটাল প্রতারণা আগের থেকে বহুগুণ বেড়ে গেছে। সাধারণ মানুষকে বিভিন্ন লিংক পাঠিয়ে সেখান থেকে ক্লিক করে টাকা নিয়ে নিচ্ছে অনেক প্রতারকই। তাই এই সমস্ত বিষয়ে মাথায় রেখে এই নতুন প্রস্তাব দেওয়া হয়েছে যাকে বলা হয় গোল্ডেন আওয়ার। এই সময়ের মধ্যে কোন ভুল পেমেন্ট হলে, অভিযোগ করতে পারেন এবং সেই পেমেন্ট আবারও ফেরত পেতে পারেন। এরফলে প্রতারণা করে আর কেউ টাকা হাতাতে পারবে না।

👉 আপনি যদি প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন নতুন খবর পেতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। আমরা আমাদের পাঠকদের সব সময়ই আপডেট রাখতে সচেষ্ট থাকি। আমরা যথেষ্ট চেষ্টা করব রিডারদের নানা সমস্যা থেকে শুরু করে দেশ-বিদেশের বিভিন্ন আপডেট সম্পর্কে সজাগ রাখতে। তাই আপনি চাইলে আমাদের সঙ্গে সোস্যাল মিডিয়াতে জুড়ে থাকতে পারেন এবং নিত্য নতুন এমন আপডেট খুব সহজেই পেতে পারেন।

Disclaimer : আমার কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদন রচনা করেছি। ভবিষ্যৎ এই তথ্যের পরিবর্তন হতে পারে। তাই সময় সাপেক্ষে যাচাই করে দেখে নিবেন। নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

BD Team

আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে বাংলায় কন্টেন্ট লেখার কাজ করছি। দৈনন্দিন বিভিন্ন খবরের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, ইনকাম, স্কলারশিপ সহ বিভিন্ন ধরনের আর্টিকেল লেখালেখি করছি। তাই আমাদের সঙ্গে থাকুন, সাপোর্ট করুন।
Back to top button